Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ২০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:০৯, ২০ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ২০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:০৯, ২০ ডিসেম্বর ২০২৪
আরও খবর
অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন চেয়ে রিট
মার্কিন সেনা প্রত্যাহারের পর কাসরাক বিমানঘাঁটি দখলে সিরীয় বাহিনী
অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ
আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল
জাতীয় সংসদে বিশেষ কমিটির মুলতবি বৈঠক অনুষ্ঠিত

সিরিয়ার নবযুগ : ন্যায়বিচার, চাকরির প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের

এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ২০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:০৯, ২০ ডিসেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ২০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:০৯, ২০ ডিসেম্বর ২০২৪
সিরিয়ার রাজধানী দামেস্কের উমাইয়াদ স্কোয়ারে গণতন্ত্র ও নারী অধিকারের ডাকে সাধারণ নাগরিকদের অবস্থান। ছবি : এএফপি      

পদচ্যুত শাসক বাশার আল-আসাদের শাসনামলে সিরিয়ার নাগরিকদের ওপর যে অপরাধমূলক কর্মকাণ্ড চলেছে, তার বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির নতুন শাসকগোষ্ঠী। অন্তর্বর্তী সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।   

‘নতুন যুগে’ দেশের বিচার ব্যবস্থায় জনগণের বিশ্বাস ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ওবাইদ আরনাউত। আলজাজিরার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, বাশার আল-আসাদের ভয়ঙ্কর কারাগারগুলোতে হাজার হাজার সিরীয় নাগরিককে বন্দি করে যেভাবে অত্যাচার করা হয়েছে, তাদের ন্যায়বিচারের মুখোমুখি করানোর মাধ্যমেই তা বাস্তবায়ন সম্ভব।

ওবাইদ আরনাউত বলেন, ‘অপরাধীদের বিচারের মাধ্যমে আমাদের সমাজে সৃষ্টি হওয়া গভীর ক্ষত শুকানোর কাজ করাই সরকারের লক্ষ্য। একটি অধিকতর ন্যায্য ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের পথ তৈরিতে আমরা প্রতিশ্রুতবদ্ধ।’ 

ওবাইদ আরনাউত আরও জানান, সরকারের অগ্রাধিকারমূলক কাজের মধ্যে রয়েছে দুর্নীতিতে ডুবে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার। যেসব কর্মকর্তারা অপরাধ করেছে, সিরীয় জনগণের ক্ষতি করেছে, তাদের চাকরিচ্যুত করা হবে। যারা পেশাগতভাবে দক্ষ, নিবেদিতপ্রাণ ও দেশের প্রতি দায়বদ্ধ তাদের মূল্যায়ন করা হবে।

আরনাউত বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দেশ পুনরুজ্জীবনের কাজ করা হবে। চাকরির বিষয়টি সবার জন্য উন্মুক্ত থাকবে, দেশ গড়তে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দেশের অবকাঠামো নির্মাণ ও অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’

ওবাইদ আরনাউত সিরিয়ার ওপর আরোপ করা কয়েক যুগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘নিষেধাজ্ঞা জনগণের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। বাশার আল আসাদকে পদচ্যুত করা হয়েছে, তাই এখন এই নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নিতে হবে। সিরীয়দের স্বপ্নের মতো করে বেঁচে থাকার জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা জরুরি।’

যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির কারণে অনেকে অভিযোগ করছেন, সিরিয়ার জনগণ খাদ্য ও আশ্রয়ের মতো মৌলিক চাহিদাগুলো পূরণে হিমশিম খাচ্ছে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার কারণে ক্ষুব্ধ আরনাউত নিশ্চিত করেন, হায়াত তাহরির আল-শাম নেতা আহমেদ শারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।

গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় আহমেদ শারার নেতৃত্বাধীন নতুন সরকার কীভাবে স্থিতিশীলতার পথে এগোয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব। গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পতনের পর দেশটির ওপর কয়েকশ’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ‘বাফার জোন’ তৈরির জন্য ইসরায়েলি ট্যাংকবহর সিরিয়ার গোলান মালভূমির অভ্যন্তরে প্রবেশ করেছে। ইসরায়েলের এই তৎপরতার নিন্দাও জানিয়েছে বেশকিছু দেশ।

তাই নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন ওবাইদ আরনাউত। তিনি বলেন, ‘নিরাপত্তার বিষয়টিতে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। আমাদের প্রাথমিক কাজ হলো সম্পদের রক্ষণাবেক্ষণ।’ 

ইসরায়েলের আক্রমণের বিষয়টিকে তুলে ধরে আরনাউত বলেন, ‘জনগণ রেগে আছে এবং তারা ভাবছে, বাশারের শাসনের স্থলাভিষিক্ত হচ্ছে ইসরায়েলের আগ্রাসন। তবে এ বিষয়ে এখন আমার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। আমাদের প্রথম লক্ষ্য হলো বাইরের হুমকি থেকে সিরিয়াকে নিরাপদ রাখা।’

সিরিয়া অন্তর্বর্তী সরকার
১৬ আগস্ট ২০২৩
সামরিক বাহিনীর সদস্যসহ সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ করল সিরিয়া
১১ আগস্ট ২০২৩
সিরিয়ায় আইএসের হামলায় ২৩ সৈন্য নিহত
২৬ জুন ২০২৩
সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ১৩
০৭ মে ২০২৩
১২ বছর পর ফের আরব লিগে সিরিয়া
০১ মে ২০২৩
সিরিয়ায় আইএসপ্রধান নিহত, দাবি এরদোয়ানের
১০ এপ্রিল ২০২৩
সিরিয়ায় আইএসের মাইন বিস্ফোরণে নিহত ৬
২৪ মার্চ ২০২৩
ড্রোন হামলার জবাবে সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ১১
০৫ মার্চ ২০২৩
ঝুঁকিতে সিরিয়া মিশন, দাবি মার্কিন জেনারেলের
২৭ ফেব্রুয়ারি ২০২৩
সিরিয়ার ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় স্কুলে ফিরতে শুরু করেছে শিশুরা
১৯ ফেব্রুয়ারি ২০২৩
দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে কী আছে পেন্টাগনের গোপন নথিতে
  2. তামিলনাড়ুর নাটকীয়তায় নতুন মোড়, শপথের জন্য আমন্ত্রণ পাননি বিজয়
  3. বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
  4. নিজেদের আকাশ ও ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয়নি সৌদি আরব
  5. ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে যেভাবে সাহায্য করেছে চীন
  6. ইরানের জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x