Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
রোনালদোকে ছাড়াই বড় জয় পর্তুগালের
রোনালদোর ক্যাম্প ছাড়ার কারণ ফাঁস করলেন স্প্যানিশ সাংবাদিক
জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় যেসব শাস্তি পেতে পারেন রোনালদো
মেসি নাকি রোনালদো, শিরোপা লড়াইয়ে কে এগিয়ে?
রোনালদোর ক্ষোভের পর শাস্তি পেল সৌদি আরবের ক্লাব

আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : এএফপি

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে ব্যবধানে হেরেছে আল নাসর। এমন হার মেনে নিতে পারেননি আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার মাতিয়াস পালাসিওসের সঙ্গে।

ম্যাচের একদম শেষ মুহূর্তে ঘটে এই বিতর্কিত ঘটনাটি। খেলা তখন শেষের দিকে, ঠিক তখনই ২৪ বছর বয়সী পালাসিওসকে জড়িয়ে ধরে একদম রেসলিং কায়দায় টেনে মাটিতে ফেলে দিতে দেখা যায় ক্ষুব্ধ রোনালদোকে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটিতে প্রতিপক্ষের একের পর এক আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে আল নাসরকে। রোনালদো নিজেও প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়াতে পারছিলেন না। ফলাফল হিসেবে তাই বড় হার দেখতে হয় আল নাসরকে।

এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছিল সৌদি ক্লাবটি। কিন্তু সেই সাফল্যের ধারা তারা আর ধরে রাখতে পারেনি। শেষ চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখতে পেয়েছে আল নাসর।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক আল আইনের আক্রমণ সামলাতে হিমশিম খায় আল নাসর। ২৫তম মিনিটে হুসেইন রাহিমির গোলে প্রথম লিড নেয় আল আইন। এরপর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন ওই ফরোয়ার্ডই।

এরপর সুফিয়ান রাহিমি দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচের ৮৫তম মিনিটে আল নাসরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জিওর্গোস ইয়াকুমাকিস। এতে ৪-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।

পুরো ম্যাচজুড়েই আল আইনের ডিফেন্ডারদের কড়া পাহারায় প্রায় বন্দি ছিলেন রোনালদো। ম্যাচের শেষ পর্যায়ে এসে মাঠে জমে থাকা সেই চাপা ক্ষোভেরই বিস্ফোরণ ঘটে।

পরে আল আইন মিডফিল্ডার পালাসিওস দাবি করেন, কথা কাটাকাটির একপর্যায়ে তিনি নাকি রোনালদোকে সরাসরি বলেই দিয়েছিলেন—রোনালদো এখন বয়সে বুড়ো হয়ে গেছেন এবং বল দখলের দৌড়ে তিনি তাকে অনায়াসেই পেছনে ফেলে দেবেন! মূলত এই কটূক্তির পরেই মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পর্তুগিজ তারকা।

রোনালদোর জন্য ম্যাচটি বিপর্যয়কর হলেও ম্যাচ শেষে নিজ শিষ্যের পাশেই শক্তভাবে দাঁড়িয়েছেন আল নাসরের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো ইতোমধ্যেই ৩টি গোল করেছে, অথচ সে খুব বেশি প্রস্তুতি নেওয়ার সময়ও পায়নি। তাই দলের এই পারফরম্যান্সের সব দায় কোনোভাবেই শুধু খেলোয়াড়দের ওপর চাপানো ঠিক হবে না। আমার ছেলেরা মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছে, তারা সবাই দারুণ চরিত্রের খেলোয়াড়। আজকের এই হারের শতভাগ দায় আমি একাই নিচ্ছি।’

রোনালদোকে নিয়ে চলা সমালোচনার জবাব দিয়ে এই অস্ট্রেলিয়ান বলেন, ‘যে মানুষটি আজও সবার জন্য পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন, তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলা একেবারেই মানায় না। নিজেদের ক্যারিয়ার গড়তে যারা জীবনের সর্বস্ব ত্যাগ করে আজ এই অবস্থানে পৌঁছেছেন, তাদের সমালোচনা করার সময় সবারই আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত।’

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে ৩টি গোল করেছেন রোনালদো। তবে টানা বাজে পারফরম্যান্স ও হারের পর আল নাসরের সামনে এখন ঘুরে দাঁড়ানোর বড় এক চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে আল নাসরের পরবর্তী ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১২ অক্টোবর। উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফারগানার মুখোমুখি হবে তারা।

ক্রিস্টিয়ানো রোনালদো

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিস্টিয়ানো রোনালদো

০১ অক্টোবর ২০২৬
রোনালদোর ক্যাম্প ছাড়ার কারণ ফাঁস করলেন স্প্যানিশ সাংবাদিক
০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় যেসব শাস্তি পেতে পারেন রোনালদো
১৬ সেপ্টেম্বর ২০২৬
রোনালদোর ক্ষোভের পর শাস্তি পেল সৌদি আরবের ক্লাব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতে মাঠে নামছে ব্রাজিল, অনলাইনে যেভাবে দেখবেন খেলা
  2. অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন লিটন
  3. থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম বাংলাদেশ
  4. পাকিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতল ভারত
  5. প্রথমবার ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
  6. পাকিস্তানকে বড় লক্ষ্য দিল ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x