ব্যাংককের তেল শোধনাগারে বিস্ফোরণ, আহত ৯

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল শোধনাগারে বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় হাসপাতাল প্রাথমিকভাবে ৪ জনের অবস্থা সংকটাপন্ন বললেও পরে তা সংশোধন করে ৩ জনের কথা জানিয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ব্যাংককের পূর্বাঞ্চলের ফ্রা খানং এলাকায় অবস্থিত ব্যাংচাক করপোরেশনের তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটে।...