Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ২৫ এপ্রিল ২০২৫
আপডেট: ১১:৪৮, ২৫ এপ্রিল ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ২৫ এপ্রিল ২০২৫
আপডেট: ১১:৪৮, ২৫ এপ্রিল ২০২৫
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসি আহমেদ মিষ্টির পদত্যাগ
বিষাক্ত ইনজেকশনেও টিকে রইল প্রাণ, হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমেছে, কিন্তু ‘হারিয়ে যায়নি’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ জো ক্যাসপারের পদত্যাগ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ২৫ এপ্রিল ২০২৫
আপডেট: ১১:৪৮, ২৫ এপ্রিল ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ২৫ এপ্রিল ২০২৫
আপডেট: ১১:৪৮, ২৫ এপ্রিল ২০২৫

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের চিফ অব স্টাফ জো ক্যাসপার পদত্যাগ করছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর এএফপির।

ওই কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপির সংবাদদাতা বলেন, ‘জো ক্যাসপার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশেষ প্রকল্প দেখভালের জন্য বিশেষ সরকারি কর্মকর্তা (এসজিই) হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের হয়ে কাজ চালিয়ে যাবেন।’ তিনি আরও বলেন, ‘আমেরিকা ফার্স্ট কর্মসূচি বাস্তবায়নে অব্যাহত নেতৃত্ব ও নিষ্ঠার জন্য মন্ত্রী হেগসেথ তাঁর প্রতি কৃতজ্ঞ।’

ক্যাসপারের পদত্যাগ সাম্প্রতিক সময়ে পেন্টাগনের শীর্ষ পদ থেকে একাধিক বহিষ্কারের সর্বশেষ উদাহরণ। গত সপ্তাহে তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে তথ্য ফাঁস হওয়া নিয়ে তদন্ত চলছিল এবং জানা যায়, তারা ক্যাসপারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন।

সাবেক সিনিয়র উপদেষ্টা ড্যারিন সেলনিক, ড্যান ক্যাল্ডওয়েল ও কলিন ক্যারল গত রোববার পাল্টা বিবৃতি দিয়ে বলেন, পেন্টাগন কর্তৃপক্ষ তাদের ‘মিথ্যা অভিযোগে চরিত্র হননের’ চেষ্টা করেছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের এখনও জানানো হয়নি আসলে কী বিষয়ে আমাদের তদন্ত করা হয়েছে, তদন্ত এখনও চলছে কি না, কিংবা আদৌ তথ্য ফাঁসের কোনো তদন্ত শুরু হয়েছিল কি না।’

পিট হেগসেথের সাবেক পেন্টাগন প্রেস সেক্রেটারি জন আলিয়ট গত রোববার তীব্র সমালোচনামূলক এক প্রবন্ধে লেখেন, ‘পেন্টাগনে এক মাস ধরে সম্পূর্ণ বিশৃঙ্খলা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনায় সুনাম অর্জন করেছেন। সেই প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের অবস্থান আরও দীর্ঘস্থায়ী হবে, তা বলা কঠিন।’

এ রদবদলের সময় হেগসেথ নতুন এক কেলেঙ্কারিতে জড়িয়েছেন। তিনি মেসেজিং অ্যাপ সিগনাল ব্যবহার করে ইয়েমেনে মার্কিন হামলা নিয়ে তার স্ত্রী ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক এ ঘটনা সত্ত্বেও হেগসেথের পাশে রয়েছে হোয়াইট হাউস। এর কিছু সপ্তাহ আগেই জানা যায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার তথ্য তিনি আরেকটি সিগনাল চ্যাটে শেয়ার করেছিলেন, যেখানে ভুলক্রমে এক সাংবাদিককেও যুক্ত করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র পদত্যাগ চিফ অব স্টাফ প্রতিরক্ষামন্ত্রী
২৫ আগস্ট ২০২৬
ফ্লোরিডায় বজ্রপাতে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
২৫ আগস্ট ২০২৬
১১ বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও চাপে মার্কিন নৌবাহিনী
২৪ আগস্ট ২০২৬
এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
২২ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
২২ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল
১৯ আগস্ট ২০২৬
মধ্যপ্রাচ্যে সেনা কমানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
১৯ আগস্ট ২০২৬
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত, চুক্তির দাবি ট্রাম্পের
১৭ আগস্ট ২০২৬
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের
১৭ আগস্ট ২০২৬
৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার হারালেন নিজের পদ
১৫ আগস্ট ২০২৬
মিশিগানে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসামের রেলওয়ে স্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক
  2. স্ত্রীর কবর জিয়ারতে আবেগাপ্লুত মাহাথির মোহাম্মদ
  3. ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই
  4. আফগানিস্তানে বিমান হামলার দাবি পাকিস্তানের, নিহত ২২
  5. বিষাক্ত ইনজেকশনেও টিকে রইল প্রাণ, হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী
  6. ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x