Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
আরও খবর
ত্রিদেশীয় সিরিজ: ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ
পরিসংখ্যানে কারা এগিয়ে, বাংলাদেশ নাকি আফগানিস্তান?
নেট রান রেটের অঙ্ক মেলাতে পারবে বাংলাদেশ?
আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বার্তা তামিমের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশে জাকের-শামীমসহ একঝাঁক তরুণ

স্পোর্টস ডেস্ক
১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিক। ছবি: বিসিবি

স্বপ্ন পূরণের পথে একটা সুযোগই হতে পারে জীবনের সবচেয়ে বড় মোড়। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে প্রতিটি ম্যাচেই নিজেদের প্রমাণের লড়াই চালিয়ে যান ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি তাই তরুণদের জন্য নতুন স্বপ্ন দেখার, নিজেকে চেনানোর এক বড় মঞ্চ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে। এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। পাশাপাশি চলমান জাতীয় ক্রিকেট লিগে বিভিন্ন বিভাগের হয়ে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদেরও রাখা হয়েছে স্কোয়াডে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর (বৃহস্পতি ও শুক্রবার) বসুন্ধরার আনবীর ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রস্তুতি ম্যাচটি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল।

সাধারণত প্রস্তুতি ম্যাচে সফরকারী দলকে স্বাগতিকদের কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চায় না আয়োজকরা। সেই পরিকল্পনার অংশ হিসেবে বিসিবি একাদশে ঘরোয়া ক্রিকেটের পরিচিত কোনো স্পিনারকে রাখা হয়নি। এ ছাড়া স্কোয়াডে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার।

এবারের দলে গুরুত্ব পেয়েছেন তরুণ পেসাররাও। সিলেট বিভাগের হয়ে চলতি জাতীয় লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া অনিক দেব বর্মণকে রাখা হয়েছে স্কোয়াডে। রয়েছেন ঘরোয়া ক্রিকেটে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করা পেসার আব্দুল হালিম। রংপুর বিভাগের পেস বোলিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও পেয়েছেন সুযোগ।

ব্যাটিং বিভাগে আছেন ময়মনসিংহের হয়ে চলতি লিগে দুটি অর্ধশতক ও একটি শতক হাঁকানো মাহফিজুল ইসলাম রবিন। আক্রমণাত্মক ওপেনার জিসান আলমকেও রাখা হয়েছে দলে। অন্যদিকে, জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারির সামনে লাল বলের ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হয়েছে এই ম্যাচে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশ:

মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, কালাম সিদ্দিকি এলিন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এসএম মেহরুব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লাহ, শামীম হোসেন পাটোয়ারী, আব্দুল হালিম, অনিক দেব বর্মণ, ফাহাদ হোসেইন, হোসেইন (অনূর্ধ্ব-১৯) ও সান (অনূর্ধ্ব-১৯)।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সিরিজ নিয়ে মুখ খুললেন ড্যারেন স্যামি
১৪ অক্টোবর ২০২৬
দুই তারকা ছাড়াই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
৩১ অক্টোবর ২০২৫
ম্যাচ হেরে যে যুক্তি দিলেন লিটন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মিনহাজের অলরাউন্ড নৈপূণ্যে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান
  2. আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
  3. আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বার্তা তামিমের
  4. বার্সেলোনা-পিএসজি ম্যাচের আগে পুলিশের বিশেষ বার্তা
  5. ফেডারেশন কাপ : এগিয়ে গিয়েও হোচট খেল মোহামেডান
  6. বিপর্যয় কাটিয়ে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিল পাকিস্তান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x