Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:০০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১১, ১৯ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১১, ১৯ আগস্ট ২০২৬
আরও খবর
চতুর্থবারের মতো সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে টুকু যায়’ : রুমিন ফারহানা
ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির
নেপালে ভয়াবহ বন্যা, আসতে পারে ‘দ্বিতীয়’ ও ‘তৃতীয়’ আঘাত
বিএনপি পুরোনো কাঠামোয় ফেরার পাঁয়তারা করছে : সারজিস

‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’

স্পোর্টস ডেস্ক
২০:০০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১১, ১৯ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১১, ১৯ আগস্ট ২০২৬

সম্প্রতি মরক্কান তরুণীকে বিয়ে করেছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা কার্লোস রবার্তো। এরপরই গুঞ্জন উঠেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। তুরস্কের বেশ কয়েকটি গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। যদিও এখন পর্যন্ত কার্লোস রবার্তোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এরই মাঝে সাবেক এই ব্রাজিলিয়ান তারকাকে অভিনন্দন জানিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।

বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের আগের ও বর্তমান সময়ের দুটি ছবি শেয়ার করে তাকে স্বাগত জানান তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’

সাবেক এই ব্রাজিল কিংবদন্তির জন্য বিশেষ দোয়া করে শায়খ ইয়াসির আদ-দোসারি আরও লেখেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরে হেদায়েত দান করুন, তার ইসলাম গ্রহণে বরকত দিন এবং তাকে দৃঢ় ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’

এর আগে গত মঙ্গলবার বিশ্বজুড়ে আলোচনা শুরু হয় রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর নিয়ে। মূলত তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি বার্তা দেন ওই সংসদ সদস্য।

ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথ'-এর প্রতিনিধি শেখ জিহাদ হামাদার উদ্ধৃতি দিয়ে আলিসাহিন জানান, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরেই শেখ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এর অংশ হিসেবে চার সপ্তাহ আগে তিনি শেখ হামাদার সঙ্গে দেখা করেন এবং শাহাদাহ পাঠ করেন। ওই পোস্টে ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে উষ্ণ অভিনন্দন জানান এবং তার ও তার পরিবারের সুখ-শান্তি কামনা করেন তুর্কি এই সাংসদ।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে বর্ণিল ক্যারিয়ার পার করা কার্লোস ফুটবল জীবনের শেষভাগে তুরস্কের জনপ্রিয় ক্লাব ফেনেরবাচেতেও খেলেছিলেন। তুরস্কে তার বেশ পরিচিতি থাকায় তুর্কি সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে জোরেশোরে সংবাদ প্রচার করা হচ্ছে।

এদিকে, ইসলাম ধর্ম গ্রহণের এই খবরের ঠিক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্লোসের বিয়ের ছবি বেশ ছড়িয়ে পড়ে। ফিফা নিবন্ধিত ফুটবল এজেন্ট ও মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

রবার্তো কার্লোস ফুটবল কাবার ইমাম মসজিদুল হারাম ড. ইয়াসির আদ-দোসারি ইসলাম ধর্ম গ্রহণ ভিডিও সংবাদ ব্রাজিল ফুটবলার

সংশ্লিষ্ট সংবাদ: রবার্তো কার্লোস

২০ আগস্ট ২০২৬
এবার ইসলাম গ্রহণ নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস
১৯ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ করেছেন কী রবার্তো কার্লোস?
সর্বাধিক পঠিত
  1. নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বাংলাদেশ
  2. আলোচনায় মেসির ছেলের ফ্রি-কিক আর উদযাপন
  3. গ্যালারি থেকে শহীদ আবু সাঈদের নাম সরানো নিয়ে যা বলল বিসিবি
  4. মার্টিনেজের দলবদলের নতুন গুঞ্জন, কোন ক্লাবে যাচ্ছেন?
  5. ইতিহাস গড়া থেকে মাত্র এক গোল দূরে সালাহ
  6. চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে কারা? রাতে লিগ পর্বের ড্র ও সূচি নির্ধারণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x