Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ২৯ জানুয়ারি ২০২১
আপডেট: ২২:৫৬, ২৯ জানুয়ারি ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ২৯ জানুয়ারি ২০২১
আপডেট: ২২:৫৬, ২৯ জানুয়ারি ২০২১
আরও খবর
ভাড়ায় চলছে পুলিশ টহলের সরকারি মোটরসাইকেল, ভিডিও ভাইরাল
বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা, তসলিমাকে যে জবাব দিলেন ককরোচ প্রধান
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত, শিক্ষিকা খুন
পুলিশের নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হয়ে তরুণীর আত্মহত্যা
মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

মোদির সফরের আগে কর্মসূচি ঠিক করতে বৈঠকে ঢাকা-দিল্লি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ২৯ জানুয়ারি ২০২১
আপডেট: ২২:৫৬, ২৯ জানুয়ারি ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ২৯ জানুয়ারি ২০২১
আপডেট: ২২:৫৬, ২৯ জানুয়ারি ২০২১
আজ শুক্রবার দিল্লিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

আগামী মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের আগে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব ও বাণিজ্য সচিব পর্যায়ের এবং বহুল প্রত্যাশিত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভায় (এফওসি) এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) ইস্যুকৃত এক বিবৃতিতে জানানো হয়।

এফওসি-তে উভয় দেশের পররাষ্ট্র সচিবরা তাদের সংশ্লিষ্ট প্রতিনিধিদের নেতৃত্ব দেন। পর্যালোচনা সভায় কোভিড-১৯ সহযোগিতা থেকে শুরু করে নিরাপত্তা ইস্যুসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী মোদি আগামী ২৬ মার্চ ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘উভয়পক্ষ ২০২১ সালের মার্চ মাসে শীর্ষ সম্মেলনের আগে পরবর্তী স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা, বাণিজ্য সচিব পর্যায়ের আলোচনা এবং সচিব পর্যায়ে যৌথ নদী কমিশনের বৈঠক করার বিষয়ে একমত হয়েছে।’

তারা ২০২১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের প্রস্তুতি এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের বিষয়েও আলোচনা করেছেন।

আলোচনায় কোভিড-১৯ সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয় প্রাধান্য পায়। এ ছাড়া উভয় দেশ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি পর্যালোচনা করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের যৌথ সভাপতিত্বে বৈঠকটি ‘ফলপ্রসূ’ভাবে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি শামস এবং পররাষ্ট্র, বাণিজ্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। ভারতীয় প্রতিনিধি দলে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বাণিজ্য ও শিল্প, জলশক্তি ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী, দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যৌথভাবে উদযাপনের জন্য চলমান সমন্বয়কে আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উভয়পক্ষ চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলাদেশের তিন বাহিনীর কন্টিজেন্টের অংশগ্রহণের প্রশংসা করেছে।

উভয়পক্ষ এয়ার ট্র্যাভেল বাবল ব্যবস্থা নবায়ন এবং দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদারত্বে লাইন অব ক্রেডিটের দ্রুত বাস্তবায়নের বিষয়টি সন্তোষের সঙ্গে উল্লেখ করেছে।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে অবস্থানকালে বিজ্ঞান ভবনে চলমান বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী পরিদর্শন করবেন এবং সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিসে ভারতীয় পররাষ্ট্র কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

সংশ্লিষ্ট সংবাদ: নরেন্দ্র মোদি

৩১ জুলাই ২০২৬
‘ককরোচ’ আন্দোলনে মোদিকে ঘিরে পোস্ট, ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
২৫ জুলাই ২০২৬
ভারতে জেন-জি’র তীব্র প্রতিক্রিয়ার মুখে মোদির সেই ‘ভাইরাল’ রিল
২৫ জুলাই ২০২৬
ভিডিও বার্তায় অনুসারীদের ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ক্ষেপণাস্ত্রের আঘাতে ইয়েমেন উপকূলে ভারতীয় জাহাজ ডুবি, ১৪ নাবিক উদ্ধার
  2. চুক্তির ‘কাছাকাছি’, হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমান ও যুক্তরাষ্ট্র কী চায়?
  3. হরমুজের নিরাপত্তা নিয়ে ইরান-ওমান চুক্তি, বাধা হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ওপর কেন আস্থা হারাচ্ছেন রিপাবলিকান নেতারা?
  5. বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল কামানের ৫টি গোলা
  6. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, এক মাসে সর্বোচ্চ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x