Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৭, ২২ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৭, ২২ অক্টোবর ২০২৬
আরও খবর
গাড়ির গতি নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি ও চালকদের প্রশিক্ষণই কমাবে সড়ক দুর্ঘটনা
৯ অক্টোবর থেকে জেমিনি ব্যবহারে গুনতে হবে টাকা
প্রতিমন্ত্রীর গাড়ি থামিয়ে জুনান-রুবেল হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি
সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ও গাড়ি চালক রিমান্ডে
চালক ও সহকারীর হাত-পা বেঁধে ডিমের গাড়ি লুট, গ্রেপ্তার ৫

গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য দেবে জেমিনি, নতুন সুবিধা আনল গুগল

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৭, ২২ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৭, ২২ অক্টোবর ২০২৬

গাড়ি চালানোর সময় আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক তথ্য দিতে অ্যান্ড্রয়েড অটোতে জেমিনির‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা চালু করছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইলসহ গুগলের বিভিন্ন অ্যাপের তথ্য কাজে লাগিয়ে আরও নির্দিষ্ট প্রশ্নের উত্তর ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরামর্শ পাবেন। আগামী কয়েক মাসের মধ্যে গুগল বিল্ট-ইন সুবিধাযুক্ত গাড়িতেও ফিচারটি চালু করা হবে।

চলতি বছরের শুরুতে পার্সোনাল ইন্টেলিজেন্স সুবিধা চালু করে গুগল। এর মাধ্যমে জেমিনি ব্যবহারকারীর অন্যান্য গুগল অ্যাপের তথ্য কাজে লাগিয়ে আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক উত্তর দিতে পারে। শুরুতে সুবিধাটি শুধু গুগল এআই প্রো ও আলট্রা সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত ছিল। পরে মার্চ মাসে বিনা মূল্যের অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যও এটি চালু করা হয়।

গুগলের ভাষ্য, অ্যান্ড্রয়েড অটোতে এই সুবিধা যুক্ত হওয়ায় গাড়িতে জেমিনির তথ্য বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগের সক্ষমতা বাড়বে। পাশাপাশি ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী আরও নির্দিষ্ট তথ্য দিতে পারবে এআই সহকারীটি।

উদাহরণ হিসেবে গুগল জানিয়েছে, বিমানবন্দরে যাওয়ার পথে ব্যবহারকারী জেমিনিকে জিজ্ঞাসা করতে পারবেন, তাঁর ফ্লাইটের বোর্ডিং গেট কোনটি কিংবা ফ্লাইট সময়মতো চলছে কি না। জিমেইল অ্যাকাউন্ট যুক্ত থাকলে জেমিনি ই-মেইলে থাকা বুকিংসংক্রান্ত তথ্য ব্যবহার করে এসব প্রশ্নের উত্তর দিতে পারবে। ফলে নিশ্চিতকরণ ই-মেইল খুঁজতে গাড়ি থামানোর প্রয়োজন হবে না।

পার্সোনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে জেমিনির সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথোপকথন করাও সহজ হবে। যেমন, চিকিৎসকের চেম্বারে যাওয়ার জন্য নির্দিষ্ট ঠিকানা বলার পরিবর্তে ব্যবহারকারী শুধু বলতে পারবেন, ‘আমাকে আমার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টে নিয়ে চলো।’ জেমিনি প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে গন্তব্য খুঁজে দিতে পারবে।

এ ছাড়া নতুন কোনো শহরে গেলে গাড়ি চালানোর পথে রাতের খাবারের জন্য উপযুক্ত রেস্তোরাঁর পরামর্শও চাওয়া যাবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর পছন্দ ও খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ যেমন নিরামিষ খাবারের চাহিদা বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরি করতে পারবে জেমিনি।

তবে পার্সোনাল ইন্টেলিজেন্স ব্যবহার করা বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় সুবিধাটি বন্ধ করতে পারবেন। পাশাপাশি জেমিনি কোন কোন অ্যাপের তথ্য ব্যবহার করতে পারবে, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।
গুগল জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে সুবিধাটি চালু করা হচ্ছে। তবে সুইজারল্যান্ড, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ), যুক্তরাজ্য ও নাইজেরিয়ার ব্যবহারকারীরা প্রাথমিক পর্যায়ে এ সুবিধা পাবেন না। আগামী কয়েক মাসের মধ্যে গুগল বিল্ট-ইন প্রযুক্তিযুক্ত গাড়িতেও পার্সোনাল ইন্টেলিজেন্স চালুর পরিকল্পনা রয়েছে। সূত্র: এনগ্যাজেট

গাড়ি তথ্য গুগল জেমিনি

সংশ্লিষ্ট সংবাদ: গাড়ি

১৭ অক্টোবর ২০২৬
গাড়ির গতি নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি ও চালকদের প্রশিক্ষণই কমাবে সড়ক দুর্ঘটনা
১৯ মে ২০২৬
স্মার্ট ফিচারে বিওয়াইডির নতুন গাড়ি, এক চার্জেই ১ হাজার কিলোমিটার
০৯ নভেম্বর ২০২৫
দেশে চেরি টিগো ৯প্রো পিএইচইভি গাড়ি উন্মোচন করল এশিয়ান মোটরস্পেক্স
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বব্যাপী সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা
  2. অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি
  3. গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য দেবে জেমিনি, নতুন সুবিধা আনল গুগল
  4. স্মার্ট বিমানবন্দরের পথে তৃতীয় টার্মিনাল, গবেষণায় যুক্ত দুই প্রতিষ্ঠান
  5. গোপনীয়তা রক্ষায় ফোনের সার্চ হিস্টোরি মুছতে অনুসরণ করুন এই ধাপগুলো
  6. বন্ধ হচ্ছে ফেসবুক ‘রিচ’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x