Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১২:১৬, ২২ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১২:১৬, ২২ অক্টোবর ২০২৫
আরও খবর
মধ্যপ্রাচ্যে আরও মেরিন সেনা ও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত, নিশ্চিত করল ইরান
ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন, ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নতুন বাণিজ্যযুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-চীন : বিশেষজ্ঞদের সতর্কবার্তা

এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১২:১৬, ২২ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১২:১৬, ২২ অক্টোবর ২০২৫
২০১৯ সালের ২৯ জুন ওসাকাতে জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ডানে) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিচ্ছেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্তমান ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে তা স্পষ্টভাবে জানে না। 

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় ৯ অক্টোবর, যখন বেইজিং বিরল খনিজ (রেয়ার আর্থ) রপ্তানিতে নতুন সীমাবদ্ধতা আরোপ করে। এ তালিকায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান যুক্ত করা হয়েছে।

এই বিরল খনিজগুলো ইলেকট্রিক যানবাহন, স্মার্টফোন, ল্যাপটপ ও প্রতিরক্ষা সরঞ্জামসহ নানা গুরুত্বপূর্ণ শিল্পে ব্যবহৃত হয় এবং এদের অধিকাংশ মজুদ ও প্রক্রিয়াকরণ সুবিধা রয়েছে চীনের হাতে। খবর আল জাজিরার। 

চীন এবার প্রথমবারের মতো ঘোষণা করেছে, কোনো দেশ যদি চীনা প্রযুক্তি ব্যবহার করে বা চীন থেকে সংগৃহীত উপাদান দিয়ে বিরল খনিজের চুম্বক বা সেমিকন্ডাক্টর সামগ্রী তৈরি করে, তবে সেগুলো রপ্তানির জন্য বিশেষ লাইসেন্স নিতে হবে।

চীনের এই পদক্ষেপ আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র তার এনটিটি লিস্ট (যেখানে নির্দিষ্ট বিদেশি কোম্পানি ও ব্যক্তির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়) সম্প্রসারণ করে, ফলে চীনের উন্নত সেমিকন্ডাক্টর চিপ পাওয়া আরও কঠিন হয়ে পড়ে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র চীন-সম্পৃক্ত জাহাজের ওপর কর আরোপ করে এবং চীন পাল্টা ব্যবস্থা হিসেবে আমেরিকান মালিকানাধীন ও পরিচালিত জাহাজের ওপরও শুল্ক আরোপ করে।

কানাডার এশিয়া-প্যাসিফিক ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ভিনা নাজিবুলা বলেন, “যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলো সরাসরি বাণিজ্য চুক্তির সঙ্গে সম্পর্কিত নয় বরং এটি এক ধরনের প্রভাব বিস্তারের লড়াই।”

ভিনা আরও বলেন, “এটি এখন সম্পূর্ণ নতুন ধরনের বাণিজ্যযুদ্ধ — যেখানে চীন যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। আগের মতো আর একতরফা চাপে থাকবে না।”

অ্যাটলান্টিক কাউন্সিল গ্লোবাল চায়না হাবের ফেলো ডেক্সটার টিফ রবার্টস বলেন, “চীন এখন বুঝে গেছে যে তাদের হাতেই এখন কূটনৈতিক ও অর্থনৈতিক লিভারেজ বা প্রভাব ক্ষমতা বেশি। তাই আসন্ন ট্রাম্প–শি জিনপিং বৈঠকের আগে তারা কঠোর অবস্থান নিচ্ছে।”

রবার্টস বলেন, “ট্রাম্প প্রশাসন এখন অগোছালো অবস্থায় রয়েছে। তারা একদিকে চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দিচ্ছে, আবার কয়েক দিনের মধ্যেই সেই নীতি থেকে সরে আসছে। এতে বোঝা যায়, তারা আসলে জানে না কিভাবে চীনের সঙ্গে লড়তে হবে।”

তার মতে, চীন জানে ট্রাম্প একটি বড় চুক্তি চায় এবং তার “ডিলমেকার” ইমেজ পুনরুদ্ধার করতে চায়, আর এই সুযোগেই বেইজিং চাপ বাড়াচ্ছে।

