স্বপ্নের শিরোপা জিতলেন স্ফেরেফ

আম্পায়ারের কণ্ঠে ভেসে এলো, ‘গেম, সেট এবং ম্যাচ স্ফেরেফ।’ অথচ স্ফেরেফ তখনও নির্বিকার। যেন কিছুই হয়নি। পরের সার্ভ করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন বেজলাইনের দিকে। ধারাভাষ্যকারও বিস্ময় লুকাতে পারেননি। হাসতে হাসতে বললেন, ‘স্ফেরেফ হয়তো জানেনই না যে ম্যাচ শেষ হয়ে গেছে!’পেশাদার ক্যারিয়ারের প্রথম ১২ বছরে কোনো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে পারেননি আলেক্সান্ডার স্ফেরেফ। তবে সেই অপেক্ষার অবসান ঘটেছে...