Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১৫, ১৮ নভেম্বর ২০২১
আপডেট: ২০:৩৭, ১৮ নভেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১৫, ১৮ নভেম্বর ২০২১
আপডেট: ২০:৩৭, ১৮ নভেম্বর ২০২১
আরও খবর
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ২০১, আহত ৭০০
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ
ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট
মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ
মধ্যপ্রাচ্যের যেসব দেশে হামলা চালালো ইরান

যুক্তরাষ্ট্রের কাছে এক কোটি করোনা পিল বিক্রি করবে ফাইজার

এনটিভি অনলাইন ডেস্ক
২০:১৫, ১৮ নভেম্বর ২০২১
আপডেট: ২০:৩৭, ১৮ নভেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১৫, ১৮ নভেম্বর ২০২১
আপডেট: ২০:৩৭, ১৮ নভেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রের কাছে এক কোটি করোনা পিল বিক্রিতে সম্মত হয়েছে টিকা ও ওষুধপ্রস্তুতকারী মার্কিন কোম্পানি ফাইজার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ৫২৯ কোটি ডলারের বিনিময়ে এক কোটি করোনা পিল বিক্রিতে সম্মত হয়েছে টিকা ও ওষুধপ্রস্তুতকারী মার্কিন কোম্পানি ফাইজার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে এ বিষয়ক একটি চুক্তিও করেছে কোম্পানির কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মার্কিন কোম্পানি মের্কের পথ ধরে করোনার মুখে খাওয়ার ওষুধ বা অ্যান্টিভাইরাল পিল আনছে ফাইজার। নতুন এই ওষুধের নাম দেওয়া হয়েছে প্যাক্সলোভিড। কোম্পানিটির দাবি, তাদের অ্যান্টিভাইরাল পিল করোনায় আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং এ রোগে মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম।

এই হার মের্কের করোনা পিল মলনুপিরাভিরের চেয়ে বেশি। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সদ্য মার্কিন খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডিমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পাওয়া করোনা পিল মলনুপিরাভির করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম।

প্যাক্সলোভিড নামের ওষুধটি প্রস্তুতের পর মোট এক হাজার ২১৯ জন করোনা রোগীর ওপর এই ওষুধ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে। ট্রায়ালে অংশ নেওয়া করোনা রোগীরা সবাই মৃদু ও মাঝারি উপসর্গে ভুগছিলেন।

স্বেচ্ছাসেবী এই করোনা রোগীদের প্রত্যেককে দিনে দুবার তিনটি করে প্যাক্সলোভিড পিল দেওয়া হয়। ২৮ দিন পর্যন্ত চলে এই চিকিৎসা।

এই সময়সীমার পর এই স্বেচ্ছাসেবীদের শারীরিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের প্রায় সবাই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

গত সোমবার জরুরি প্রয়োজনে প্যাক্সলোভিডের ব্যবহার বিষয়ক ছাড়পত্রের জন্য এফডিএ বরাবর আবেদন করেছে ফাইজার। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী চলতি বছর শেষ হওয়ার আগে ১৮ লাখ পিল সরকারকে সরবরাহ করবে ফাইজার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সহায়তামন্ত্রী জেভির বেকেররা রয়টার্সকে এ সম্পর্কে বলেন, ‘মহামারি নির্মূলে আরেকটি হাতিয়ার আমরা নিজেদের সংগ্রহে পেতে যাচ্ছি। আমরা আশা করছি, যুক্তরাষ্ট্রের করোনা বিপর্যয়ে প্যাক্সলোভিড কার্যকর ভূমিকার রাখতে সক্ষম হবে।’

যুক্তরাষ্ট্র ফাইজার
৩০ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে ফের শাটডাউন শঙ্কা, পরিস্থিতি এড়াতে আলোচনা জোরদার
২৮ জানুয়ারি ২০২৬
অভিবাসন অভিযান ‘কিছুটা শিথিল’ করা হবে : ট্রাম্প
২৮ জানুয়ারি ২০২৬
মিনিয়াপোলিসে টাউন হল সভায় ইলহান ওমরের ওপর হামলা
২৭ জানুয়ারি ২০২৬
মিনিয়াপোলিস ছাড়ছেন ট্রাম্পের অভিবাসন অভিযানের কেন্দ্রবিন্দুতে থাকা কর্মকর্তা
২৭ জানুয়ারি ২০২৬
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু
২৭ জানুয়ারি ২০২৬
দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের
২৬ জানুয়ারি ২০২৬
মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে
২৬ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
২৬ জানুয়ারি ২০২৬
ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, নিহত ১১
২৬ জানুয়ারি ২০২৬
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
  2. মার্কিন হামলায় ইরানের একটি স্কুলে নিহত ২৪
  3. ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে বিশ্বে উদ্বেগের ঝড়
  4. ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট
  5. মধ্যপ্রাচ্যের যেসব দেশে হামলা চালালো ইরান
  6. রিয়াদ, আবুধাবি ও বাগদাদের উপকণ্ঠে বিকট বিস্ফোরণের শব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x