Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ৩০ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:৩৪, ০৩ অক্টোবর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ৩০ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:৩৪, ০৩ অক্টোবর ২০২০
আরও খবর
ইরান যুদ্ধ থেকে সরে আসতে ট্রাম্পকে উপদেষ্টাদের পরামর্শ
যুক্তরাষ্ট্রে বাড়ছে জ্বালানির দাম, উদ্বিগ্ন ভোক্তারা
ইরান যুদ্ধ স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে : ট্রাম্প
‘আমরা প্রচুর অর্থ উপার্জন করতে যাচ্ছি’
ইরান যুদ্ধ শেষ করা নিয়ে যা বললেন ট্রাম্প

মাস্ক পরার নিয়ম অগ্রাহ্য ট্রাম্পের পরিবারের সদস্যদের

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ৩০ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:৩৪, ০৩ অক্টোবর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ৩০ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:৩৪, ০৩ অক্টোবর ২০২০
ডিবেট হলে দর্শক সারিতে থাকা ট্রাম্পের পরিবারের অনেক সদস্য মাস্ক ব্যবহার না করে অনুষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে রিপাবলিকান দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্কে তুমুল বাগ্‌যুদ্ধ হয়েছে। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে কেইস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির বিতর্ক কক্ষ বা ডিবেট হলে দর্শক সারিতে থাকা ট্রাম্পের পরিবারের অনেক সদস্য মাস্ক ব্যবহার না করে অনুষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। কক্ষে উপস্থিত সবার মাস্ক পরা বাধ্যতামূলক হলেও ট্রাম্পের পরিবারের সদস্যরা এবং ট্রাম্প প্রশাসনের অনেক সদস্যকে মাস্ক পরতে দেখা যায়নি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে সমালোচনার ঝড় উঠেছে।

First Lady Melania Trump, Dr. Jill Biden, Eric Jr., Ivanka Trump, Lara Trump, Tiffany Trump, Kimberly Guilfoyle in attendance at #Debates2020. pic.twitter.com/IWN3QBsVJG— The Hill (@thehill) September 30, 2020

সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, মাস্ক ছাড়া ট্রাম্পের পরিবারের সদস্যরা বিতর্ক কক্ষে উপস্থিত হওয়ার পর সেখানে উপস্থিত ক্লিভল্যান্ড ক্লিনিকের একজন চিকিৎসক তাঁদের মাস্ক পরতে বলার জন্য কাছে যেতে উদ্যত হন। এমনকি ওই চিকিৎসক তাঁদের মাস্কও দিতে চান। কিন্তু ওই চিকিৎসক ট্রাম্পের পরিবারের সদস্যদের কাছাকাছি যাওয়ার আগেই কেউ একজন মাথা নেড়ে মাস্ক নিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া ওই চিকিৎসক মাস্কবিহীন যতজনকে মাস্ক পরতে অনুরোধ করেন, তাঁদের কেউই মাস্ক পরতে রাজি হননি।

এ সময় জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন, সিনেটর ক্রিস কুনসসহ ডেমোক্রেটিক দলের সদস্য ও অতিথিদের জন্য নির্ধারিত আসনে যাঁরা ছিলেন, তাঁরা কী ঘটেছে তা জানার চেষ্টা করেন। 

এরপর ক্লিভল্যান্ড ক্লিনিকের ওই চিকিৎসক যখন কক্ষ ছেড়ে চলে যাচ্ছিলেন, গণমাধ্যমকর্মীরা তাঁর কাছে ঘটনার বিষয়ে জানতে চান। কিন্তু তিনি ওই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ সময় ডিবেট হলের একজন কর্মী ওই চিকিৎসককে বলেন, ‘এ ছাড়া আপনার আর কী-ই বা করার ছিল।’

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথম সরাসরি বিতর্কে অংশ নিয়ে পরস্পরকে দুষলেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

বিতর্কে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস সংঘাতের জন্য বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্প। অন্যদিকে, চীনের সঙ্গে অসম বাণিজ্যের জন্য ট্রাম্পকে দায়ী করেন বাইডেন। বাইডেন বলেছেন, ট্রাম্প ‘পুতিনের কুকুরছানা’।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে প্রথমবারের মতো সম্মুখ বিতর্কযুদ্ধে অবতীর্ণ হন ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এ বিতর্কে সঞ্চালক ছিলেন ফক্স নিউজের সাংবাদিক ক্রিস ওয়ালেস।

বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, কোভিড-১৯, স্বাস্থ্য খাত, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, বর্ণবাদ, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ, সাম্প্রতিক সহিংস সংঘাত এবং চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ নিয়ে তর্কে জড়ান ট্রাম্প ও বাইডেন।

বিতর্কে ট্রাম্পকে মিথ্যাবাদী ও ভাঁড় অ্যাখ্যা দিয়ে বাইডেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের স্বার্থরক্ষায় ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গদিতে বসিয়েছেন।

অন্যদিকে, কর ফাঁকির অভিযোগ অস্বীকার করে ট্রাম্প জবাব দিয়েছেন, লাখ লাখ মার্কিন ডলার আয়কর দিয়েছেন তিনি ও তাঁর কোম্পানিগুলো।

এ ছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস সংঘাতের জন্য বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্র থেকে বর্ণবাদকে নিশ্চিহ্ন করেছেন।

সর্বাধিক পঠিত
  1. ইউরোপ আগ্রহ দেখালে জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন
  2. ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
  3. ইরান যুদ্ধ স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে : ট্রাম্প
  4. ইরানের ওপর কোনো হামলায় অংশ নেবে না সংযুক্ত আরব আমিরাত
  5. ‘আমরা প্রচুর অর্থ উপার্জন করতে যাচ্ছি’
  6. মধ্যপ্রাচ্য যুদ্ধের নতুন ও বিপজ্জনক লক্ষ্যবস্তু ‘পানি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x