Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ১৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:৩২, ১৫ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ১৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:৩২, ১৫ জানুয়ারি ২০২৫
আরও খবর
শিশু গৃহকর্মীকে নির্যাতন : বিমানের সাবেক এমডি শফিকুরসহ রিমান্ডে ৪
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা
আওয়ামী লীগ আমলের ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
‘লাশে কাঠ দিয়েছে কনস্টেবল জুয়েল, আগুন দিয়েছে মামুন’

ইলন মাস্কের বিরুদ্ধে মার্কিন আর্থিক নিয়ন্ত্রক সংস্থার মামলা

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ১৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:৩২, ১৫ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩০, ১৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:৩২, ১৫ জানুয়ারি ২০২৫
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ছবি : এএফপি

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন আর্থিক নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। শীর্ষ এ ধনকুবের টুইটারের শেয়ার কেনার বিষয়ে সময়মতো প্রাথমিক তথ্য প্রকাশ করেননি এবং এর ফলে অন্য শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বলে অভিযোগ রয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই মামলা করে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ইলন মাস্ক ৫ শতাংশ শেয়ার অধিগ্রহণের বিষয়টি যথাসময়ে প্রকাশ করেননি। ফলে তিনি অন্তত ১৫০ মিলিয়ন ডলার কম দামে শেয়ার কিনতে পেরেছেন। এর আগে তিনি ৫ শতাংশ শেয়ার কিনেছিলেন তিনি। আইন অনুযায়ী, এই ক্রয় সংক্রান্ত তথ্য জনসাধারণকে জানানো বাধ্যতামূলক। কিন্তু, মাস্ক ১১ দিন পর এ তথ্য প্রকাশ করেছেন। মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে সেটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন।

মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরো বলেছেন, ‘এসইসির মামলার কোনো মজবুত ভিত্তি নেই। মাস্ক কোনো ভুল করেননি, আর সবাই এই মামলাকে প্রহসন হিসেবেই দেখছে।’

মার্কিন আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এসইসি এর আগেও ২০২১ সালে মাস্কের টুইটার কেনার বিষয়ে তদন্ত করেছিল। তখন মাস্ক ও তাঁর ভাই কিমবাল মাস্কের বিরুদ্ধে টেসলার শেয়ার বিক্রির সময় লেনদেনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। 

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন ইলন মাস্ক। তিনি ট্রাম্পের নির্বাচনের প্রচারে কয়েক মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। ট্রাম্পের সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন মাস্ক। ট্রাম্প এক ভাষণে বলেছেন, পুনর্নির্বাচিত হলে তিনি মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ নামক একটি পরামর্শক দলের প্রধান করবেন।

ইলন মাস্ক মামলা

সংশ্লিষ্ট সংবাদ: ইলন মাস্ক

০৮ নভেম্বর ২০২৫
ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?
২৮ অক্টোবর ২০২৫
উইকিপিডিয়ার বিকল্প হিসেবে ‘গ্রোকিপিডিয়া’ চালু করলেন ইলন মাস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫
টেসলার ১ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার কিনলেন মাস্ক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০
  2. বিক্ষোভের পর অর্থনৈতিক চাপে ইরান, বন্ধ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান
  3. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
  4. মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
  5. এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
  6. মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x