Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:২০, ২১ মে ২০২২
আপডেট: ২০:২৬, ২১ মে ২০২২
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:২০, ২১ মে ২০২২
আপডেট: ২০:২৬, ২১ মে ২০২২
আরও খবর
সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
খলিলুর রহমানকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, শোক প্রকাশ
পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষে উত্তেজনা, সংলাপের আহ্বান ইরান-ইইউয়ের
বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি-ডিম কিনবে না সৌদি আরব
এলডিসি থেকে উত্তরণের সময় পেছাতে সফল হবে বাংলাদেশ?

ইউরোপীয় বাজারে পণ্যের ন্যায্যমূল্য চায় বাংলাদেশ

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:২০, ২১ মে ২০২২
আপডেট: ২০:২৬, ২১ মে ২০২২
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:২০, ২১ মে ২০২২
আপডেট: ২০:২৬, ২১ মে ২০২২
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি : সংগৃহীত

‘নিরাপদ ও সবুজ’ কারখানায় বিনিয়োগের উদ্দেশ্যে ইউরোপের বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

গতকাল শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দশম যৌথ কমিশন অনুষ্ঠিত হয়। সেখানে গঠনমূলক ও মুক্ত পরিবেশে বাণিজ্য ও বিনিয়োগসহ অভিন্ন স্বার্থের বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ইইউ টেকসই ব্যবসায়িক পরিবেশ প্রতিষ্ঠার গুরুত্বে সম্মত হয়েছে। আশা করা হচ্ছে, এতে বাণিজ্য ও বিনিয়োগ সহজ হয়ে উঠবে। এই লক্ষ্যে উভয়পক্ষ বিজনেস ক্লাইমেট ডায়ালগ অনুসরণ ও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

ইইউ-এর এভরিথিং বাট আর্মস (ইবিএ) বাণিজ্য ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে বাংলাদেশের অব্যাহত সাফল্যের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে চলতি অর্থবছরের প্রথমার্ধে ১২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

ইইউর মতে, বাংলাদেশ সরকারের শ্রম অধিকারের মানদণ্ডের টেকসই সংস্কার ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশনের সঙ্গে তাদের পূর্ণ সামঞ্জস্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

শ্রমখাতে বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ ও প্রকাশকে স্বাগত জানিয়েছে ইইউ এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী এর ব্যাপক বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

ইইউ ও বাংলাদেশ সুশাসন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, উন্নয়ন সহযোগিতা ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। চলতি বছরের জুনে ঢাকায় প্রথম ইইউ-বাংলাদেশ রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে।

ইইউ বাংলাদেশ ন্যায্য মূল্যে

সংশ্লিষ্ট সংবাদ: ইইউ

১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে
১২ ফেব্রুয়ারি ২০২৬
গণতন্ত্রের বিশেষ দিনে শুভকামনা : ইভার্স ইজাবস
১০ ফেব্রুয়ারি ২০২৬
ইইউর চোখে নির্বাচনের পরিবেশ খুব ইতিবাচক ও আশাব্যঞ্জক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৮, বৈরুতেও একাধিক বিমান হামলা
  2. গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের ফলাফলের অপেক্ষায় নেপাল
  3. আজারবাইজানে বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা
  4. ইরানের মিত্র রাশিয়া ও চীন কেন দূরত্ব বজায় রাখছে?
  5. কুর্দিরা ইরান সংঘাতে জড়িয়ে পড়লে তাদের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
  6. মানামা ও দোহায় বিস্ফোরণের শব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x