Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ২৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ০৯:১৪, ২৭ জানুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ২৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ০৯:১৪, ২৭ জানুয়ারি ২০২৪
আরও খবর
সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাটের নির্দেশ
সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
আমির হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
ইকরাম হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
আজ থেকে সরকারি অফিস-আদালত-ব্যাংকের নতুন সময়সূচি

গাজায় গণহত্যা বন্ধ ও সাহায্য পাঠানোর পথ করে দিতে ইসরায়েলকে আইসিজের নির্দেশ

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ২৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ০৯:১৪, ২৭ জানুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ২৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ০৯:১৪, ২৭ জানুয়ারি ২০২৪
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনিরা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানি দেখেন। ছবি : এএফপি

গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক তৎপরতা বন্ধ এবং সেখানে সাহায্য পণ্য পাঠানোর পথ তৈরি করে দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। খবর এএফপির।  

শুক্রবার (২৬ জানুয়ারি) দেওয়া এক আদেশে জাতিসংঘের এই শীর্ষ আদালত জরুরি ভিত্তিতে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সাহায্য পণ্য পাঠাতে সহায়তা করতে বলেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে যে যুদ্ধের সূত্রপাত হয়, তার রেশ ধরে নির্বিচার বোমা হামলার শিকার গাজার লাখ লাখ নাগরিক।

তবে আন্তর্জাতিক বিচার আদালতের এই প্রাথমিক রায়কে প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই মামলা আপত্তিকর। অন্যদিকে, গাজার হামাস শাসকরা আইসিজের এই রুলিং সম্পর্কে বলেছেন, এটি ইসরায়েলকে একঘরে করতে এবং গাজায় সংঘটিত অপরাধকে প্রকাশ করতে অবদান রাখবে।

এর পরপরই ফিলিস্তিনের এই সশস্ত্র সংগঠনটি একটি ভিডিও প্রকাশ করে। এতে তিনজন নারী পণবন্দিকে দেখানো হয়। এদের মধ্যে দুজন ইসরায়েলি সেনা সদস্য বলে দাবি করে হামাস।

এদিকে এই রুলিংয়ের পরে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, তারা ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে এর আগে হামলার অভিযোগ আনে ইসরায়েল।

নেদারল্যান্ডসের দি হেগ ভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত গত চার মাস ধরে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া থেকে বিরত থাকে। আইসিজে বলেছে, ইসরায়েলকে অবশ্যই গণহত্যা কনভেনশনের আওতার মধ্যে পড়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

ফিলিস্তিনিদের প্রতি অব্যাহতভাবে সমর্থন করে আসতে থাকা দেশ দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪৮ সালে প্রণীত জাতিসংঘ গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে এই মামলা দায়ের করে। কনভেনশনটি প্রণয়ন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের ভয়াবহতার পর।

যদিও রায় বাস্তবায়নে আইসিজের বলপ্রয়োগের কোনো কাঠামো নেই, কিন্তু তারপরও এই রুলিয়ের পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার শীর্ষ করমকর্তাদের সঙ্গে তা উদযাপন করেছেন। এই সিদ্ধান্ত যুদ্ধ থামাতে একটি নতুন কূটনৈতিক বাঁক নেবে বলে আশা প্রকাশ করেন রামাফোসা। তিনি বলেন, ‘আমরা আশা করছি, স্বঘোষিত গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতি সম্মান প্রদর্শনের দেশ ইসরায়েল এই আদেশকে মেনে চলবে।’

আরও পড়ুন

গাজায় গণহত্যার বিষয়ে আজ প্রাথমিক রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত

এদিকে রুলিংয়ের পরপর বেনিয়ামিন নেতানিয়াহু আইসিজের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘এটা কেবল মিথ্যাই নয়, এটা আপত্তিকর এবং সব ক্ষেত্রের বুদ্ধিমান মানুষের এটা প্রত্যাখ্যান করা উচিত।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্ত বলেন, ইসরায়েলকে নৈতিকতার বিষয়ে বক্তৃতা দেওয়ার দরকার নেই।

ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র আবারও বলেছে, গণহত্যার এই অভিযোগ ‘ভিত্তিহীন’। তবে আইসিজের সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

অন্যদিকে ফিলিস্তিনিদের পক্ষ থেকে মনে করা করা হচ্ছে, এই রুলিংয়ে প্রমাণিত হলো কেউই আইনের ঊর্ধ্বে নয়। তবে দক্ষিণ আফ্রিকার উদ্যোগকে ফিলিস্তিনিরা স্বাগত জানালেও প্রাথমিক রায়ের নিয়ে তাদের একাধারে গর্ববোধ ও হতাশা রয়েছে। অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা মাইস শাবান বলেন, ‘আমরা মনে করি, গাজায় মানবিক সহায়তা তৎপরতার পথকে সুগম করার পাশাপাশি আইসিজে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে পারত।’

ইসরায়েল-ফিলিস্তিন গণহত্যা আদালত ফিলিস্তিন আইসিজে
০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
১০ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হামাসের আহ্বান
০৮ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্নির্মাণে অর্থ দেবে না কাতার
০৮ ডিসেম্বর ২০২৫
গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হামাস-ইসরায়েল মতানৈক্য
৩০ নভেম্বর ২০২৫
গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা, নিহত ৭০ হাজার ছাড়াল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক মিনিটের বোমাবর্ষণে হত্যা করা হয় খামেনিকে : ইসরায়েল
  2. যেভাবে খামেনির অবস্থান শনাক্ত করল সিআইএ
  3. ওমান উপকূলে তেল ট্যাংকারে ড্রোন হামলা, আহত ৫
  4. খামেনি হত্যা: পাকিস্তানে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
  5. ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
  6. খামেনি হত্যায় ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x