সিরিজ জিততে সহজ লক্ষ্য বাংলাদেশের সামনে
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ এইচপি দলের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি মালয়েশিয়া। এ ম্যাচে অলআউট না হলেও ধীরগতির ব্যাটিংয়ে বড় হয়নি পুঁজি। থেমেছে একশ পার হতেই।
আজ সোমবার (১০ আগস্ট) মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে মালয়েশিয়া।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। তবে শুরুটা ভালো করতে পারেনি তারা। দ্রুতই সফরকারীদের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। শূন্য রান করা ওপেনার সাইফকে ফেরান মিস্ট্রি-স্পিনার রুবেল হোসেন।
আরেক ওপেনার আসলাম খানও বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ২০ বলে ১৮ রান করে রাকিবুল হাসানের শিকার হয়ে ফেরেন তিনি।
এরপর কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক সৈয়দ আজিজ ও আকিল ওয়াহিদ। যদিও ধরিগতির ব্যাটিং করেন তারা। তবে এই দুজনের ব্যাটিংয়েই শতক ছাড়ায় মালয়েশিয়া। ৫২ বলে ৪০ রান করেন আজিজ আর ৩৩ বলে ৩০ রান করেন আকিল।
শেষদিকে মুনিয়ান্দি ৭ বলে ১১ রান ও ভিজায় ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন আবু হায়দার রনি। একটি করে উইকেট পান রুবেল হোসেন আর রাকিবুল হাসান।

স্পোর্টস ডেস্ক