Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ০২ মে ২০২৫
আপডেট: ১৯:৫৬, ০২ মে ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ০২ মে ২০২৫
আপডেট: ১৯:৫৬, ০২ মে ২০২৫
আরও খবর
‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’ ট্রাম্পের মন্তব্যের জবাব ভারতের
মার্কিন বাধা ডিঙিয়ে বন্দরে পৌঁছাল ইরানি পণ্যবাহী জাহাজ
ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে খেলানো নিয়ে যা বলছে ফিফা
মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন রণতরী
ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফার বৈঠক আজ

যুক্তরাষ্ট্রের প্রস্তাব মূল্যায়ন করছে চীন, চায় ‘আন্তরিকতা’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ০২ মে ২০২৫
আপডেট: ১৯:৫৬, ০২ মে ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ০২ মে ২০২৫
আপডেট: ১৯:৫৬, ০২ মে ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি

বাণিজ্যশুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে, তা মূল্যায়ন করছে বলে জানিয়েছে চীন। আজ শুক্রবার (২ মে) দেশটি বলেছে, এ ধরনের আলোচনা শুরুর আগে ওয়াশিংটনের পক্ষ থেকে ‘আন্তরিকতা’ দেখাতে হবে এবং বৈশ্বিক বাজার ও সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করা শুল্কগুলো বাতিল করতে হবে।

বেইজিং থেকে এএফপি জানায়, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৪৫ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করেছে, যা এপ্রিলে কার্যকর হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে ১২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেছে।

তবে স্মার্টফোন, সেমিকন্ডাক্টর ও কম্পিউটারের মতো উন্নত প্রযুক্তিপণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, চীন আলোচনার জন্য এগিয়ে এসেছে। চলতি সপ্তাহেও তিনি বলেছেন, ‘চুক্তি হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে।’

চীনের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার নিশ্চিত করেছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে এবং তা ‘বর্তমানে মূল্যায়ন করা হচ্ছে’।

তবে মন্ত্রণালয় বলেছে, যেকোনো ধরনের আলোচনার জন্য প্রথমে যুক্তরাষ্ট্রকে ‘আন্তরিকতা’ দেখাতে হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্র যদি আলোচনায় আগ্রহী হয়, তাহলে তাদের আন্তরিক মনোভাব প্রদর্শন করতে হবে, নিজেদের ভুল নীতি সংশোধনের প্রস্তুতি নিতে হবে এবং একতরফা শুল্ক বাতিল করতে হবে।’

মন্ত্রণালয় আরও বলেছে, ‘যেকোনো সম্ভাব্য সংলাপ বা আলোচনায় যদি যুক্তরাষ্ট্র তার ভুল একতরফা শুল্কনীতি সংশোধন না করে, তাহলে এর অর্থ হবে তারা সম্পূর্ণরূপে আন্তরিক নয় এবং এর ফলে পারস্পরিক আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে।’

বাণিজ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘কথা এক, আর কাজ আরেক হলে কিংবা আলোচনার আড়ালে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইলের চেষ্টা করা হলে তা কোনো ফল দেবে না।’

এদিকে বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে জুলাইয়ের মধ্যে ৯০ দিনের সময়সীমার মুখে রয়েছে। তা না হলে এসব দেশের জন্য দেশভিত্তিক উচ্চ শুল্ক কার্যকর হবে। তবে বেইজিং জানিয়েছে, প্রয়োজনে তারা শেষ পর্যন্ত বাণিজ্যযুদ্ধ লড়বে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে জানিয়েছে, ‘আমরা কখনোই নতজানু হব না!’

তবে চীন স্বীকার করেছে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা তাদের রপ্তানিনির্ভর অর্থনীতিকে চাপে ফেলেছে এবং বিদেশমুখী ব্যবসা প্রতিষ্ঠানগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এপ্রিলে কারখানার উৎপাদন হ্রাস পাওয়ার তথ্য প্রকাশ পেয়েছে এ সপ্তাহে। বেইজিং বলেছে, বৈশ্বিক অর্থনীতিতে ‘হঠাৎ পরিবর্তনের’ ফলেই এমনটা হয়েছে। তবে মার্চে শুল্ক কার্যকরের আগে রপ্তানি ১২ শতাংশেরও বেশি বেড়েছে, কারণ অনেক প্রতিষ্ঠান শুল্ক আরোপের আগেই পণ্য পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য শুল্ক
০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর যে বার্তা দিল চীন
০৫ মার্চ ২০২৬
১৯৯১ সালের পর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সর্বনিম্ন
০৪ মার্চ ২০২৬
ইরানে হামলা বিশ্বকে ভয়াবহ ‘পারমাণবিক যুদ্ধের’ দিকে ঠেলে দিচ্ছে
০৪ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে নিরাপত্তা বজায় রাখতে সব পক্ষকে আহ্বান চীনের
০৩ মার্চ ২০২৬
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
২৬ ফেব্রুয়ারি ২০২৬
চীনা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন সাবেক পাইলট গ্রেপ্তার
২৬ ফেব্রুয়ারি ২০২৬
এবার চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, দুই দেশের সম্পর্ক নিয়ে যা জানালেন রুবিও
২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রথমবারের মতো চীন সফরে জার্মান চ্যান্সেলর
০৮ ফেব্রুয়ারি ২০২৬
চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮
১৬ জানুয়ারি ২০২৬
কৌশলগত অংশীদারত্বে চীন-কানাডা, শুল্ক কমানোর ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম
  2. ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ল
  3. ‘এক স্রষ্টা, এক জাতি, এক নেতা— ইরানের বিজয় প্রাণের চেয়েও প্রিয়’
  4. ‘ইরান যুদ্ধ কতদিন স্থায়ী হবে’ প্রশ্নের জবাবে যা বললেন ট্রাম্প
  5. পতনের পর রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
  6. মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন রণতরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x