Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৬:১৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২০, ২৮ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৬:১৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২০, ২৮ অক্টোবর ২০২৬
আরও খবর
চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে যা বললেন বাভুমা
যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ

মিরপুর টেস্ট

আবারও শুরু হলো খেলা

ক্রীড়া প্রতিবেদক
১৬:১৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২০, ২৮ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৬:১৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২০, ২৮ অক্টোবর ২০২৬

দিনের ২০ ওভার খেলা বাকি থাকতেই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। আধাঘন্টারও বেশি সময় বন্ধ রইল খেলা। মাঝে কয়েকবার রোদের তীব্রতা বাড়ল-কমল। বন্ধ থাকা একটি ফ্ল্যাড-লাইটও সচল হলো। এরপর আম্পায়ারা মাঠ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানালেন খেলা পূনরায় শুরুর। বেলা ৪টা ১০ মিনিটে শুরু হয়েছে দিনের বাকি খেলা।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই রিপোর্ট লিখা পর্যন্ত ৭০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ।

মিরপুরে বন্ধ হয়ে গেছে খেলা

একটু আগেই চোট নিয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়লেন তাওহিদ হৃদয়। তার পরিবর্তে উইকেটে আসলেন লিটন দাস। তবে বেশি সময় ব্যাটিং করতে পারলেন না তিনি। আলোকস্বল্পতার কারণে বন্ধ আছে খেলা। মিরপুরের জায়ান্ট স্ক্রিণে দেখা গেছে এখনো দিনের খেলা বাকি আছে প্রায় ২০ ওভার।

বেলা সাড়ে ৩টায় আম্পায়ারদের মাঠ পর্যবেক্ষন করতে দেখা গেছে। একটি ফ্ল্যাড-লাইট পুরোপুরি বন্ধ ছিল, সেটি এখন চালু হয়েছে। রোদের তীব্রতাও কিছুটা বেড়েছে। সবকিছু বিবেচনা করে হয়তো দ্রুতই আম্পায়াররা সিদ্ধান্ত নেবেন দিনের বাকি সময়ের খেলা নিয়ে।

স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়লেন হৃদয়

উইকেটে নেমে শুরু থেকেই বেশ সাবলীল ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয়। সাদমান ইসলামের সঙ্গে দ্বিতীয় সেশন কাটিয়ে তৃতীয় সেশনেও মাঠে নেমেছিলেন। তবে বেশি সময় থাকতে পারলেন না। চোট নিয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হলো তাকে।

হৃদয়-সাদমানের জুটিতেই প্রথম দিন কাটিয়ে দেওয়ার আশায় ছিল বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে সেই আশা দেখাচ্ছিলেন তারা। কিন্তু চা-বিরতির পর মাঠে নেমে চোটে পড়লেন হৃদয়। ইনিংসের ৬৬তম ওভারে হঠাৎই মাঠে বসে পড়েন হৃদয়। ফিজিও এসে বেশ খানিকটা সময় চিকিৎসা করলেও আর ব্যাটিং করতে পারলেন না তিনি। ৮৪ বলে ৪২ রান করে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

হৃদয় চোট নিয়ে মাঠ ছাড়ার পর উইকেটে এসেছেন লিটন দাস। সাদমান ইসলামকে সঙ্গ দিচ্ছেন তিনি। সাদমান আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে।

সাদমান-হৃদয়ের ব্যাটে দ্বিতীয় সেশন বাংলাদেশের

মিরপুরে দিনের প্রথম সেশনটা মিশ্র কেটেছিল বাংলাদেশের। ২ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেটের কিছুটা আক্ষেপ থাকলেও এই সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দায়িত্বশীল ব্যাটিং উপহার দিয়েছেন সাদমান ইসলাম আর তাওহিদ হৃদয়। ক্যারিবীয়ান বোলারদের কোনো সুযোগ না দিয়ে চা-বিরতিতে গেছে টাইগাররা।

১১০ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন ওপেনার সাদমান আর পাঁচ নম্বরে নামা হৃদয়। দুজনই দারুণ ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। সফরকারী বোলারদের কোনো সুযোগ না দিয়ে দেখেশুনে খেলেছেন তারা। চতুর্থ উইকেটে ১৪৪ বল খেলে ৬৭ রানের জুটি গড়েছেন তারা। যে জুটি বাংলাদেশকে বড় রানের আশা দেখাচ্ছে।

দ্বিতীয় সেশনে ৩০ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। রান এসেছে ৮১ আর বাংলাদেশ হারিয়েছে একটি উইকেট। সেটিও সেশনের শুরুতেই অধিনায়ক নাজমুল শান্তর।

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

দলীয় শতরান পার হতেই তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এতে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল টাইগাররা। সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা করছেন সাদমান ইসলাম আর তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন তারা। বাংলাদেশ ছাড়িয়েছে দেড়শ রান।

বাংলাদেশের রান যখন ১১০, তখন তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এলবিডব্লিউ হয়ে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিমের চোটের কারণে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয়। সাদমানের সঙ্গে চতুর্থ উইকেটে জুটি গড়েছেন তিনি। প্রায় অর্ধশতকের কাছে পৌঁছে গেছে তাদের এই জুটি। বাংলাদেশের বড় রানের জন্য এই জুটিটি বেশ গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, একপ্রান্তে বাকিরা যাওয়া-আসার মধ্যে থাকলেও অন্যপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। এটি কার আন্তর্জাতিক টেস্টের দশম হাফসেঞ্চুরি। এটাকে সেঞ্চুরিতে রূপান্তেরের প্রচেষ্টায় আছেন তিনি।

