Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৬ জুলাই ২০২০
আপডেট: ১৫:৩৭, ০৬ জুলাই ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৬ জুলাই ২০২০
আপডেট: ১৫:৩৭, ০৬ জুলাই ২০২০
আরও খবর
অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, শীর্ষে দিল্লি
সীমান্তে পুশইন ও চামড়া পাচাররোধে সতর্ক বিজিবি
পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন
ফেনীতে এটিএম বুথে টাকা সংকট, ভোগান্তিতে গ্রাহক
বিএনপি থেকে পদত্যাগ করলেন স্পিকার হাফিজ উদ্দিন

হংকংয়ের লাইব্রেরিগুলো থেকে গণতন্ত্রের বই উধাও

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৬ জুলাই ২০২০
আপডেট: ১৫:৩৭, ০৬ জুলাই ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৬ জুলাই ২০২০
আপডেট: ১৫:৩৭, ০৬ জুলাই ২০২০

চীনের আরোপিত বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর হংকংয়ের লাইব্রেরিগুলো থেকে সেখানকার গণতন্ত্রপন্থীদের লেখা সব বই উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। লাইব্রেরি পরিচালনা কর্তৃপক্ষ বলছে, বইয়ের লেখাগুলো পুনঃপর্যালোচনা করে দেখা হবে, তাতে নতুন নিরাপত্তা আইন লঙ্ঘিত হয়েছে কি না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হংকংয়ের জন্য চীন প্রণীত নতুন এই জাতীয় নিরাপত্তা আইনে বিচ্ছিন্নতাবাদ, কেন্দ্রীয় সরকার পতন, সন্ত্রাসবাদ ও ‘জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাতমূলক যেকোনো কাজ’ যাবজ্জীবন কারাদণ্ডসহ শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করা হবে।

বিরোধীরা বলছে, চীন প্রণীত এই আইন দেশটির আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের স্বাধীনতার অবক্ষয় ঘটানোর জন্যই তৈরি করা হয়েছে। তবে বেইজিং বারবার এ অভিযোগ অস্বীকার করেছে আসছে।

১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের অধিকার পাওয়ার পর অন্তত ৫০ বছর স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বেইজিং।

গত মঙ্গলবার (৩০ জুন) হংকংয়ে কথিত এই নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে গণতন্ত্রপন্থী বেশ কয়েকজন নেতাকর্মী তাঁদের ভূমিকা থেকে সরে এসেছেন। তাঁদেরই একজন, যিনি এককালের ছাত্রনেতা এবং স্থানীয় আইনপ্রণেতা, নাথান ল অঞ্চলটি ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছেন।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে বিবিসি জানায়, এখন পর্যন্ত অন্তত ৯টি বই উধাও হয়েছে কিংবা ‘পুনঃপর্যালোচনাধীন’ নাম লেখা চিহ্ন দেওয়া হয়েছে। এসব বইয়ের মধ্যে রয়েছে বিশিষ্ট তরুণ গণতন্ত্রপন্থী কর্মী জোশুয়া ওং এবং গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ তানয়া চ্যানের লেখা বইও।

পাবলিক লাইব্রেরির ওয়েবসাইট অনুসন্ধানে দেখা গেছে, ওং, চ্যান এবং স্থানীয় পণ্ডিত চিন ওয়ানের কমপক্ষে তিনটি বই আর পাওয়া যাচ্ছে না। শনিবার (৪ জুলাই) জোশুয়া ওং বলেন, নতুন আইনটিতে হংকংয়ে চীনা ধাঁচের একটি সেন্সরশিপের নিয়ম আরোপিত হয়েছে, যা আদতে বই নিষিদ্ধের পদক্ষেপ থেকে এক ধাপ দূরের পদক্ষেপ।

সমালোচনা উপেক্ষা করেই চীনের পার্লামেন্টে কোনো কাটাছেঁড়া ছাড়াই সর্বসম্মতিক্রমে ৩০ জুন চূড়ান্তভাবে আইনটি পাস হয়। পাস হওয়ার পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ওই দিনই আইনটিতে স্বাক্ষর করেন। এরপর মঙ্গলবার মধ্যরাতেই হংকং সরকার গেজেট প্রকাশ করলে আইনটি কার্যকর হয় হংকংয়ে।

সর্বাধিক পঠিত
  1. ট্রাম্প প্রশাসনের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল?
  2. ইরানের বিরুদ্ধে ‘হামলা অব্যাহত’ রাখার কড়া বার্তা ট্রাম্পের
  3. জন্মদিনের কেকে ধাতব তার, গিলে ফেলল ৩ বছরের শিশু
  4. দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১২
  5. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে ২ মাসের মধ্যে সর্বনিম্ন
  6. প্রথমবারের মতো ড্রোনের সাহায্যে বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট উদ্ধার করল যুক্তরাষ্ট্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x