Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:১০, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১১:১৪, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:১০, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১১:১৪, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
‘এস্তোনিয়ার সহযোগিতায় ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে’
বাংলাদেশে ওয়াই-ফাই ৮, দক্ষ প্রকৌশলী তৈরিতে টিপি-লিংকের নতুন কর্মসূচি
অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
জেনসেন হুয়াংকে সিইও পদে ফেরানোর পরিকল্পনা নেই এনভিডিয়ার
কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে, জেনে নিন গোপন শর্টকাট

এটুআই এবং নেটকম লার্নিংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:১০, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১১:১৪, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:১০, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১১:১৪, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

আধুনিক প্রযুক্তিতে দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টিতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে এটুআই এবং নেটকম লার্নিং–এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁও-এর আইসিটি টাওয়ারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দেশের বেকারত্ব সমস্যার সমাধানে স্মার্ট কর্মসংস্থান ইকোসিস্টেম তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এআই-রোবটিক্সসহ বিশ্বের সময়োপযোগী আধুনিক প্রযুক্তির বিষয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একসাথে কাজ করবে এসপায়ার টু ইনোভেট-এটুআই এবং নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেড।

এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. মামুনুর রশীদ ভূঞা এবং নেটকম লার্নিং গ্লোবাল-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মামুন সরদার (রাসেল সরদার) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সচিব মো. সামসুল আরেফিন।

এই সমঝোতা স্বারকের আওতায় দেশের চাকরি প্রত্যাশীদের সময়োপযোগী কারিগরি দক্ষতা বৃদ্ধিতে এটুআই-এর ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপাঠ’  এবং দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ‘নাইস’ একত্রে নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেডের সাথে সমন্বয় করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-রোবটিক্স চতুর্থ শিল্পবিপ্লবের আধুনিক প্রযুক্তির বিষেয় প্রশিক্ষণের মাধ্যমে দেশের চাকরি প্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন ও জব মার্কেটে কর্মসংস্থানের সুযোগ তৈরি ও বৃদ্ধিতে কাজ করবে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মোপযোগী শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে বলে উল্লেখ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সচিব মো. সামসুল আরেফিন।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে দেশে কর্মসংস্থান বৃদ্ধির জন্য স্মার্ট পরিবেশ তৈরিকে প্রাধান্য দেয়া হয়েছে। এতে দেশের বিপুল সংখ্যক শিক্ষিত জনগোষ্ঠী স্মার্ট নাগরিক হওয়ার জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতায় বিকশিত হবে, যা স্থানীয় এবং বৈশ্বিক শ্রমবাজারে অন্তর্ভুক্তিতে বিশেষ ভূমিকা রাখবে।

এ সময় অনুষ্ঠানে এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী, পলিসি অ্যানালিস্ট ও হেড (ফিউচার অব এডুকেশন) মো. আফজাল হোসেন সারওয়ার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট জনাব এইচ.এম. আসাদ-উজ-জামান, হেড (কমার্সিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজি) রেজওয়ানুল হক জামি, হেড অব কালচার ও কমিউনিকেশনস পূরবী মতিনসহ নেটকম গ্লোবাল লার্নিং এবং এটুআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রযুক্তি
২৩ সেপ্টেম্বর ২০২৬
রোবটের হাত ধরে বদলে যাচ্ছে অস্ত্রোপচার, বাংলাদেশে চিকিৎসায় নতুন অধ্যায়
২৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: উপদেষ্টা রেহান আসাদ
২২ সেপ্টেম্বর ২০২৬
বিএসসিপিএলসির মনোপলির কারণে সাশ্রয়ী ইন্টারনেটে বড় বাধা: সেমিনারে বক্তারা
২২ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ চলে গেলে পিসির প্লাগ খুলে রাখা কেন জরুরি
২২ সেপ্টেম্বর ২০২৬
এক চার্জে ১৫৮ কিলোমিটার, মোট রেঞ্জ ১,২৩৪-দীপাল এস০৫ কেমন?
২২ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
২১ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট
২১ সেপ্টেম্বর ২০২৬
৩০০ হার্টজের মনিটর গেমারদের জন্য কেন উপযোগী, কেমন ‘জি২৭কিউ৩’
২০ সেপ্টেম্বর ২০২৬
এআই নিয়ন্ত্রণে একমত নন প্রযুক্তি বিশ্বের শীর্ষ নেতারা, মতবিরোধ
১৯ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, অংশ নিলেন ৫২ হাজার ২০০ জন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেনসেন হুয়াংকে সিইও পদে ফেরানোর পরিকল্পনা নেই এনভিডিয়ার
  2. কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে, জেনে নিন গোপন শর্টকাট
  3. আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
  4. ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
  5. ওভার দ্য ওয়াল’ সিজন ৫-এর বিজয়ী ঘোষণা করল ম্যারিকো বাংলাদেশ
  6. ছবি, কাজ আর বিনোদনে নতুন অভিজ্ঞতা-ভিভো ভি৮০তে যা আছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x