Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ২৫ অক্টোবর ২০২২
আপডেট: ০৮:৪৪, ২৫ অক্টোবর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ২৫ অক্টোবর ২০২২
আপডেট: ০৮:৪৪, ২৫ অক্টোবর ২০২২
আরও খবর
তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, দীর্ঘস্থায়ী অংশীদারত্বের প্রতিশ্রুতি
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের
এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু
এপস্টেইন সংযোগ বিতর্কে লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
আফগানিস্তান ইস্যুতে ট্রাম্পের ‘অপমানজনক’ মন্তব্য, স্টারমারের নিন্দা

ঋষি সুনাক : অভিবাসী পরিবার থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ২৫ অক্টোবর ২০২২
আপডেট: ০৮:৪৪, ২৫ অক্টোবর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ২৫ অক্টোবর ২০২২
আপডেট: ০৮:৪৪, ২৫ অক্টোবর ২০২২
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত এমনকি এশীয় ব্রিটিশ রাজনীতিবিদ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এর আগের দফায় লিজ ট্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে শেষ মূহূর্তে ছিটকে পড়েন কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য ঋষি সুনাক। পরে ট্রাস পদত্যাগের ঘোষণা দিলে ফের তিনি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ফেরেন।

ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটি পার্টির কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্র্যাডি ঋষি সুনাকের দলীয় প্রধান ও দেশের প্রধানমন্ত্রিত্বের তথ্য নিশ্চিত করেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার দুপুর ২টার আগে অর্থাৎ শেষ সময়ে এসে ঋষি ‍সুনাককে সমর্থন জানিয়ে পনি মরড্যান্ড তাঁর প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয় সুনাকের।

ব্রিটিশ সংবাদমাধ্যম ব্রিটানিকা ও মেট্রো নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পরিচয় তুলে ধরেছে।

কে এই ঋষি সুনাক?

ঋষি সুনাক একটি অভিবাসী পরিবারের সন্তান। তাঁর দাদা-দাদি ভারতের পাঞ্জাব থেকে পূর্ব আফ্রিকায় চলে যান। সুনাকের বাবা কেনিয়ায় জন্মগ্রহণ করেন এবং তাঁর মা তানজানিয়ার নাগরিক। ১৯৬০-এর দশকে সুনাকের দাদা ও নানার পরিবার দক্ষিণ ইংল্যান্ডের সাউদাম্পটনে চলে আসেন। সাউদাম্পটনেই সুনাকের মা-বাবার পরিচয় ও বিয়ে হয়।

ঋষি সুনাকের বাবা যশবীর সুনাক যুক্তরাজ্যে একজন চিকিৎসক ও মা ঊষা সুনাক ফার্মাসিস্ট হিসেবে কাজ করতেন। ১৯৮০ সালের ১২ মে যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের সাউদাম্পটনের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন সুনাক।

ঋষি সুনাক যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ফুলব্রাইট স্কলার হিসেবে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) করেন। পরে ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত বিখ্যাত গোল্ডম্যান স্যাক্সে বিশ্লেষক হিসেবে কাজ করেন। তারপর তিনি হেজ ফান্ড ব্যবস্থাপক হিসেবেও কাজ করেন।

ঋষি সুনাক ২০১৫ সালে ইয়র্কশায়ারের রিচমন্ড আসন থেকে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। থেরেসা মে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আর ২০১৯ সালে বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর গুরুত্ব আরও বেড়ে যায়। সরাসরি পান অর্থমন্ত্রীর দায়িত্ব। বর্তমানে ব্রিটিশ কনজারভেটিভ পার্টিতেও জনপ্রিয় মুখ সুনাক। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সুনাক ব্রিটেনের অর্থমন্ত্রী হন।

ঋষি সুনাকের বিয়ে

সুনাকের আরেকটি পরিচয় হল তিনি ভারতের বিখ্যাত শিল্পপতি ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তির জামাতা। নারায়ণমূর্তির কন্যা অক্ষতা মূর্তির সঙ্গে তাঁর আলাপ স্ট্যানফোর্ডেই, পরে তাঁরা দুজন বিয়ে করেন। ঋষি ও অক্ষতার ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম কৃষ্ণা সুনাক ও আনুশকা সুনাক।

ভারতে মূলত স্ত্রী অক্ষতার মাধ্যমেই বেশি পরিচিত ঋষি সুনাক। সুনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার খুশির খবরটি পেয়ে দিওয়ালির দিনে বাড়তি উচ্ছাস প্রকাশ করেছেন ভারতীয়দের অনেকেই।

কৃষ্ণা সুনক, আনুশকা সুনক

ঋষি সুনাকের কি ভাইবোন আছে?

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দুই ছোট ভাই-বোন আছে। সুনাকের ভাইয়ের নাম সঞ্জয় এবং বোনের নাম রাখি। সঞ্জয় মনোবিজ্ঞানের একজন চিকিৎসক, অন্যদিকে রাখি নিউইয়র্কে জাতিসংঘের গ্লোবাল ফান্ডের কৌশল ও পরিকল্পনার প্রধান হিসেবে কাজ করেন।

যুক্তরাজ্য ঋষি সুনাক

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাজ্য

১৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের
০২ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টেইন সংযোগ বিতর্কে লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
২৪ জানুয়ারি ২০২৬
আফগানিস্তান ইস্যুতে ট্রাম্পের ‘অপমানজনক’ মন্তব্য, স্টারমারের নিন্দা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের নামে হচ্ছে ফ্লোরিডা বিমানবন্দরের নাম
  2. হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘প্রধান লক্ষ্যবস্তু’ : ইরান
  3. গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া, মরক্কোসহ ৫ দেশ
  4. যুক্তরাষ্ট্র-ইন্দোনেশিয়ার বাণিজ্য চুক্তি, শুল্ক নামল ১৯ শতাংশে
  5. সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে ছেড়ে দিয়েছে পুলিশ
  6. আট মাসে ৯২৪ জনকে হত্যা পাঞ্জাব পুলিশের, কী ঘটেছে সেখানে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x