Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ৩০ মার্চ ২০২১
আপডেট: ১৩:১৮, ৩০ মার্চ ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ৩০ মার্চ ২০২১
আপডেট: ১৩:১৮, ৩০ মার্চ ২০২১
আরও খবর
‘উন্মুক্ত যুদ্ধের’ ঘোষণা পাকিস্তানের, মুহুর্মুহু বিমান হামলা কাবুলে
পাকিস্তানে আফগানিস্তানের হামলা
টানা ১০ বছর ধরে কমছে জন্মহার, বিপাকে জাপান সরকার
আদালতের নির্দেশনা পেলে হাসপাতালে পাঠানো হবে ইমরান খানকে
সামরিক অভিযানে পাকিস্তানে ৩৪ সশস্ত্র সন্ত্রাসী নিহত

মিয়ানমারে নিহত ৫০০ ছাড়াল, রাস্তায় আবর্জনা ছুড়ে বিক্ষোভ

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ৩০ মার্চ ২০২১
আপডেট: ১৩:১৮, ৩০ মার্চ ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ৩০ মার্চ ২০২১
আপডেট: ১৩:১৮, ৩০ মার্চ ২০২১
রাস্তায় আবর্জনা ছুড়ে অসহযোগ আন্দোলন শুরু করেছে মিয়ানমারের মানুষজন। ছবি : রয়টার্স

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর সেখানে ৫০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার মিয়ানমারের স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) এমন তথ্য দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

এদিকে রাস্তায় আবর্জনা ছুড়ে নতুন করে অসহযোগ আন্দোলন শুরু করেছে দেশটির সাধারণ মানুষজন। সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে মহাসড়ক ও গোল চত্বরগুলোতে ময়লা ফেলে রেখে আসছেন লোকজন।

গতকাল সোমবারও সামরিক বাহিনীর সহিংসতায় ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়। এদের মধ্যে আটজনই ইয়াঙ্গুনের সাউথ দাগোন এলাকার। বিক্ষোভকারীরা সেখানে বালুর বস্তার আড়ালে থাকলেও তাদের ওপর গোলার মতো বিশেষ ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর লোকজন সহিংস বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ‘দাঙ্গা অস্ত্র’ ব্যবহার করেছে।

সাউথ দাগোনের এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন, রাতভরই সেখানে অভিযান চালানো হয়েছে এবং গুলি ছুড়া হয়েছে।

এএপিপি জানিয়েছে, এখন পর্যন্ত তারা ৫১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করতে পেরেছে। তবে নিহতের সত্যিকার সংখ্যা আরও বেশি হবে বলে তাদের ধারণা।

গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার আন্দোলনে জান্তা সরকারের নিষ্ঠুর দমনপীড়নে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

এরই মধ্যে বাণিজ্যচুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আর সপ্তাহের শেষ দিনে প্রাণঘাতী দমনে শতাধিক লোক নিহত হওয়ার পর জান্তা সরকারকে চাপ দিতে ঐক্যবদ্ধ বৈশ্বিক ফ্রন্ট গঠনের আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মিয়ানমারের কর্তৃপক্ষকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানিয়েছেন তিনি।

২৪ ডিসেম্বর ২০২৫
মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা : জাতিসংঘ
২১ ডিসেম্বর ২০২৫
নির্বাচন ‘অশুভ’, কী আছে মিয়ানমারের ভাগ্যে?
১৭ ডিসেম্বর ২০২৫
মিয়ানমারে নির্বাচনি কাজে ‘ব্যাঘাতের’ অভিযোগে ২২৯ জনের বিচার শুরু
১৬ ডিসেম্বর ২০২৫
মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
১৩ ডিসেম্বর ২০২৫
রাখাইনের হাসপাতালে বিমান হামলার বিষয়ে যা জানাল জান্তা
১৯ নভেম্বর ২০২৫
প্রেম-জুয়ার ফাঁদ, মিয়ানমারে ৩৫০ বিদেশি নাগরিক গ্রেপ্তার
১২ সেপ্টেম্বর ২০২৫
মিয়ানমার জান্তার বোমা হামলায় ১৮ জন নিহত, আহত ২০
০১ আগস্ট ২০২৫
নির্বাচনের আগে মিয়ানমারের জান্তা সরকারের ক্ষমতা হস্তান্তর
১২ জুলাই ২০২৫
মিয়ানমারে ধর্মীয় আশ্রমে বিমান হামলায় নিহত ২২
০৪ এপ্রিল ২০২৫
প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে আহত ২৩
  2. যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করল ইউক্রেনীয় প্রতিষ্ঠান
  3. যেখানে ঝাড়ুদারদের বেতন আড়াই লাখ, ইঞ্জিনিয়ারদের ১০ লাখ
  4. টানা ১০ বছর ধরে কমছে জন্মহার, বিপাকে জাপান সরকার
  5. চীনা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন সাবেক পাইলট গ্রেপ্তার
  6. আদালতের নির্দেশনা পেলে হাসপাতালে পাঠানো হবে ইমরান খানকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x