Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৭ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
ইরান যুদ্ধ : ১৪০ মার্কিন সেনা আহত, গুরুতর ৮
ইরান যুদ্ধের ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র
দক্ষিণ কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক
ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ : আইসিই এজেন্টদের যে বিধিনিষেধ মানতে হবে

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৭ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৭ জানুয়ারি ২০২৬
আইসিই এজেন্টদের ওপর বিধিনিষেধ দেওয়া হয়েছে। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে বিক্ষোভের মুখে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এজেন্ট ও ফেডারেল এজেন্টদের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) মার্কিন জেলা জজ ক্যাথরিন মেনেন্দেজ এ বিষয়ে একটি আদেশ জারি করেন। আদেশে বলা হয়, ‘অপারেশন মেট্রো সার্জ’ চলাকালে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আটক করা এবং তাদের ওপর অস্ত্র ব্যবহার করা যাবে না।

আজ শনিবার (১৭ জানুয়ারি) ফক্স নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে আইসিএ এজেন্টদের গুলিতে মিনেসোটার বাসিন্দা রেনে গুড নিহত এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে এমন বিধিনিষেধ জারি করা হয়েছে। বিধিনিষেধের ফলে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া নিষিদ্ধ হলো। ফেডারেল এজেন্টদের অবশ্যই দেখাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো অপরাধ করেছে কিনা বা আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে বাধা দিচ্ছে কিনা—অর্থাৎ ‘সম্ভাব্য কারণ’ বা ‘যুক্তিসংগত সন্দেহ’ থাকতে হবে।

আদালতের আদেশ অনুযায়ী, ফেডারেল এজেন্টরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর পিপার স্প্রে বা অন্যান্য অ-প্রাণঘাতী অস্ত্র এবং ছত্রভঙ্গ করার সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না।

এমন আইনি পদক্ষেপ হোয়াইট হাউস এবং মিনেসোটার নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বকে আরও উসকে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি মিনিয়াপলিস জুড়ে বিক্ষোভকারীরা অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে চালানো অভিযানের বিরোধিতা করে কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তারাও সহিংসতার আশ্রয় নিয়েছেন। রেনি গুডকে হত্যার পর এই বিক্ষোভ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা পৃথক দুটি ঘটনায় গুলি চালিয়েছেন। এর একটিতে গত সপ্তাহে রেনি গুড নিহত হন এবং গত বুধবার ভেনেজুয়েলার এক নাগরিক আহত হন। পৃথক আরেকটি ঘটনায় হোমল্যান্ড সিকিউরিটি নিশ্চিত করেছে যে, ৩৪ বছর বয়সী মেক্সিকান নাগরিক হেবার সানচেজ ডমিঙ্গুয়েজ আইসিই হেফাজতে মারা গেছেন। সংস্থার তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত অন্তত চারজন আইসিই হেফাজতে মারা গেছেন।

মিনেসোটার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে, আইসিই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা বাড়ছে। বুধবার রাতে এক ভিডিও বার্তায় গভর্নর ওয়ালজ কেন্দ্রীয় এজেন্টদের বিরুদ্ধে ‘মিনেসোটার মানুষের ওপর সংগঠিত নৃশংসতার প্রচারণা’ চালানোর অভিযোগ তোলেন।

রেনি গুড-এর পরিবার বুধবার ঘোষণা করেছে, তারা এই হত্যাকাণ্ডের তদন্ত করতে এবং অফিসার ও সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একটি শীর্ষস্থানীয় ল’ ফার্ম নিয়োগ করেছে। আইনজীবীরা বৃহস্পতিবার দাবি করেছেন যেন ওই গুলিবর্ষণ সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং প্রমাণ সংরক্ষণ করা হয়।

যুক্তরাষ্ট্র বিধিনিষেধ
০৩ মার্চ ২০২৬
২৬ বছরে কয়টি দেশে যুক্তরাষ্ট্রের হামলা, প্রাণহানি ও খরচ কত?
০৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ বিপর্যয়ের মাঝে সীমিত পরিসরে ফ্লাইট চালু
০৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া কে এই আলী লারিজানি
০৩ মার্চ ২০২৬
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
০২ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন কাল
০২ মার্চ ২০২৬
যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে ইরান
০১ মার্চ ২০২৬
ইরানে হামলায় বিভক্ত রিপাবলিকানরা, ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার উদ্যোগ
০১ মার্চ ২০২৬
পাল্টা হামলা থেকে বিরত থাকতে ইরানকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
০১ মার্চ ২০২৬
ইরান এখন কোণঠাসা, সমঝোতা আরও সহজ হবে : ট্রাম্প
২৮ ফেব্রুয়ারি ২০২৬
কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মৃত্যুর গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর বিবৃতি
  2. ইরান যুদ্ধের ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র
  3. ইরান যুদ্ধ থেকে সরে আসতে ট্রাম্পকে উপদেষ্টাদের পরামর্শ
  4. ইরানে মানবিক চাহিদা মেটাতে রেডক্রসের জরুরি আবেদন
  5. পাকিস্তানে কর্মদিবস সপ্তাহে চারদিন, কমছে এমপিদের বেতন
  6. নেতানিয়াহু জীবিত না মৃত?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x