Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী
দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার
সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনতে নিজেদের আইন এড়াচ্ছে ভারত
লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?

অনলাইনে নিরাপদ থাকতে ৬ সহজ অভ্যাস গড়ে তুলুন

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইন্টারনেট ব্যবহারের সঙ্গে বাড়ছে প্রতারণা, হ্যাকিং ও ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি। ই-মেইল দেখা, অনলাইনে কেনাকাটা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় অসতর্কতার কারণে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে প্রতারকরা। তবে খুব বেশি প্রযুক্তিগত জ্ঞান না থাকলেও কিছু সহজ অভ্যাস গড়ে তুলে অনলাইনে নিরাপত্তা অনেকটাই বাড়ানো সম্ভব। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইয়াহুর এক প্রতিবেদনে অনলাইনে নিরাপদ থাকার জন্য ছয়টি সহজ অভ্যাসের কথা বলা হয়েছে।

১. সফটওয়্যার আপডেট দ্রুত ইনস্টল করুন

ফোন, কম্পিউটার বা অন্য ডিভাইসে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন এলে তা এড়িয়ে না গিয়ে দ্রুত ইনস্টল করা উচিত। নতুন ফিচার যুক্ত করার পাশাপাশি অনেক সময় নিরাপত্তা দুর্বলতা ও সফটওয়্যারের ত্রুটি ঠিক করতেও এসব আপডেট দেওয়া হয়। নিয়মিত আপডেট ইনস্টল করলে ডিভাইসের নিরাপত্তা বাড়ে এবং সাইবার হামলার ঝুঁকি কমানো সম্ভব।

২. শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন

সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করা অনলাইন অ্যাকাউন্টের জন্য বড় ঝুঁকি। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করাও নিরাপদ নয়। দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা ভালো। এতে বড় হাতের ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিভিন্ন প্রতীক রাখা যেতে পারে। একাধিক পাসওয়ার্ড মনে রাখতে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যায়। ব্রাউজার ও বিভিন্ন অপারেটিং সিস্টেমেও পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা রয়েছে।

৩. দুই স্তরের নিরাপত্তা চালু করুন

শুধু পাসওয়ার্ডের ওপর নির্ভর না করে দুই স্তরের নিরাপত্তা বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু করা উচিত। এতে পাসওয়ার্ড দেওয়ার পর পরিচয় যাচাইয়ের জন্য আরও একটি ধাপ যুক্ত হয়। মুঠোফোনে পাঠানো যাচাইকরণ কোড কিংবা অথেনটিকেটর অ্যাপের মাধ্যমে দ্বিতীয় ধাপের পরিচয় যাচাই করা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, অনলাইন ব্যাংকিংসহ গুরুত্বপূর্ণ সব অ্যাকাউন্টে এই সুবিধা চালু রাখা নিরাপদ।

৪. সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না

ই-মেইল, খুদে বার্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা কিংবা অন্য কোনো মাধ্যমে অচেনা বা সন্দেহজনক লিংক এলে সরাসরি ক্লিক করা উচিত নয়। প্রতারকরা এসব লিংকের মাধ্যমে ভুয়া ওয়েবসাইটে নিয়ে গিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। কখনও ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যারও ইনস্টল হয়ে যেতে পারে। কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের নামে লিংক পাঠিয়ে লগইন করতে বলা হলেও সেই লিংকে না গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিজে ব্রাউজারে খুলে প্রবেশ করা নিরাপদ।

৫. প্রয়োজন অনুযায়ী ভিপিএন ব্যবহার করতে পারেন

অনলাইনে বাড়তি গোপনীয়তার জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করা যায়। ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও ওয়েবসাইটের কাছে ব্যবহারকারীর প্রকৃত পরিচয়ের পরিবর্তে ভিপিএনের পরিচয় দৃশ্যমান হতে পারে। তবে ভিপিএন সব ধরনের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দেয় না। তাই শুধু ভিপিএনের ওপর নির্ভর না করে অন্য নিরাপত্তা ব্যবস্থাগুলোও অনুসরণ করা প্রয়োজন।

৬. অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ারে সতর্ক থাকুন

সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করা এড়িয়ে চলা উচিত। কারণ প্রকাশ্যে থাকা এসব তথ্য ব্যবহার করে প্রতারকরা ব্যবহারকারীর পাসওয়ার্ড অনুমান বা প্রতারণার চেষ্টা করতে পারে। বিশেষ করে পোষা প্রাণীর নাম, জন্মদিন, শৈশবের তথ্য বা পরিবারের সদস্যদের বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলে তা বিভিন্নভাবে অপব্যবহার হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট শুধু পরিচিত বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং কোনো কিছু প্রকাশের আগে একবার ভেবে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইনে নিরাপদ থাকার জন্য তাই জটিল কোনো প্রযুক্তিগত দক্ষতার চেয়ে নিয়মিত কিছু সতর্ক অভ্যাস গড়ে তোলাই গুরুত্বপূর্ণ। সফটওয়্যার আপডেট রাখা, শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, দুই স্তরের নিরাপত্তা চালু করা, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং ব্যক্তিগত তথ্য প্রকাশে সতর্ক থাকলে অনলাইন ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

প্রযুক্তি
০২ সেপ্টেম্বর ২০২৬
ব্যাটারি বাঁচানো থেকে নেটওয়ার্ক ঠিক করা, এয়ারপ্লেন মোডের যত ব্যবহার
০২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাপলের সিইও পদ ছাড়লেন টিম কুক, দায়িত্বে জন টার্নাস
০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ১১৫ টপস এআই পারফরম্যান্সের লেনোভো অল-ইন-ওয়ান পিসি
০১ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যান্ডউইথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ইন্টারনেট খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা’
০১ সেপ্টেম্বর ২০২৬
কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
৩১ আগস্ট ২০২৬
গোপনে ভিডিও ধারণ ঠেকাতে এআই চশমায় নতুন নিরাপত্তা ব্যবস্থা মেটার
২৯ আগস্ট ২০২৬
এআইকে ঠেকাতেও এআই, কিন্তু পরীক্ষায় মিলল বড় দুর্বলতা
২৯ আগস্ট ২০২৬
গ্রাহকের আস্থায় ১২ বছর: হিরো বাংলাদেশের পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়
২৯ আগস্ট ২০২৬
লোডশেডিং থেকে লোড শিফটিং-যেভাবে বিদ্যুৎ বিল ও অপচয় কমাবে এআই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেন্টমার্টিন ভ্রমণে বাস, শিপ টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে দিচ্ছে বিডিটিকেটস
  2. লিনাক্স নাকি উইন্ডোজ, কোন অপারেটিং সিস্টেম আপনার জন্য সেরা?
  3. এআই উদ্ভাবনে গ্রামীণফোন ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে, সেরা লাবডাব
  4. জিমেইল অন্য কারও ফোনে লগইন আছে কি না, যেভাবে বুঝবেন
  5. মানের সঙ্গে কখনো আপস নয়, ১৪ কোটি গ্রাহকই আমাদের বড় অর্জন: জাকারিয়া শহীদ
  6. বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভীর হুসাইন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x