যুক্তরাষ্ট্রের মিডলবেরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক ওয়েই লিয়াং বলেন, ট্রাম্পের একটি “টিএসিও” (ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট — অর্থাৎ ট্রাম্প শেষ মুহূর্তে পিছু হটেন) ইতিহাস রয়েছে। 

লিয়াং বলেন, “ট্রাম্প শেয়ারবাজারের প্রতিক্রিয়াকে অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি গুরুত্ব দেন, তাই প্রয়োজনে ছাড় দিতেও দ্বিধা করেন না।” 

লিয়াং আরও বলেন, চীনের এই কঠোর অবস্থান তার নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপেও এসেছে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর, বেকারত্ব বেড়েছে এবং শুল্কের কারণে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত। ফলে শি জিনপিং এই পরিস্থিতিকে ব্যবহার করছেন দেশের জনগণকে বোঝাতে যে “সমস্যার মূল ট্রাম্পের নীতি, চীনের নয়।”

বিশ্লেষকদের মতে, চীন এখন যুক্তরাষ্ট্র থেকে ‘অর্থনৈতিক বিচ্ছিন্নতা’–এর দিকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত।

চীন গত কয়েক বছরে তার রপ্তানি বাজার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)–এর আওতায় আফ্রিকা, ইউরোপ, ওশেনিয়া ও লাতিন আমেরিকায় ছড়িয়ে দিয়েছে। ফলে তারা এখন আর যুক্তরাষ্ট্রের ওপর তেমন নির্ভরশীল নয়।

এমনকি সয়াবিন, বিমান ও উন্নত চিপ সরঞ্জামের মতো পণ্যেও তারা বিকল্প উৎস খুঁজে নিয়েছে বা নিজস্ব প্রযুক্তি উন্নয়ন করেছে।

ভিনা নাজিবুলা বলেন, “চীন যেভাবে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিয়েছে, অন্য দেশগুলোকেও সেইভাবে প্রস্তুত হওয়া উচিত ছিল। এখনই সময় সবাইকে তাদের সরবরাহ উৎস বৈচিত্র্যপূর্ণ করতে, কারণ চীনের কৌশল এখন পরিষ্কার।”

যুক্তরাষ্ট্র চীন বাণিজ্যযুদ্ধ উত্তেজনা
০৪ মার্চ ২০২৬
আরেকটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
০৩ মার্চ ২০২৬
২৬ বছরে কয়টি দেশে যুক্তরাষ্ট্রের হামলা, প্রাণহানি ও খরচ কত?
০৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ বিপর্যয়ের মাঝে সীমিত পরিসরে ফ্লাইট চালু
০৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া কে এই আলী লারিজানি
০৩ মার্চ ২০২৬
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
০২ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন কাল
০২ মার্চ ২০২৬
যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে ইরান
০১ মার্চ ২০২৬
ইরানে হামলায় বিভক্ত রিপাবলিকানরা, ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার উদ্যোগ
০১ মার্চ ২০২৬
পাল্টা হামলা থেকে বিরত থাকতে ইরানকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
০১ মার্চ ২০২৬
ইরান এখন কোণঠাসা, সমঝোতা আরও সহজ হবে : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টে যাচ্ছে যুদ্ধের গতিপ্রকৃতি?
  2. ট্রাম্পের যুদ্ধ থামানোর চিন্তাভাবনার মধ্যেই ইরানিদের ঈদ উদযাপন
  3. মধ্যপ্রাচ্যে আরও মেরিন সেনা ও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  4. ইরান শত্রুদের ওপর ‘ভয়াবহ আঘাত’ হেনেছে : মোজতবা খামেনি
  5. ইরান ইস্যুতে ন্যাটো মিত্রদের ‘ভীরু’ বললেন ট্রাম্প
  6. যুদ্ধের আগুনে ম্লান মধ্যপ্রাচ্যের ঈদ আনন্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x