Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ২১ মার্চ ২০২৫
আপডেট: ১৯:৫৭, ২১ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ২১ মার্চ ২০২৫
আপডেট: ১৯:৫৭, ২১ মার্চ ২০২৫
আরও খবর
আসামের রেলওয়ে স্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক
বিলাসবহুল জীবনের খরচ মেটাতে এক মাসের শিশু ‘বিক্রি’
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী
জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, বিজেপির তিন বিধায়ককে বের করে দিলেন স্পিকার

থাইল্যান্ডে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা ক্ষীণ

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ২১ মার্চ ২০২৫
আপডেট: ১৯:৫৭, ২১ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ২১ মার্চ ২০২৫
আপডেট: ১৯:৫৭, ২১ মার্চ ২০২৫
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে অংশ নেবেন। তবে সম্মেলনের ফাঁকে তাঁদের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা ক্ষীণ। 

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে আজ শুক্রবার (২১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের ৩-৪ তারিখে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক সম্মেলনে নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূস একই মঞ্চে থাকবেন। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন নিশ্চিত করেছেন যে, ঢাকা আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের অনুরোধ জানিয়েছে।

তবে তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির মতে, বর্তমান কূটনৈতিক পরিস্থিতি দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের জন্য উপযুক্ত নয়। এক কর্মকর্তা বলেন, ‘সম্মেলনে উপস্থিত নেতাদের মধ্যে সৌজন্যমূলক কথা বলা বা মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা ক্ষীণ।’ তিনি আরও জানান, ‘প্রায় প্রতিদিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো না কোনো সদস্য ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এমন পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা নেই।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন বৃহস্পতিবার এএনআইকে বলেন, ‘আমরা কূটনৈতিকভাবে ভারতকে অনুরোধ করেছি যাতে বিমসটেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়।’

বঙ্গোপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতামূলক সংস্থা বিমসটেকের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এবারের সম্মেলন এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ভারত-বাংলাদেশ সম্পর্ক এক নিম্নমুখী অবস্থায় রয়েছে।

ভারত সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও চরমপন্থিদের মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, বাংলাদেশ সরকার ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। এ ছাড়া, অভিন্ন নদীর পানি বণ্টন ও সীমান্ত নিরাপত্তা নিয়েও দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে।

এদিকে, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ এনেছে। হাসিনা ভারতে আসার অনুমতি পেয়েছিলেন স্বল্প সময়ের নোটিশে এবং বর্তমানে তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হাসিনার ভার্চুয়াল বক্তব্য এবং তাঁর দল আওয়ামী লীগের কর্মীদের প্রতি আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষুব্ধ করেছে বলে মনে করা হচ্ছে।

গত ১৬ ফেব্রুয়ারি ওমানে ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এটাই ছিল গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা।

ড. মুহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদি ভারত
০৫ জুলাই ২০২৬
ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার বিষয়ে আদেশ ১২ জুলাই
২১ মে ২০২৬
ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
১৮ মে ২০২৬
মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের তদন্তের নির্দেশনা চেয়ে রিটের শুনানি কাল পর্যন্ত মুলতবি
১৭ মে ২০২৬
ড. ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট
১৭ মে ২০২৬
ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
০৭ মে ২০২৬
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনের আইনজীবী ‘ডিফল্টার’!
০৮ এপ্রিল ২০২৬
পৃথিবীকে বাঁচাতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে : ইউনূস সেন্টারের বিবৃতি
০৬ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসামের রেলওয়ে স্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক
  2. স্ত্রীর কবর জিয়ারতে আবেগাপ্লুত মাহাথির মোহাম্মদ
  3. ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই
  4. আফগানিস্তানে বিমান হামলার দাবি পাকিস্তানের, নিহত ২২
  5. বিষাক্ত ইনজেকশনেও টিকে রইল প্রাণ, হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী
  6. ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x