Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০১ জুলাই ২০২৫
আপডেট: ১৮:০২, ০১ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০১ জুলাই ২০২৫
আপডেট: ১৮:০২, ০১ জুলাই ২০২৫
আরও খবর
আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম
চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল
দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত শিরীন শারমিন চৌধুরী
জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির
বাতিল অধ্যাদেশগুলো পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা হবে : আইনমন্ত্রী

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল আদালত

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০১ জুলাই ২০২৫
আপডেট: ১৮:০২, ০১ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ০১ জুলাই ২০২৫
আপডেট: ১৮:০২, ০১ জুলাই ২০২৫

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছেন। সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির।

ফাঁস হওয়া ওই ফোনালাপে পায়েতংটার্ন হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করে একজন থাই সামরিক কমান্ডারের সমালোচনা করেন। এই ক্লিপটি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। পরে তার বরখাস্তের জন্য আদালতে একটি আবেদন করা হয়। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে পায়েতংটার্নকে বরখাস্ত করা হয়। 

এই ঘটনার ফলে পায়েতংটার্ন শক্তিশালী শিনাওয়াত্রা পরিবারের তৃতীয় রাজনীতিবিদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা হারালেন। গত দুই দশক ধরে এই পরিবার থাই রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে।

এর দুই সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ রক্ষণশীল মিত্র ক্ষমতা ত্যাগ করায় পায়েতংটার্নের ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা এমনিতেই কমে গিয়েছিল।

সাংবিধানিক আদালত ৭-২ ভোটে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আদালত তার বরখাস্তের মামলাটি পর্যালোচনা করছে ও পায়েতংটার্নকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

ইতোমধ্যে, উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিট দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

যদি পায়েতংটার্নকে অবশেষে বরখাস্ত করা হয়, তবে তিনি গত বছরের আগস্টের পর থেকে ফিউ থাই পার্টির দ্বিতীয় প্রধানমন্ত্রী হবেন যাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হলো। এর আগে, তার পূর্বসূরি স্রেথা থাভিসিনকে তার মন্ত্রিসভায় একজন সাবেক আইনজীবীকে নিয়োগের জন্য বরখাস্ত করা হয়েছিল, যিনি একবার জেল খেটেছিলেন। এর কয়েকদিন পরেই পায়েতংটার্ন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ৩৮ বছর বয়সী পায়েতংটার্ন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ নেত্রী ও তার খালা (মায়ের বোন) ইংলাক সিনাওয়াত্রার পর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন।

পায়েতংটার্ন ফাঁস হওয়া ফোনালাপে যা বলেছিলেন তার জন্য ক্ষমা চেয়েছেন। সাম্প্রতিক সীমান্ত বিরোধের জন্য এটিকে তিনি ‘আলোচনার কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন। তবে রক্ষণশীল আইনপ্রণেতারা তাকে কম্বোডিয়ার কাছে মাথানত করা ও থাইল্যান্ডের সামরিক বাহিনীকে দুর্বল করার অভিযোগ এনেছেন।

আদালতের এই সিদ্ধান্তটি এমন এক দিনেই এলো যখন পায়েতংটার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা নিজের রাজনৈতিক সমস্যা নিয়ে লড়াই করছেন। থাকসিন নয় বছর আগে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে রাজতন্ত্রকে অবমাননার অভিযোগের বিরুদ্ধে লড়াই করছেন। মঙ্গলবার (১ জুলাই) তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

বিতর্কিত এই রাজনৈতিক নেতা ১৫ বছর নির্বাসনের পর ২০২৩ সালে থাইল্যান্ডে ফিরে আসেন। তিনি দেশের কুখ্যাত ‘লেসে ম্যাজেস্টে’ (রাজতন্ত্রের অবমাননা) আইনের অধীনে অভিযোগের মুখোমুখি হওয়া সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তিত্ব।

প্রধানমন্ত্রী বরখাস্ত আদালত ফোনালাপ ফাঁস ভিডিও সংবাদ
১১ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মঙ্গলবার
১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : শিক্ষামন্ত্রী
১০ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
০৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের
০৯ এপ্রিল ২০২৬
১০ জেলায় কৃষক কার্ড বিতরণ মঙ্গলবার
০৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান
০৮ এপ্রিল ২০২৬
ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাবে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান
০৮ এপ্রিল ২০২৬
নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
০৮ এপ্রিল ২০২৬
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী
০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভেস্তে গেল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এরপর কী হবে?
  2. এক বৈঠকেই চূড়ান্ত সমঝোতার আশা কারোরই ছিল না : ইরান
  3. হতাশ অস্ট্রেলিয়া, ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান
  4. হরমুজে টোল আরোপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী : জাতিসংঘ
  5. চুক্তি ছাড়াই শেষ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের
  6. ‘হরমুজ প্রণালিতে টহল দেওয়া যুক্তরাষ্ট্রের কাজ নয়’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x