Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ০৮ জুলাই ২০২৫
আপডেট: ১১:০৭, ০৮ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ০৮ জুলাই ২০২৫
আপডেট: ১১:০৭, ০৮ জুলাই ২০২৫
আরও খবর
ইরানে হামলার পরিধি বাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প
হরমুজ প্রণালিতে ইরানের ডজনখানেক ঘাঁটিতে মার্কিন হামলা
জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
চার মাইক্রোবাস ও সাত মোটরসাইকেলসহ আ.লীগের ১৩ জন আটক
ইরানের ১৩ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ জব্দ করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ১৪ দেশকে শুল্কহার নিয়ে সতর্ক করে ট্রাম্পের চিঠি

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ০৮ জুলাই ২০২৫
আপডেট: ১১:০৭, ০৮ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ০৮ জুলাই ২০২৫
আপডেট: ১১:০৭, ০৮ জুলাই ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিলেও বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশে চিঠি পাঠিয়ে নতুন শুল্কহার সম্পর্কে সতর্ক করেছেন।

ট্রাম্পের এই চিঠি এমন এক সময়ে এলো, যখন আমদানিকৃত পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ওপর ৯০ দিনের স্থগিতাদেশের মেয়াদ এই সপ্তাহেই শেষ হতে যাচ্ছে।

এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের নেতাদের কাছে শুল্ক সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন এবং হুমকি দিয়েছেন যে আগামী ১ আগস্ট থেকে এসব শুল্ক কার্যকর হবে। খবর বিবিসির। 

উচ্চ শুল্ক ৯ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল, যা আগে স্থগিত করা হয়েছিল। হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেছিলেন, তারা বাণিজ্য চুক্তি করার জন্য আলোচনা চালিয়ে যাবেন।

স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে পাঠানো চিঠি প্রকাশ করেন, যেখানে তিনি তাদের সর্বশেষ শুল্ক পরিকল্পনার কথা জানান। তিনি আরও বলেন, “আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর ভিত্তি করে এই হার উপরে বা নিচে পরিবর্তিত হতে পারে।”

ট্রাম্প যে শুল্ক হার নির্ধারণ করেছেন, তা মূলত এপ্রিল মাসে দেওয়া তাঁর “লিবারেশন ডে” ঘোষণার সঙ্গে মিল রয়েছে, যেখানে তিনি বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

নতুন ঘোষণায়, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া মিয়ানমার ও লাওস থেকে আসা পণ্যে ৪০ শতাংশ, থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে ৩৬ শতাংশ, সার্বিয়া ও বাংলাদেশের জন্য ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ার জন্য ৩২ শতাংশ, দক্ষিণ আফ্রিকার জন্য ৩০ শতাংশ এবং মালয়েশিয়া ও তিউনিসিয়ার জন্য ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের পরিকল্পনা জানানো হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ভবিষ্যতে আরও কিছু দেশের জন্য চিঠি পাঠানো হতে পারে। তিনি বলেন, “প্রেসিডেন্টের ফোন প্রতি মুহূর্তে বাজছে, বিশ্বনেতারা তাকে অনুরোধ করছেন চুক্তি করার জন্য।”

ট্রাম্প দাবি করেছেন, এই শুল্কনীতি যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করবে এবং দেশের উৎপাদন ও কর্মসংস্থান বাড়াবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এতে মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।

জাপান গত বছর যুক্তরাষ্ট্রে ১৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম আমদানিকারক দেশ। দক্ষিণ কোরিয়া রয়েছে শীর্ষ দশে।

সোমবারের ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে মন্দা দেখা দেয় এবং টয়োটা কোম্পানির যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত শেয়ারের দাম ৪ শতাংশ কমে যায়।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, “আগামী কয়েকটা দিন খুব ব্যস্ত কাটবে। গত রাতেই আমার মেইলবক্সে প্রচুর নতুন প্রস্তাব এসেছে।”

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুক্তরাজ্য, ভিয়েতনাম ও চীনের সঙ্গে আংশিক চুক্তি করেছে, যেগুলোতে পূর্বের তুলনায় শুল্ক কিছুটা বেড়েছে। ভারতের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা চলছে এবং ধারণা করা হচ্ছে, তারা এখনই কোনো শুল্ক চিঠি পাবে না। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ট্রাম্পের “ভালো আলোচনা” হয়েছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়ন যদি চুক্তিতে না আসে, তাহলে তাদের পণ্যের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক বসানো হবে।

ডোনাল্ড ট্রাম্প শুল্ক যুক্তরাষ্ট্র চিঠি আমদানি ভিডিও সংবাদ
০৯ জুন ২০২৬
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ ট্রাম্পের, ইরানকে পাল্টা জবাবের হুমকি
০৯ জুন ২০২৬
ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ট্রাম্প
০৮ জুন ২০২৬
নেতানিয়াহু-ট্রাম্প ‘প্রায় হাতাহাতিতে’ জড়িয়ে পড়েছিলেন : মার্কিন দূত
০৬ জুন ২০২৬
ইরানের আর ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে : ট্রাম্প
০৫ জুন ২০২৬
ট্রাম্পের অভিবাসন নীতিকে ‘বেআইনি’ ঘোষণা করলেন মার্কিন বিচারক
০৫ জুন ২০২৬
ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের জন্য ৭০০০ কোটি ডলার বরাদ্দ
০৪ জুন ২০২৬
এবার ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের শিকার সিএনএনের নারী সাংবাদিক
০৩ জুন ২০২৬
মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
৩১ মে ২০২৬
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কাণ্ডে এবার চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত
৩১ মে ২০২৬
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত, দাবি ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালিতে ইরানের ডজনখানেক ঘাঁটিতে মার্কিন হামলা
  2. জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
  3. ইরানের ১৩ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ জব্দ করল যুক্তরাষ্ট্র
  4. রাশিয়ার সঙ্গে ভূরাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে আর্মেনিয়ার এপ্রিকট
  5. মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মধ্যেই রোমে বৈঠকে লেবানন-ইসরায়েল
  6. হরমুজ প্রণালিতে নতুন হামলা, বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে উদ্বেগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x