Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২৫, ১৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২৫, ১৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৩
আরও খবর
রাশিয়া সফরে মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং
তিন লাখের বেশি রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে মিয়ানমার
নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫

মিয়ানমারের একটি শহর দখলের দাবি বিদ্রোহীদের

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২৫, ১৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২৫, ১৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৩
মিয়ানমারের শান প্রদেশের উত্তরাঞ্চলে জান্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। ছবি : এএফপি

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা জাতিগত সংখ্যালঘুরা একটি শহরে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া দাবি করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির বাণিজ্য প্রদেশ হিসেবে খ্যাত শানের একটি শহর দখলে নেওয়ার কথা আজ শনিবার (১৬ ডিসেম্বর) জানিয়েছে তারা। আর একদিন আগে চীন প্রদেশটিতে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার কথা জানিয়েছিল। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, চীন সীমান্তের পাশে অবস্থিত মিয়ানমারের শান প্রদেশের উত্তরাঞ্চলে জান্তা বাহিনী ও বিরোধীদের সংঘাত আগের তুলনায় বেড়েছে। তিনটি বিদ্রোহী সংগঠন মিলিত হয়ে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়ছে। সেগুলো হলো—মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মি (এএ)। তাদের আক্রমণ গত অক্টোবর থেকে শুরু হয়ে চলমান রয়েছে এখনও।

মিয়ানমারের সংখ্যালঘু এই তিন গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত। তারা বলছে, সেনাবহিনীর গুরুত্বপূর্ণ অবস্থান ও বাণিজ্যের ‘হাব’ হিসেবে পরিচিত সীমান্ত দখলে নেওয়া হয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, ২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর থেকে এবারই প্রথম চ্যালেঞ্জের মুখে পড়েছে মিয়ানমারের জান্তা।

গত বৃহস্পতিবার বেইজিং জানিয়েছিল, এমএনডিএএর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে অস্থায়ী যুদ্ধবিরতিতে সব পক্ষই ঐক্যমতে পৌঁছেছে। তবে, এএ ও টিএনএলএর নিয়ন্ত্রণ থাকা অঞ্চলে আগের মতো লড়াই চলবে।

এএফপি বলছে, দুই সপ্তাহ আগে নামহসান শহরে আক্রমণ শুরু করে টিএনএলএ। শহরটি নিয়ন্ত্রণে নেওয়া কথা গতকাল শুক্রবার জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। টিএনএলএর বিগ্রেডিয়ার জেনারেল তার বনে কয়ে এএফপিকে বলেন, ‘আমরা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছি।’ 

আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে টিএনএলএ। ওই ভিডিওতে দেখা যায়, বিদ্রোহী গোষ্ঠীটির ঊর্ধ্বতনরা শহরটি ঘুরে দেখছেন ও বন্দি করে নেওয়া জান্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলছেন।

নামহসান শহর নিয়ে শুক্রবার রাতে মিয়ানমারের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বলেন, ‘শহরটিতে লড়াই চলছে।’

টিএনএলএর বিগ্রেডিয়ার জেনারেল তার বনে কয়ের তথ্যমতে, বাণিজ্য অঞ্চলের ১০৫ মাইল এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে সেনাবাহিনী। অক্টোবরের ২৭ তারিখ থেকে এ পর্যন্ত তিনটি গোষ্ঠী মিলে জান্তা বাহিনীর ৪২২টি বেসক্যাম্প ও সাতটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

মিয়ানমার জান্তা সরকার বিদ্রোহী
০৮ মে ২০২৬
মিয়ানমারে পাওয়া গেছে ১১ হাজার ক্যারেটের বিশাল রুবি পাথর
০১ মে ২০২৬
কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হলো সু চিকে
১৭ এপ্রিল ২০২৬
মিয়ানমারের কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে ক্ষমা
১৩ এপ্রিল ২০২৬
আগামী বছরের মধ্যে পুরো রাখাইন রাজ্য দখলের অঙ্গীকার আরাকান আর্মির
২৫ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের শেষ ধাপ : নিশ্চিত জয়ের পথে জান্তা সমর্থিত দল
১৩ জানুয়ারি ২০২৬
সীমান্তে গোলাগুলি, ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
২৮ ডিসেম্বর ২০২৫
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে শুরু হলো নির্বাচন
২৪ ডিসেম্বর ২০২৫
মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা : জাতিসংঘ
২১ ডিসেম্বর ২০২৫
নির্বাচন ‘অশুভ’, কী আছে মিয়ানমারের ভাগ্যে?
১৭ ডিসেম্বর ২০২৫
মিয়ানমারে নির্বাচনি কাজে ‘ব্যাঘাতের’ অভিযোগে ২২৯ জনের বিচার শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদি আরবে সাড়ে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
  2. বিরল খনিজের খোঁজে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা
  3. মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  4. মেট্রোতে নারী যাত্রীর গোপন ছবি তুলে ধরা খেলেন সিআইএসএফ সদস্য
  5. রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত ৬
  6. বিমানবন্দরে যাত্রীর পিস্তল থেকে আচমকা গুলি, আহত ২ নিরাপত্তাকর্মী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x