আরও এক উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পর এই সময়টা ছিল গুরুত্বপূর্ণ। বড় দায়িত্ব ছিল অধিনায়ক নাজমুল হোসেন শা্তর ওপর। কিন্তু হতাশ করলেন তিনি। উইকেটে থিতু হওয়ার পরও ফিরলেন দলের বিপদ বাড়িয়ে। দেড়শ আগেই তিন উইকেট হারাল বাংলাদেশ।

একশ রানের আগেই দুই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দলকে বড় রানের ভিত গড়ে দিতে সাদমানের সঙ্গে শান্তর জুটি ছিল গুরুত্বপূর্ণ। মধ্যাহ্ন বিরতির আগে উইকেটে নেমে নিজেকে উইকেটের সঙ্গে মানিয়েও নিয়েছিলেন টাইগার অধিনায়ক।

তবে ইনিংসের ৩৬তম ওভারে ক্যারিবীয়ান স্পিনার জোমেল ওয়ারিকানের বলে ভুল করলেন তিনি। রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি। বল গিয় আঘাত করে পায়ে। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল ওয়েস্ট ইন্ডিজ। ৪২ বলে ১৯ রান করে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে গেছেন শান্ত। বিপদ বেড়েছে বাংলাদেশের। সেটি সামাল দিতে নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়।

দুই উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সকালটা মিশ্র কাটল বাংলাদেশের। দিনের শুরুতেই উইকেট হারানোর পর ভালোই করছিলেন সাদমান হোসেন আর মুমিনুল হক। কিন্তু হঠাৎই উইকেট বিলিয়ে ফেরেন মুমিনুল। এতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে এরপর আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।

মুমিনুল ফেরার পর তৃতীয় উইকেটে জুটি বেধেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সাদমান ইসলাম। ৪৬ বল থেকে ২৮ রান এসেছে এই জুটি থেকে। বাংলাদেশকে বড় রান করতে হলে বড় দায়িত্ব এই জুটির ওপর। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে সেটাই পালন করতে হবে তাদে।

উইকেট উপহার দিয়ে ফিরলেন মুমিনুল

ভালোই খেলছিলেন মুমিনুল হক। উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন। তার ওপর দায়িত্বও ছিল অনেক। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে তিনি ফিরলেন ওয়েস্ট ইন্ডিজকে উইকেট উপহার দিয়ে। দ্বিতীয় উইকেটের পতন হলো বাংলাদেশের।

ইনিংসের সপ্তম ওভারে তামিম ফেরার পর উইকেটে এসে থিতু হয়ে গিয়েছিলেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে সাদমান ইসলামের সঙ্গে ৮৮ বলে ৫৯ রানের জুটি গড়ে ফেলেছিলেন। কিন্তু ভালো খেলতে খেলতেই হঠাৎ কিছু যেন হলো তার। ২২তম ওভারে নিজের উইকেট উপহার দিয়ে ফিরলেন তিনি।

উইকেট হারিয়ে সাবধানী বাংলাদেশ পঞ্চাশ ছাড়াল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ এই সিরিজ। শুরুটা টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুতই উইকেট হারায় টাইগাররা। এরপর বেশ সাবধানী বাংলাদেশ। দলকে টেনে নিয়ে যাচ্ছেন সাদমান ইসলাম আর মুমিনুল হক। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ব্যাট করে এক উইকেট হারিয়ে ৫২ রান করেছে বাংলাদেশ।

বেশ দেখেশুনেই খেলছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর সাদমান ইসলাম। কিন্তু হঠাৎই ভুল করে বসেন তামিম। সপ্তম ওভারে জেইডন সিলসের করা বল তামিমের ব্যাট ছুঁয়ে জমা হয় স্লিপে থাকা জাস্টিন গ্রেভসের হাতে। ২৩ বলে ৭ রান করে বিদায় নেন তিনি।

সেই ধাক্কা সামাল দিয়ে বেশ সাবধানি ব্যাটিং করছেন সাদমান আর মুমিনুল। বাংলাদেশের দলীয় রান ছাড়িয়েছে পঞ্চাশ।

আগে ব্যাটিং করবে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের। এমন ম্যাচে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। একাদশেও বড় চমক দিয়েছে টাইগাররা।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসন শান্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় চমক একাদশে। অভিজ্ঞ মুশফিকুর রহিম নেই একাদশে৷ তার পরিবর্তে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। এর বাইরে একাদশে আর কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশের একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

৩১ অক্টোবর ২০২৬
চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের চার আফসোস!
৩১ অক্টোবর ২০২৬
ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
  2. এনসিএল: শেষ দিনে সাদিকুরের সেঞ্চুরি, আবদুল্লাহ-শিবলির আক্ষেপ
  3. আইপিএলে খেলার গুঞ্জন, যা বললেন মোহাম্মদ আমির
  4. মাঠে আঘাত পেয়ে না ফেরার দেশে স্প্যানিশ স্ট্রাইকার
  5. চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর রাত: মাঠে নামছে বার্সা, পিএসজি ও বায়ার্ন
  6. সৌদিতে হামলা, আক্রান্ত হলো এশিয়ান ফুটবলও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x