Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০০, ০৯ মে ২০২২
আপডেট: ১৯:০০, ০৯ মে ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০০, ০৯ মে ২০২২
আপডেট: ১৯:০০, ০৯ মে ২০২২
আরও খবর
যুদ্ধে প্রাণহানির নিন্দা করে ইরানি নাবিকদের আশ্রয় দিল শ্রীলঙ্কা
ভারত নয়, এখন শ্রীলঙ্কাতেই বাংলাদেশের সিনেমার শুটিং হচ্ছে
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে শ্রীলঙ্কায় ব্যাপক কর্মপরিকল্পনা
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০৭
প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা

শ্রীলঙ্কায় বিক্ষোভের মাঝে সরকারদলীয় সাংসদ নিহত : পুলিশ

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০০, ০৯ মে ২০২২
আপডেট: ১৯:০০, ০৯ মে ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০০, ০৯ মে ২০২২
আপডেট: ১৯:০০, ০৯ মে ২০২২
বৈদেশিক ঋণের ভারে ভেঙে পড়া অর্থনীতির জন্য রাজনীতিকদের দায়ী করে শ্রীলঙ্কাজুড়ে বিক্ষোভ চলছে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভের মাঝে সরকার দলীয় সংসদ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী কলম্বোয় অন্তত ১৩৮ আহত হয়েছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এসব তথ্য জানিয়েছে।

দ্য হিন্দু জানায়, সংসদ সদস্য অমরাকীর্তি আথুকোরালা সরকারবিরোধী বিক্ষোভকারীদের মাঝে পড়ে ফাঁকা গুলি ছোড়েন। এ সময় তিনি দুজন বিক্ষোভকারীকেও গুলি করেন। এই দুজনের একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংবাদ সংস্থা এএফপিকে টেলিফোনে একজন পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার রাজধানী কলম্বোর বাইরে নিত্তামবুয়া এলাকায় সরকারবিরোধী বিক্ষোভে ঘেরাওয়ের মুখে পড়ে গুলি ছোড়েন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে নিকটস্থ একটি ভবনে আশ্রয় নেন সংসদ সদস্য অমরাকীর্তি আথুকোরালা। হাজার হাজার মানুষ ভবনটি ঘিরে ফেললে তিনি নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন।’

এর আগে সোমবার পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। চরম অর্থনৈতিক সংকটের কারণে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ যেমন চলছে। উল্টোদিকে সরকারি দলের নেতাকর্মীরাও মাঠে নেমেছে।

বৈদেশিক ঋণের ভারে ভেঙে পড়া অর্থনীতির জন্য রাজনীতিকদের দায়ী করে দেশব্যাপী বিক্ষোভ করছেন শ্রীলঙ্কার নাগরিকেরা। দিন দিন বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জরুরি অবস্থা অমান্য করে দেশজুড়ে বিক্ষোভ করে যাচ্ছেন শ্রীলঙ্কার লোকজন।

অন্যদিকে, সরকারদলীয় নেতাকর্মীরা আজ সোমবারও প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন টেম্পল ট্রিজ’র সামনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে সমাবেশ করেন। এ সময় তারা সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষেও জড়ায়।

মাহিন্দা রাজাপক্ষে শ্রীলঙ্কা গোতাবায়া রাজাপক্ষে

সংশ্লিষ্ট সংবাদ: মাহিন্দা রাজাপক্ষে

০৯ মে ২০২২
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্প প্রশাসনের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল?
  2. ইরানের বিরুদ্ধে ‘হামলা অব্যাহত’ রাখার কড়া বার্তা ট্রাম্পের
  3. জন্মদিনের কেকে ধাতব তার, গিলে ফেলল ৩ বছরের শিশু
  4. দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১২
  5. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে ২ মাসের মধ্যে সর্বনিম্ন
  6. প্রথমবারের মতো ড্রোনের সাহায্যে বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট উদ্ধার করল যুক্তরাষ্ট্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x