বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসিদের বেদনার স্মৃতিতে জড়িয়ে আছে তার নাম
শিরোপার লড়াইয়ের দুই প্রতিযোগির নাম চূড়ান্ত হয়ে গেছে। ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পরে ফাইনালে এসেছে স্পেন আর ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনারের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) দিনগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।
দুই দলের ফুটবলের মহারণের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা। ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচকে। তবে এই নাম ঘোষণার পর থেকেই আর্জেন্টাইন ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, কারণ ভিনচিচের সঙ্গে জড়িয়ে আছে মেসিদের এক তিক্ত ও বেদনার স্মৃতি।
৪৬ বছর বয়সী এই অভিজ্ঞ রেফারি স্লোভেনিয়ার বাসিন্দা। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন একই দেশের টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আদম মাখাদমেহ।
ভিনচিচের ক্যারিয়ার বেশ উজ্জ্বল। তিনি ২০২২ সালের ইউরোপা লিগ এবং ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো বড় মঞ্চে দায়িত্ব পালন করেছেন। কাতার বিশ্বকাপে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫টি বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। রোববার হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং এই আসরের চতুর্থ দায়িত্ব।
তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য ভিনচিচের নাম কেন অস্বস্তির? কারণ, ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের সেই ঐতিহাসিক অঘটনের ম্যাচে প্রধান রেফারি ছিলেন এই ভিনচিচ। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ২-১ গোলে হেরে যাওয়ার ম্যাচে বাঁশি ছিল তার হাতেই। সেই হারের ফলে ভেঙে গিয়েছিল আলবিসেলেস্তেদের টানা ৩৬ ম্যাচের অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড। যদিও সেই ম্যাচে মেসিদের পক্ষে বিতর্কিত পেনাল্টি দিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত দিনটি ছিল সৌদি আরবের।
অন্যদিকে, স্পেনের জন্য ভিনচিচ বেশ সৌভাগ্যবান। লা রোহাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি পরিচালনা করেছেন। বিশেষ করে ইউরো ২০২৪-এ স্পেনের জার্সিতে লামিনে ইয়ামালের দুর্দান্ত সেই গোল এবং ইতালির বিপক্ষে জয়ের ম্যাচেও রেফারি ছিলেন তিনি। অর্থাৎ, স্পেনের জয়যাত্রার সঙ্গে ভিনচিচের নাম জড়িয়ে আছে বেশ ইতিবাচকভাবেই।
দুই দলের জন্যই এই ফাইনাল ঐতিহাসিক। এক দিকে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার স্বপ্ন আর্জেন্টিনার, অন্যদিকে নতুন তারুণ্যে বলিয়ান স্পেনের ১৬ বছর পর ট্রফি জয়ের মিশন।

স্পোর্টস ডেস্ক