Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:১৪, ২৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:১৪, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী
দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার
সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনতে নিজেদের আইন এড়াচ্ছে ভারত
লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?

প্রবৃদ্ধিতে ফিরেছে গ্রামীণফোন, তৃতীয় প্রান্তিকে আয় ৪ হাজার ১৭ কোটি টাকা

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:১৪, ২৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:১৪, ২৭ অক্টোবর ২০২৬

নেতিবাচক প্রবৃদ্ধির ধারা কাটিয়ে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে রাজস্ব প্রবৃদ্ধিতে ফিরেছে গ্রামীণফোন। এ সময়ে দেশের বৃহত্তম মোবাইল অপারেটরটির রাজস্ব দাঁড়িয়েছে ৪ হাজার ১৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ০ দশমিক ২ শতাংশ বেশি। আগের প্রান্তিকের তুলনায় রাজস্ব বেড়েছে ০ দশমিক ৯ শতাংশ।

গ্রাহকভিত্তি বৃদ্ধি, ডেটা ব্যবহার বাড়া এবং নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে এ প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তৃতীয় প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬৮ লাখে। এর মধ্যে ৫ কোটি ৩০ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন, যা মোট গ্রাহকের ৬১ দশমিক ৪ শতাংশ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, তৃতীয় প্রান্তিকে রাজস্ব প্রবৃদ্ধিতে ফিরে আসা, মুনাফা ধরে রাখা এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ অব্যাহত রাখার মধ্যে ভারসাম্য তৈরির চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, গ্রাহকভিত্তি শক্তিশালী হওয়ার পাশাপাশি ডেটা ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ঈদের ব্যস্ত সময়ের পরও ডেটার চাহিদা স্থিতিশীল রয়েছে। গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সেবার প্যাকেজের সমন্বয়, ডেটা ব্যবহার বাড়ানো এবং সমন্বিত প্যাকেজের ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইয়াসির আজমান আরও বলেন, নেটওয়ার্কের গুণগত মান ও গ্রাহক অভিজ্ঞতার উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৯ শতাংশ মার্জিনসহ মোটামুটি স্থিতিশীল ইবিআইটিডিএ অর্জিত হয়েছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত মূলধনি ব্যয় ও বিক্রয়ের অনুপাত দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ শতাংশ। এ বিনিয়োগের মূল লক্ষ্য ফোরজি নেটওয়ার্ক ও ফাইবার সংযোগ সম্প্রসারণ এবং ৭০০ মেগাহার্টজ তরঙ্গ চালু করা।

এআই ও ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

প্রযুক্তি কাঠামো সহজ করা, সেবার পরিসর আরও সুনির্দিষ্ট করা এবং গ্রাহকদের সেবা গ্রহণের জটিলতা কমানোর ওপর জোর দিচ্ছে গ্রামীণফোন। ভবিষ্যতে কার্যক্রম পরিচালনা ও গ্রাহকসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে বলে জানান ইয়াসির আজমান।

তিনি বলেন, চলতি প্রান্তিকে ‘ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিস’ উদ্যোগের দ্বিতীয় পর্যায় চালু করা হয়েছে। এর আওতায় আটটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ৪০ লাখ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ নারী।

নিট মুনাফা ৭৫১ কোটি টাকা

গ্রামীণফোনের প্রধান অর্থ কর্মকর্তা অটো মাগনে রিসব্যাক বলেন, গ্রাহকসংখ্যা ও সেবার ব্যবহার বৃদ্ধির ইতিবাচক প্রভাব এখন রাজস্বে প্রতিফলিত হচ্ছে। বড় গ্রাহকভিত্তি, ডিজিটাল ও ডেটা সেবায় ভালো কার্যক্রম এবং মিনিট ব্যবহারের প্রবৃদ্ধি রাজস্ব বাড়াতে ভূমিকা রেখেছে।

তিনি জানান, গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৮ কোটি ৭০ লাখের কাছাকাছি পৌঁছেছে। গ্রাহক হারানোর প্রবণতা কম থাকা এবং নতুন গ্রাহক যুক্ত হওয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ৫ কোটি ৩০ লাখ হয়েছে। তৃতীয় প্রান্তিকে ডেটা ব্যবহার আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেড়েছে।

অটো মাগনে রিসব্যাক বলেন, তৃতীয় প্রান্তিকে পরিচালন ব্যয় ছিল ১ হাজার ৬৫৪ কোটি টাকা। বছরজুড়ে মোট ব্যয় কমেছে ০ দশমিক ২ শতাংশ। ব্যয় ব্যবস্থাপনায় স্বল্পমেয়াদি পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি কাঠামোগত উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তি
২৮ আগস্ট ২০২৬
সাইবার হামলায় স্পেসএক্সের এআই টুল ব্যবহার, আক্রান্ত ৭ প্রতিষ্ঠান
২৮ আগস্ট ২০২৬
অবশেষে বেসিস নির্বাচন: চূড়ান্ত তালিকা ৫ সেপ্টেম্বর, নির্বাচন ২৬ সেপ্টেম্বর
২৮ আগস্ট ২০২৬
টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
২৭ আগস্ট ২০২৬
কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ চালু করল বাংলালিংক
২৭ আগস্ট ২০২৬
এনভিডিয়ার সঙ্গে পাল্লা দেবে ওপেনএআইয়ের নতুন এআই চিপ
২৭ আগস্ট ২০২৬
সামুদ্রিক পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
২৬ আগস্ট ২০২৬
টিনেজারদের উবার যাত্রায় লাইভ ভিডিও নজরদারি করতে পারবেন অভিভাবকরা
২৬ আগস্ট ২০২৬
ফাইভ-জির পূর্ণ সক্ষমতায় শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক জরুরি, কর্মশালায় বিশেষজ্ঞরা
২৬ আগস্ট ২০২৬
অফ-রোড থেকে হাইওয়ে, এক্সপালস ২০০-এর সক্ষমতা যাচাইয়ে মিডিয়া টেস্ট রাইড
২৬ আগস্ট ২০২৬
এএমডি-ইনটেলকে দেশে আনতে প্রয়োজন সরকারি উদ্যোগ ও সঠিক নীতি: এনায়েতুর রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
  2. লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?
  3. এআই উদ্ভাবনে গ্রামীণফোন ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে, সেরা লাবডাব
  4. জিমেইল অন্য কারও ফোনে লগইন আছে কি না, যেভাবে বুঝবেন
  5. মানের সঙ্গে কখনো আপস নয়, ১৪ কোটি গ্রাহকই আমাদের বড় অর্জন: জাকারিয়া শহীদ
  6. বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভীর হুসাইন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x