Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৪ অক্টোবর ২০২৩
আপডেট: ১৩:৩৭, ০৪ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৪ অক্টোবর ২০২৩
আপডেট: ১৩:৩৭, ০৪ অক্টোবর ২০২৩
আরও খবর
৫ বছরে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
এমপির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মামলা ঠুকলেন অভিনেত্রী
ঈদ যায় ঈদ আসে, বাড়ি ফেরা হয় না রোহিঙ্গাদের

১৭ লাখ আফগানসহ অবৈধ অভিবাসীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৪ অক্টোবর ২০২৩
আপডেট: ১৩:৩৭, ০৪ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৪ অক্টোবর ২০২৩
আপডেট: ১৩:৩৭, ০৪ অক্টোবর ২০২৩
পাকিস্তানের করাচি নগরীর একটি শরণার্থী শিবিরে আফগান শিশুদের খেলতে দেখা যাচ্ছে। ছবি : এএফপি

পাকিস্তানে অবস্থানরত অনিবন্ধিত বিদেশি নাগরিক বিশেষ করে প্রায় ১৭ লাখ আফগান নাগরিককে আগামী ১ নভেম্বরের মধ্যে স্বেচ্ছায় দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশ না ছাড়লে তাদের জোর করে বের করে দেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।

এ বছর পাকিস্তান জুড়ে ২৪টি আত্মঘাতী বোমা হামলার মধ্যে ১৪টিই চালিয়েছে আফগান নাগরিকরা এমন তথ্য দিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি গতকাল মঙ্গলবার বলেন, ‘আমরা তাদের নভেম্বরের ১ তারিখ নাগাদ সময় বেঁধে দিয়েছি।’ খবর আলজাজিরার।

বুগতি জানান পাকিস্তানে থাকা ৪৪ লাখ আফগান শরণার্থীর মধ্যে প্রায় ১৭ লাখ ৩০ হাজার আফগান নাগরিকের বৈধ কোনো কাগজপত্র নেই।

বুগতি বলেন, ‘আমরা আফগানিস্তানের ভেতর থেকে হামলার শিকার হচ্ছি আবার এখানকার আফগান নাগরিকরা আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমাদের কাছে এর প্রমাণ রয়েছে।’

১৯৭৯ সালে সোভিয়েত আগ্রাসনের পর থেকে পাকিস্তানে শুরু হয় আফগান শরণার্থীর ঢল। জাতিসংঘের হিসাব অনুযায়ী ১৩ লাখ আফগান পাকিস্তানে শরণার্থী হিসেবে নিবন্ধিত এবং আরও প্রায় আট লাখ ৮০ হাজার আফগানের আইন অনুসারে সেখানে থাকার বৈধতা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বুগতি বলেন, ‘যদি তারা না যায়, তবে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ব্যবহার করে তাদের দেশ ছাড়তে বাধ্য করা হবে।’

তবে এটা এই মুহূর্তে পরিষ্কার নয় যে, কীভাবে পাকিস্তানি কর্তৃপক্ষ অনিবন্ধিত অভিবাসীদের দেশত্যাগে বাধ্য করবে বা বহিষ্কারের জন্য খুঁজে বের করবে।

এদিকে, পাকিস্তানে এই ঘোষণাকে ইসলামাবাদের আফগান দূতাবাস ‘হয়রানি’ হিসেবে অভিহিত করেছে। গত মাসে দক্ষিণ এশিয়ার এই প্রতিবেশি দেশ দুটোর সীমান্তে সংঘর্ষের পর এই ঘোষণা সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যাবে বলে জানিয়েছে দূতাবাসটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আফগান দূতাবাস জানায়, গত দুই সপ্তাহে এক হাজারেরও বেশি আফগান নাগরিককে আটক করা হয়েছে যাদের অর্ধেকেরই পাকিস্তানে থাকার আইনগত অধিকার রয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একজন ফল বিক্রেতা ফজল রেহমান জানান, গত ৩০ বছর থেকে তার পরিবার পাকিস্তানে বসবাস করছে এবং তার ছেলেমেয়েরা কখনো আফগানিস্তানে যায়নি। তিনি কখনো পাকস্তানি কর্তৃপক্ষের কাছে তার নাম নিবন্ধনের প্রয়োজন অনুভব করেননি। তবে এখন মনে করছেন অনেক দেরি হয়ে গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বুগতি জানান, ১ নভেম্বর থেকে কেবলমাত্র বৈধ পাসপোর্ট ও ভিসাধারী আফগানদের পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দেন যে, আফগান নাগরিকদের সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হবে।   

উল্লেখ্য, বছরের পর বছর পাকিস্তানে আসা আফগান নাগরিকরা তাদের জাতীয় পরিচয়পত্রকে ভ্রমণ নথি হিসেবে ব্যবহার করতে পারতো।

পাকিস্তান আফগান শরণার্থী
১৯ মে ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় চাপে পাকিস্তানের মধ্যস্থতা
১৭ মে ২০২৬
পাকিস্তানের উচ্চশিক্ষায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ
১২ মে ২০২৬
আক্রান্ত হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
১২ মে ২০২৬
ইরানি যুদ্ধবিমানকে সুরক্ষা দিচ্ছে পাকিস্তান : রিপোর্ট
১০ মে ২০২৬
পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২
০৩ মে ২০২৬
ভারত মহাসাগরে দাপট বাড়াচ্ছে পাকিস্তান, চীন থেকে পেল সাবমেরিন ‘হাঙ্গর’
০৩ মে ২০২৬
পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
০২ মে ২০২৬
ইরানের জন্য বড় সুখবর, স্থল বাণিজ্য পথ খুলেছে পাকিস্তান
২৮ এপ্রিল ২০২৬
ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের
২৬ এপ্রিল ২০২৬
ফের পাকিস্তানে আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী
  2. যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অপেক্ষা, কমল স্বর্ণের দাম
  3.  ‘মা-বাবা, তোমাদের ভালোবাসি’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  4. ফাঁস করা শান্তি চুক্তির খসড়া ‘সঠিক নয়’ : ইরান
  5. পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ
  6. যুক্তরাষ্ট্রের আরও ২৫০ বছর টিকে থাকা নিয়ে সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x