Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অস্ট্রেলিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১২ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৫:০৫, ১২ সেপ্টেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১২ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৫:০৫, ১২ সেপ্টেম্বর ২০২২
আরও খবর
অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা
গাজী নজরুলকে বহিষ্কার করে স্পিকার ও ইসিকে জানাল জামায়াত
সমুদ্র সৈকতে ভেসে আসা রহস্যময় বল ঘিরে কৌতূহল ও আতঙ্ক
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকা দেবে অস্ট্রেলিয়া, চুক্তি স্বাক্ষর
অস্ট্রেলিয়ায় ছড়াচ্ছে এইচ৫ বার্ড ফ্লু

সিডনির ভল্টে রানির ‘গোপন’ চিঠি, খোলা হবে আরও ৬৩ বছর পর

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১২ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৫:০৫, ১২ সেপ্টেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১২ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৫:০৫, ১২ সেপ্টেম্বর ২০২২
সদ্যপ্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিবাসীর উদ্দেশে ৩৬ বছর আগে একটি চিঠি লিখেছিলেন সদ্যপ্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। তবে নগরবাসীর জন্য রানির বার্তা কী ছিল সেটি তিনি ছাড়া জানা নেই কারও, জানতে হলে অপেক্ষা করতে হবে আরও ৬৩ বছর।

কারণ রানির নির্দেশ চিঠিটি খোলা যাবে ২০৮৫ সালে। আর গোপন ওই চিঠিটি খুলতে পারবেন শুধুমাত্র ওই সময়ে সিডনির মেয়র হিসেবে যিনি দায়িত্বে থাকবেন তিনি। এছাড়া আর কেউ ওই চিঠিতে হাত দিতে পারবেন না।

গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মৃত্যু হয় রানি দ্বিতীয় এলিজাবেথের। এই মৃত্যুর মধ্য দিয়ে তাঁর ৭০ বছরের রাজত্বের অবসান হয়। আর এরপর থেকেই রানি এলিজাবেথ সম্পর্কে প্রকাশ পাচ্ছে অজানা বহু তথ্য ও ঘটনা। রানির গোপন চিঠির এই তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সংসবাদমাধ্যম সেভেন নিউজ ও ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস।

রানি এলিজাবেথ ১৯৮৬ সালের নভেম্বরে ওই চিঠিটি লেখা শেষ করেন। সিডনিবাসীর উদ্দেশে লেখা রানির চিঠি সেই সময় থেকেই শহরটির ঐতিহাসিক ভবন কুইন ভিক্টোরিয়ার একটি ভল্টের ভেতরে সংরক্ষিত আছে।

এর আগে সিডনির কুইন ভিক্টোরিয়া ভবনটি সংস্কার করা হয়। এলিজাবেথের প্রপিতামহী রানি ভিক্টোরিয়া নামে নামকরণ করা ‘কুইন ভিক্টোরিয়া বিল্ডিং’ উদ্বোধন করা হয়েছিল ১৮৯৮ সালে।

রানির ব্যক্তিগত কর্মকর্তারাও ওই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু জানেন না। শুধু জানা গেছে চিঠিটি খোলার নির্দেশনামার বক্তব্য।

রানি এলিজাবেথের স্বাক্ষরিত নির্দেশনামায় সিডনির মেয়রকে সম্বোধন করে বলা হয়েছে, ‘২০৮৫ সালের একটি উপযুক্ত দিন বেছে নিয়ে দয়া করে এই খামটি খুলবেন এবং সিডনির নাগরিকদের কাছে আমার বার্তা পৌঁছে দেবেন।’

ব্রিটেনসহ মোট ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন রানি এলিজাবেথ, অস্ট্রেলিয়া এর মধ্যে একটি । ১৯৫৩ সালে সিংহাসনে আরোহণের মাত্র দুবছরের পরই ২৭ বছর বয়সে তিনি প্রথমবার আস্ট্রেলিয়া সফরে যান। ধারণা করা হয় সে সময় সিডনির প্রায় ১০ লাখ মানুষ রানিকে দেখতে এসেছিল।

অস্ট্রেলিয়া রানি এলিজাবেথ চিঠি

সংশ্লিষ্ট সংবাদ: অস্ট্রেলিয়া

২৯ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা
২৪ জুন ২০২৬
অস্ট্রেলিয়ায় ছড়াচ্ছে এইচ৫ বার্ড ফ্লু
২২ জুন ২০২৬
কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধের চাপ সামলে ইরানের অর্থনীতি কীভাবে টিকে আছে?
  2. ‘দক্ষ নন’ বলে ছাঁটাই, প্রমাণ করতে না পেরে কর্মীকে ১৯ লাখ টাকা দিল কোম্পানি
  3. নেতানিয়াহুর ‘ট্রাম্প’ কার্ড কি এবার কার্যকারিতা হারাচ্ছে?
  4. উচ্চশিক্ষিত নারীদের বিয়ের জন্য কমছে উপযুক্ত পাত্র
  5. বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
  6. অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x