Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, আহত ৪
চার দিনে ইরানে ১১০০ মানুষের মৃত্যু
চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ করছে যুক্তরাজ্য
দুর্ঘটনায় শিক্ষক নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ডুরান্ড লাইন কী? এটি কেনো গুরুত্বপূর্ণ

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
দক্ষিণ কান্দাহার প্রদেশের স্পিন বোলদাকে ডুরান্ড লাইনের কাছে আফগান সীমান্তরক্ষীরা পাহারা দিচ্ছে। ছবি : এএফপি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী ২ হাজার ৬৪০ কিলোমিটার (১ হাজার ৬৪০ মাইল) দীর্ঘ সীমানা রেখার নাম ডুরান্ড লাইন। এটি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক আমলের উত্তরাধিকার, যা বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম উত্তেজনাপূর্ণ সীমান্ত হিসেবে পরিচিত। 

১৮৯৩ সালে ব্রিটিশ ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার মর্টিমার ডুরান্ড ও আফগানিস্তানের আমির আবদুর রহমান খানের মধ্যে একটি চুক্তির মাধ্যমে এই সীমানা নির্ধারিত হয়। সেই সময়ে ব্রিটিশ সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যে এশিয়ায় আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা (যা ‘গ্রেট গেম’ নামে পরিচিত) চলছিল। এরই অংশ হিসেবে আফগানিস্তানকে একটি ‘বাফার স্টেট’ বা মধ্যবর্তী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এই রেখা টানা হয়েছিল। ১৯১৯ সালে তৃতীয় অ্যাংলো-আফগান যুদ্ধের পর রাওয়ালপিন্ডি চুক্তির মাধ্যমে এই সীমানাকে পুনরায় স্বীকৃতি দেওয়া হয়।

১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর দেশটি ডুরান্ড লাইনকে তাদের আন্তর্জাতিক সীমানা হিসেবে উত্তরাধিকার সূত্রে লাভ করে এবং একে আইনত স্বীকৃত সীমানা হিসেবে গণ্য করে। তবে আফগানিস্তান শুরু থেকেই এই রেখাকে অস্বীকার করে আসছে। তাদের দাবি, এই চুক্তিটি ব্রিটিশরা জোরপূর্বক আমিরের ওপর চাপিয়ে দিয়েছিল। ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর এই চুক্তির কার্যকারিতাও শেষ হয়ে গেছে। ১৯৪৮ সালে পাকিস্তান যখন জাতিসংঘে যোগ দেয়, তখন একমাত্র রাষ্ট্র হিসেবে আফগানিস্তান এর বিরোধিতা করেছিল এই সীমান্ত বিরোধের কারণেই।

এই রেখাটি ঐতিহাসিকভাবে পশতুন অধ্যুষিত এলাকাকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। ফলে একই গোত্র, পরিবার ও সংস্কৃতির মানুষ এখন দুটি ভিন্ন দেশে বসবাস করছে। এই বিভাজন ‘পশতুনিস্তান’ নামক একটি স্বাধীন রাষ্ট্রের দাবির জন্ম দিয়েছে।

পাকিস্তান এই সীমানা বরাবর প্রায় ৮০০ কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে। ইসলামাবাদের দাবি, এর ফলে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ হবে। তবে তালেবান প্রশাসন এই ফেন্সিংকে অবৈধ মনে করে এবং প্রায়ই সীমানার বেড়া উপড়ে ফেলার মতো ঘটনা ঘটে।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরু হওয়ার মূল কেন্দ্রবিন্দুও এই ডুরান্ড লাইন। পাকিস্তান অভিযোগ করে, আফগানিস্তানের তালেবানরা টিটিপি নামক সন্ত্রাসী গোষ্ঠীকে এই সীমান্তের ওপারে আশ্রয় দিচ্ছে, যা তারা অস্বীকার করে আসছে।

আফগানিস্তান নিহত ডুরান্ড লাইন

সংশ্লিষ্ট সংবাদ: আফগানিস্তান

০৪ মার্চ ২০২৬
চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ করছে যুক্তরাজ্য
২৭ ফেব্রুয়ারি ২০২৬
আফগান-পাকিস্তান সংঘাত : জরুরি সংলাপের আহ্বান জাতিসংঘের
২৭ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান তালেবান কারা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তুরস্কের উদ্দেশে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল ন্যাটো
  2. খামেনির দাফন নিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করল ইরান
  3. ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ অন্তত ১০১
  4. জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত
  5. ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় যা বললো স্পেন
  6. ইরানের সঙ্গে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারে ইসরায়েল?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x