Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৬ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:২৬, ১৬ অক্টোবর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৬ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:২৬, ১৬ অক্টোবর ২০২০
আরও খবর
প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ
ইরানের সঙ্গে বাণিজ্যে অতিরিক্ত শুল্কের হুমকি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের
মার্কিন নির্বাচন

যে পাঁচ কারণে এবারও জিততে পারেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৬ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:২৬, ১৬ অক্টোবর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৬ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:২৬, ১৬ অক্টোবর ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে রিপাবলিকানরা। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে করা আগাম জরিপগুলোতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। যেসব অঙ্গরাজ্যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে, সেসব জায়গায়ও বাইডেনের অবস্থান ভালো বলে পূর্বাভাসে বলা হচ্ছে। তহবিল সংগ্রহেও দারুণভাবে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ফলে শেষ সপ্তাহের চূড়ান্ত সময় পর্যন্ত প্রচারের কাজের গতিবেগও বেশ ভালোই থাকবে ডেমোক্র্যাটদের।

অন্যদিকে, নির্বাচন বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পুননির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই। হারতে যাচ্ছেন ট্রাম্প। বিশ্লেষক নেট সিলভার তাঁর ফাইভথার্টিএইট ডটকম ব্লগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে বাইডেন ৮৭ শতাংশ এগিয়ে রয়েছেন বলে উল্লেখ করেছেন। নির্বাচনী জরিপ সংস্থা ডিসিশন ডেস্ক এইচকিউ বাইডেনকে সাড়ে ৮৩ শতাংশ পয়েন্ট দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

নতুন কোনো অক্টোবর সারপ্রাইজ

চার বছর আগে গত নির্বাচনের ১১ দিন আগে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কোনি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেছিলেন, এমন অভিযোগে তদন্ত শুরু করে করে এফবিআই।

এমন কোনো ঘটনা ট্রাম্পকে এবার নির্বাচনে হার থেকে বাঁচাতে পারে বলে বিবিসির খবরে বলা হয়। তবে, তেমন কিছু ঘটেনি এখন পর্যন্ত। উল্টো ট্যাক্স না দেওয়ার খবরে বিড়ম্বনায় পড়েছেন ট্রাম্প।

জরিপগুলো ভুল হলে

বাইডেনের ডেমোক্র্যাট দলের হয়ে প্রার্থিতা নিশ্চিতের পর থেকেই দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় জরিপ গোষ্ঠীগুলো ট্রাম্পের চেয়ে তাঁকে এগিয়ে রাখছে। এমনকি যেসব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে সেসব অঙ্গরাজ্যেও বাইডেনকে এগিয়ে রাখা হচ্ছে। জনমত বিবেচনায় এসব জরিপের ফল দেওয়া হচ্ছে যদিও প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ভোটই সব নির্ধারণ করে না। ইলেক্টোরালদের ভোটে গিয়ে এসব জরিপ ভুলও প্রমাণিত হতে পারে।

চূড়ান্ত বিতর্কে ভালো করতে পারলে

প্রথম বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প ভালো করতে পারেননি, সেটা সবাই বলছে। এবার বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রজুড়ে উপশহরীয় এলাকায় বসবাসকারী নারীরা এবারের ভোটে বড় ভূমিকা রাখবে। সেক্ষেত্রে বিতর্কে ট্রাম্পের উদ্ধ্যতপূর্ণ আচরণ ওই নারীদের কাছে ভালো লাগার কথা নয়।

এরপরও আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) তৃতীয় ও চূড়ান্ত বিতর্কে যদি ট্রাম্প অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে মোড় ঘুরে যেতে পারে। এদিকে, দ্বিতীয় বিতর্ক বাতিল হয়েছে।

মোড় ঘোরানো অঙ্গরাজ্যের ফল

আগাম জরিপগুলোতে পিছিয়ে থাকলেও ট্রাম্প প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে যদি কিছুটা ভালো করতে পারেন, ফল ঘুরে যেতে পারে। গতবার মিশিগান ও উইসকনসিনে অল্প ব্যবধানে জয় পান ট্রাম্প। এবার এ দুটি অঙ্গরাজ্যে ট্রাম্পের অবস্থান ভালো নয় বলে জরিপ বলছে। পেনসিলভানিয়া ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটে নিজেকে এগিয়ে নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প। জনগণের ভোটের চেয়ে ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্পের অবস্থান কিছুটা ভালো বলে ধরা হচ্ছে।

হোয়াইট হাউসের দখল নিতে হলে ৫৩৮ ইলেকটোরাল ভোটের ২৭০টি পেতে হয়। তবে দুজনই যদি ২৬৯টি করে ইলেকটোরাল ভোট পান, সেক্ষেত্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভের কাঁধে সিদ্ধান্ত নেওয়ার দায় বর্তায়। স্বভাবতই ট্রাম্প সেখানে সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

বাইডেন এলোমেলো হলে

নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত ভালো করছেন জো বাইডেন। তবে শেষ সময়ে এসে যদি তিনি গুলিয়ে ফেলেন বা কিছুটা এলোমেলো হয়ে পড়েন, সেখানে নিশ্চিতভাবেই সুবিধা পাবেন ট্রাম্প। করোনায় আক্রান্ত হয়ে ট্রাম্পের প্রচারে বিরতি পড়লেও বাইডেন টানা কাজ করছেন। এতে অবসাদ পেয়ে বসতে পারে ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট বাইডেনকে।

সর্বাধিক পঠিত
  1. কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০
  2. বিক্ষোভের পর অর্থনৈতিক চাপে ইরান, বন্ধ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান
  3. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
  4. মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
  5. এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
  6. মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x