Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান
জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা প্রথমবার লাখ ছাড়াল
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া
জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টানা ১০ বছর ধরে কমছে জন্মহার, বিপাকে জাপান সরকার

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
টোকিওর সেনসোজি মন্দিরে ‘কান্নাকাটি করা শিশুর সুমো’ ম্যাচ শুরু হওয়ার আগে বাবা-মায়েরা তাদের সন্তানদের জড়িয়ে ধরে আছেন। এএফপির ফাইল ছবি

জাপানে নবজাতক জন্মের সংখ্যা টানা দশ বছরের মতো হ্রাস পেয়ে নতুন রেকর্ড গড়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ২০২৫ সালে জাপানে মোট শিশুর জন্ম হয়েছে ৭ লাখ ৫ হাজার ৮০৯ জন। যা ২০২৪ সালের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম। খবর বার্তা সংস্থা এএফপির।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এই জন্মহার হ্রাসের ধারা গত ১০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চলছে। যদিও ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে হ্রাসের হার ছিল প্রায় ৫ শতাংশের কাছাকাছি। তবে ২০২৫ সালে তা কিছুটা ধীর হয়ে ২ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

এই প্রাথমিক পরিসংখ্যানে জাপানে বসবাসরত জাপানি নাগরিক, বিদেশি নাগরিক ও বিদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, বছরের শেষের দিকে চূড়ান্ত পরিসংখ্যান আসবে। তখন শুধু জাপানি নাগরিকদের মধ্যে জন্মের সংখ্যা আরও কম হতে পারে।

জাপানের জন্য এই জনসংখ্যাগত সংকট এখন একটি ‘নীরব জরুরি অবস্থা’ হিসেবে দেখা দিয়েছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, জন্মহার হ্রাসের এই গতি জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউটের পূর্বাভাসের চেয়েও অন্তত ১৫ বছর এগিয়ে আছে। অর্থাৎ ২০৪০ সালের দিকে জন্মহার কমে যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, তা এখনই ঘটে গেছে। এর প্রধান কারণ হিসেবে তরুণদের দেরিতে বিয়ে করা, জীবনযাত্রার উচ্চ ব্যয় ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে চিহ্নিত করা হয়েছে।

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই সংকট মোকাবিলাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। তিনি বেবিসিটারদের জন্য ট্যাক্স ছাড়, অফিসগুলোতে চাইল্ডকেয়ার সেন্টার স্থাপনের জন্য কর্পোরেট ট্যাক্স কমানো এবং প্রসবকালীন চিকিৎসা খরচ কমানোর মতো বেশ কিছু নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও শিগেরু ইশিবাও বছরে প্রায় ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েন সমমূল্যের ‘অভূতপূর্ব’ শিশু সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন। তবে এখন পর্যন্ত তার কোনো বড় সুফল দেখা যায়নি।

উল্লেখ্য, জন্মহার হ্রাসের পাশাপাশি ২০২৫ সালে জাপানে মৃত্যুর সংখ্যাও জন্মের তুলনায় দ্বিগুণেরও বেশি ছিল (প্রায় ১৬ লাখ)। যা দেশটির জনসংখ্যাকে আরও সংকুচিত করে তুলছে। বর্তমানে জাপানের প্রায় ৩০ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

জাপান জন্মহার হ্রাস
২২ আগস্ট ২০২৬
জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশ
১৪ আগস্ট ২০২৬
জাপানে ‘নজিরবিহীন’ ভারি বৃষ্টিতে ৫ জনের মৃত্যু, আটকা হাজারো মানুষ
০৭ আগস্ট ২০২৬
জাপানে টাইফুন ‘ডলফিনের’ আঘাত, আড়াই লাখ মানুষকে সরে যেতে নির্দেশ
৩১ জুলাই ২০২৬
জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪
২৯ জুলাই ২০২৬
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান
২৭ জুলাই ২০২৬
এক বছর পর জাপানের উদ্দেশে উড়ল বিমানের ফ্লাইট
২১ জুলাই ২০২৬
১২তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক
০৭ জুলাই ২০২৬
বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাইকা প্রেসিডেন্ট
২৫ জুন ২০২৬
জাপানেও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
০৯ জুন ২০২৬
অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
  2. তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হবেন এরদোয়ান
  3. ইরানের স্কুল ও ক্রীড়া কেন্দ্রে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল : জাতিসংঘ
  4. উড়োজাহাজে তাণ্ডব, ডাক্ট টেপে বাঁধা সেই যাত্রী এবার মুখ খুললেন
  5. ইরান-সুইডেন সম্পর্কে উত্তেজনা, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
  6. ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x