Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
কলকাতা সংবাদদাতা
১৯:১৫, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:১৮, ২৮ ডিসেম্বর ২০২১
কলকাতা সংবাদদাতা
১৯:১৫, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:১৮, ২৮ ডিসেম্বর ২০২১
আরও খবর
সংকটাপন্ন অবস্থায় ওবায়দুল কাদের
এবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ
মেসিকে ঘিরে কলকাতায় বিশৃঙ্খলা, আয়োজক গ্রেপ্তার
মেসির সঙ্গে হাত মেলাতে কত টাকা লাগবে?
এক মঞ্চে শাহরুখ-মেসি

‘আমি জনগণের সেবক’, কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা সংবাদদাতা
১৯:১৫, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:১৮, ২৮ ডিসেম্বর ২০২১
কলকাতা সংবাদদাতা
১৯:১৫, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:১৮, ২৮ ডিসেম্বর ২০২১
কলকাতা পৌরসভার ৩৯তম মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। ছবি : সংগৃহীত

কলকাতা পৌরসভার ৩৯তম মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। শপথ নিয়েই ফিরহাদ বলেন, তিনি জনগণের প্রধান সেবক।

মঙ্গলবার তাঁকে শপথবাক্য পাঠ করান পোর্টেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম। এ নিয়ে দ্বিতীয়বারের জন্য কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ।

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছিল গোটা পৌরভবন। পৌরসভার ভিতরের লনে তৈরি করা হয়েছিল শপথগ্রহণ মঞ্চ। মেয়রের পরই পৌরসভার চেয়ারপারসন হিসেবে শপথ নেন মালা রায়। এরপর একে একে মেয়র পারিষদদের ১৩ জন সদস্যও শপথ নেন। ডেপুটি মেয়র হয়েছেন অতীন ঘোষ।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ ডা: শান্তনু সেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, বিধায়ক তাপস রায়, বিবেক গুপ্তা ও স্বর্ণকমল সাহা, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, ডা: কুণাল সরকারসহ সমাজের বিশিষ্টরা।

কলকাতার মেয়র হিসেবে শপথগ্রহণের পর ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা করে এই বোর্ডকে মনোনীত করেছেন। তাই কাউন্সিলরদের কাছে একটাই শপথ থাকবে, কলকাতাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহর করে গড়ে তোলার যে অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেগুলোকে পূরণ করতে হবে।

নতুন মেয়র বলেন, ‘মানুষকে এমন পরিষেবা দিতে হবে যে মানুষ চিরদিন মনে রাখবে। আমরা সকলেই সেবক। সেখানে আমি হচ্ছি প্রধান সেবক। তাই আমরা সবাই মিলে কলকাতার মানুষের সেবা করবো।’

তিনি আরও বলেন ‘মানুষ যখনই ডাকবে তখনই যদি তাকে পায়, সেই কাউন্সিলর মানুষের বিচারে শ্রেষ্ঠ কাউন্সলর। তাই আমরা সবাই যদি দায়িত্ব নিয়ে নিজের ওয়ার্ডে কাজ করি, তবে কলকাতা এমনিতেই ভাল হয়ে উঠবে।’

গত ১৯ ডিসেম্বর কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়। সেই ভোট গণনায় ১৩৪টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল, যার মধ্যে ৮২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন ফিরহাদ হাকিম।

বিরোধী দল বিজেপি জয়ী হয় তিনটি ওয়ার্ডে, বামফ্রন্ট ও কংগ্রেস দুটি করে এবং তিনটি ওয়ার্ডে জয়ী হয় স্বতন্ত্র দলের প্রার্থীরা।

কলকাতা ফিরহাদ হাকিম

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০৪ ফেব্রুয়ারি ২০২৬
মোবাইল কেড়ে নেওয়ায় ৯ তলা থেকে লাফ দিল তিন বোন!
০৪ ফেব্রুয়ারি ২০২৬
ভারতে যাত্রাবাহী দুই বিমানের সংঘর্ষ
০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোবাইল কেড়ে নেওয়ায় ৯ তলা থেকে লাফ দিল তিন বোন!
  2. ভারতে যাত্রাবাহী দুই বিমানের সংঘর্ষ
  3. এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু
  4. মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত
  5. আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের
  6. আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x