Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩০, ০৮ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩০, ০৮ আগস্ট ২০২৬
আরও খবর
নাটকীয় ম্যাচ হেরে বিদায় নিল বাংলাদেশ
সকালে সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ
নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বাংলাদেশ
নেপালকে উড়িয়ে অস্ট্রেলিয়ায় শুভ সূচনা বাংলাদেশের
ওয়ানডেতেও বড় জয়ে শুরু বাংলাদেশের

মালয়েশিয়াকে গুঁড়িয়ে বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩০, ০৮ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩০, ০৮ আগস্ট ২০২৬
হলিউড হিলসের কোলে, লস মালয়েশিয়ার বিপক্ষে জয় উদযাপন করছে বাংলাদেশ এএইচপি দল। ছবি : বিসিবি

ব্যাটিংয়ে অম্ল-মধুর কেটেছে বাংলাদেশ এইচপি দলের। ভালো শুরুর পর ছোটখাটো ধসও দেখে তারা। তবে দলের বিপদে কাণ্ডারি হয়ে দাঁড়ান অধিনায়ক এসএম মেহরব আর আব্দুল গাফ্ফার সাকলাইন। তাদের ব্যাটে ভর করে মালয়েশিয়ার সামনে লড়াকু পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের বোলার সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটাররা। গুটিয়ে গেছে ১০০ রানের আগেই।

আজ শনিবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল মালয়েশিয়া আর বাংলাদেশ এইচপি দল। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৫৮ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৬ ওভারে ৬৯ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশ জয় পেয়েছে ৮৯ রানে।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের বোলারদের কোনো উত্তর খুঁজে পায়নি সফরকারী ব্যাটাররা। শুরু থেকেই স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। পুরো ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে।

রান তাড়ায় নেমে প্রথম বল থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই সফরকারী শিবিরে আঘাত হানেন আবু হায়দার রনি। বড় শট খেলতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি ওপেনার নাজমুস সাকিব। বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।

সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি মালয়েশিয়া। দ্বিতীয় ওভারেই আরও এক উইকেট তুলে নেয় বাংলাদেশ। মিস্ট্রি-স্পিনার রুবেল হোসেনের বল বুঝতেই পারেননি আসলাম খান। ৫ বল খেলে কোনো রান না করেই বোল্ড হয়ে ফেরেন তিনি।

শুরুর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মালয়েশিয়ার দুই ব্যাটার আকিল ওয়াহিদ আর শারভিন মুনিয়ান্দি। সেটি অবশ্য পূর্ণতা পায়নি। ২২ রানের জুটি গড়তেই আবারও আঘাত হানে বাংলাদেশ। এবার রাকিবুল হাসানের বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন মুনিয়ান্দি। ৯ বল খেলে ৩ রান করেন তিনি।

এরপর ভুল বোঝাবুঝিতে ননস্ট্রাইক থেকেই রানআউট হয়ে ফেরেন অধিনায়ক সৈয়দ আজিজ। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।

এতো সময় একপ্রান্ত আগলে মালয়েশিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া আকিলও যেন ধৈর্য হারিয়ে ফেলেন নবম ওভারে এসে। এসএম মেহরবের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফেরেন ক্যাচ দিয়ে। এর আগে ২৫ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে।

পরে আর কেউ সেভাবে দায়িত্ব নিতে পারেননি। আমির আজিম কিছুটা চেষ্টা করলেও সফল হতে পারেননি। তাকে ফিরিয়ে মালয়েশিয়ার শেষ প্রচেষ্টা রুখে দেন রুবেল। ২২ বলে ১৫ রান করেন আমির। মালয়েশিয়া হুটিয়ে যায় ১৬ ওভারেই।

বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন রুবেল হোসেন আর রাকিবুল হাসান। একটি করে উইকেট পান আবু হায়দার রনি, সাকলাইন, মেহরব আর মৃত্যুঞ্জয় চৌধুরী।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই বিদায় নেন জিসান। শুরু সেই ধাক্কা সামলে বাংলাদেশকে এগিয়ে নেন জাওয়াদ আর আরিফুল। দুজন মিলে গড়েন ৩৬ রানের জুটি। পাওয়ার-প্লের শেষ ওভারে ১২ বলে ১৫ রান করে আরিফুল ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর বেশি সময় উইকেটে থাকতে পারেননি আগ্রাসী ব্যাটিং করা জাওয়াদ। ১৫৬ স্ট্রাইকরেটে ১৮ বলে ২৮ রান করে অষ্টম ওভারের প্রথম বলে আউট হন তিনি। পাঁচ নম্বরে নামা প্রিতম কুমারও (৪) ফিরে যান দ্রুতই। তিন নম্বরে নামা অভিজ্ঞ সাব্বির রহমান শুরুটা করেছিলেন ভালোই। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ১২ বলে ১৪ রান করে বিদায় নেন তিনি।

৭৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হাল ধরেন জাওয়াদ আর সাকলাইন। দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি।  এই জুটিতে শতক ছাড়ায় বাংলাদেশ। ২৬ বলে ৩২ রান করা সাকলাইন ফিরলে ভাঙে অর্ধশত রানের এই জুটি।

শেষদিকে বাকিরা সেভাবে আলো ছড়াতে পারেনি। তবে একপ্রান্ত আগলে রেখে ঝড় তুলে যান মেহরব। ২২ বলে ৪০ রান করে থামেন তিনি। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫৮ রান।

এইচপি দল মালয়েশিয়া ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: এইচপি দল

২২ আগস্ট ২০২৬
নেপালকে উড়িয়ে অস্ট্রেলিয়ায় শুভ সূচনা বাংলাদেশের
১১ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
০৮ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার সামনে লড়াকু পুঁজি বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসিয়ান কাপের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
  2. অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ
  3. ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপ্পের চেয়ে নিজেকেই যোগ্য মনে করেন ইয়ামাল
  4. এশিয়ান গেমস: অসহায় ফুটবল বাংলাদেশের, প্রথমার্ধেই হজম ৭ গোল
  5. এশিয়ান গেমস: চমক দিয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে একাদশ ঘোষণা বাংলাদেশের
  6. আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x