Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৯ নভেম্বর ২০২০
আপডেট: ১২:৫৪, ০৯ নভেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৯ নভেম্বর ২০২০
আপডেট: ১২:৫৪, ০৯ নভেম্বর ২০২০
আরও খবর
নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহর দল আরএসপি’র নিরঙ্কুশ জয়
মোজতবা খামেনিকে সমর্থন জানিয়ে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
নেপালে নিরঙ্কুশ জয়ের পথে বলেন্দ্র শাহর দল আরএসপি
নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ
নেপালে সাবেক প্রধানমন্ত্রী ওলিকে নিজের আসনেই হারালেন বালেন্দ্র শাহ

মিয়ানমারের নির্বাচন : সু চির দলের বহাল থাকার আভাস

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৯ নভেম্বর ২০২০
আপডেট: ১২:৫৪, ০৯ নভেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৯ নভেম্বর ২০২০
আপডেট: ১২:৫৪, ০৯ নভেম্বর ২০২০
মিয়ানমারে বহুদলীয় সাধারণ নির্বাচনে রোববার ভোট দেন অং সান সু চি। ছবি : সংগৃহীত

মিয়ানমারের সাধারণ নির্বাচনে গতকাল রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের পরই শুরু হয়েছে গণনা। ধারণা করা হচ্ছে, অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বহাল থাকবে।

রোহিঙ্গা সংকটের কারণে বহির্বিশ্বে সু চির ভাবমূর্তি ক্ষুণ্ণ হলেও নিজ দেশে তিনি সমান জনপ্রিয়। ফলে রোহিঙ্গা সংকট নিয়ে নীতিগত পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

পাঁচ দশকেরও বেশি সেনা-সমর্থিত শাসনের অবসানের পর গণতান্ত্রিক আন্দোলনের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়া অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ২০১৫ সালের নির্বাচনে বিপুল জয় নিয়ে ক্ষমতায় আসে। এবারও তাঁর দল ক্ষমতায় বসতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল রোববার মিয়ানমারের সাধারণ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল তিন কোটি ৭০ লাখের বেশি। এদিন স্থানীয় সময় সকাল ৬টায় কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে স্বাস্থ্য সতর্কতা বজায় রেখে পরিচালিত মোট ৪২ হাজার ৪৭টি ভোটকেন্দ্র খোলা হয়।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, এ নির্বাচনে এক হাজার ১১৭টি সংসদীয় আসনের বিপরীতে ৮৩টি রাজনৈতিক দল এবং ২৬০ স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় পাঁচ হাজার ৬৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে এক হাজার ৫৬৫ জন হাউস অব রিপ্রেজেন্টেটিভ (নিম্নকক্ষ), ৭৭৯ জন হাউস অব ন্যাশনালিটিজ (উচ্চকক্ষ), আঞ্চলিক বা রাজ্য সংসদগুলোর জন্য তিন হাজার ১১২ জন এবং জাতিগত সংখ্যালঘু আসনের জন্য ১৮৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

নির্বাচনে অং সান সু চির ক্ষমতাসীন এনএলডির হয়ে লড়ছেন এক হাজার ১০৬ প্রার্থী এবং ইউএসডিপির হয়ে অংশ নিয়েছেন এক হাজার ৮৯ প্রার্থী।

নির্বাচনে বিজয়ী হতে হলে কোনো দলকে দুই কক্ষবিশিষ্ট দেশটির সংসদের হাউস অব রিপ্রেজেন্টেটিভে কমপক্ষে ২২১টি এবং হাউস অব ন্যাশনালিটিজে কমপক্ষে ১১৩টি আসন জয় করতে হবে।

নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা পরে দেশটির প্রেসিডেন্ট এবং দুজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

সাধারণ নির্বাচন হলেও এবার বেশ কয়েকটি স্থানে ভোট প্রদানের কোনো ব্যবস্থা করেনি দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নিরাপত্তাজনিত সমস্যার কথা উল্লেখ করে জাতীয় নির্বাচনের বাইরে রাখা হয় রোহিঙ্গাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষকে।

সর্বাধিক পঠিত
  1. যখন ‘অস্থি-মজ্জায়’ অনুভব করব তখনই যুদ্ধ শেষ হবে : ট্রাম্প
  2. ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বাহিনীর ৫টি বিমান ক্ষতিগ্রস্ত
  3. ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না করার আহ্বান হামাসের
  4. ইরান যুদ্ধে ট্রাম্পের ‘জয়’ না পাওয়ার ৭ কারণ
  5. ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
  6. লেবাননে ইসরায়েলি হামলায় ১২ স্বাস্থ্যকর্মী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x