ফিরে দেখা ২৫ জুলাই ২০২৪: দেশজুড়ে গণগ্রেপ্তার, হাসিনার মায়াকান্না,  জাতিসংঘের উদ্বেগ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সারা দেশে চলছিল গণগ্রেপ্তার। ১৭ থেকে ২৫ জুলাই সারা দেশে কমপক্ষে পাঁচ হাজার জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাজধানীতে ২ হাজার ২০৯ জন, চট্টগ্রামে ৭৩৫ জন, বরিশালে ১০২ জন, নরসিংদীতে ১৫৩ জন ও সিলেটে ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়।২০২৪ সালের ২৫ জুলাই (বৃহস্পতিবার) সারা দেশে ১২৮ মামলায় ৪৫১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। রাজধানী ঢাকায় সরকারি স্থাপনায় ভাঙচুর,...