Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৩৬, ০৯ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৩৬, ০৯ জুলাই ২০২৬
আরও খবর
মেসিকে ভালোবাসে স্পেন, আবার হারাতেও চায়
বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসিদের বেদনার স্মৃতিতে জড়িয়ে আছে তার নাম
বিশ্বকাপে আর্জেন্টিনার অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন মেসি
আর্জেন্টিনা নাকি স্পেন, পরিসংখ্যানে কারা এগিয়ে?
ড্রিবলের ছন্দ বদলেছে, মেসির শ্রেষ্ঠত্ব নয়

রেফারি বিতর্কে পানি ঢাললেন ফরাসি কোচ

স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৩৬, ০৯ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৩৬, ০৯ জুলাই ২০২৬
সংবাদ সম্মেলনে কথা বলচেন ফ্রান্সর প্রধান কোচ দিদিয়ের দেশম। ছবি : এএফপি

বিশ্বকাপ যত শেষের দিকে গড়াচ্ছে, ততই বাড়ছে রেফারিং ও ভিএআর নিয়ে আলোচনা। গোল, জয় কিংবা হারের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে রেফারির সিদ্ধান্তও। আর্জেন্টিনা ও মিসরের শেষ ষোলোর ম্যাচের পর সেই বিতর্ক আরও জোরালো হয়েছে।

এমন পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে প্রশ্নের মুখে পড়েন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বিশেষ করে ফ্রান্স-মরক্কো ম্যাচে রেফারি প্যানেলের সবাই আর্জেন্টিনার হওয়ায় তৈরি হয়েছে নতুন আলোচনা। তবে অভিজ্ঞ এই কোচের চোখে সামনে শুধু মরক্কো। রেফারি নয় মরক্কোকেই প্রতিপক্ষ হিসেবে দেখছেন দেশম।

রেফারিং বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নন দেশম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রেফারিদের প্রতি আমার সম্মান রয়েছে।’ এরপর আর্জেন্টিনার রেফারি ও তার সহকারীরা কোয়ার্টার ফাইনাল পরিচালনা করবেন জানিয়ে উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে দেশমের জবাব ছিল একেবারে পরিষ্কার, ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’ তিনি মনে করেন, ম্যাচের আগে এমন বিতর্কে জড়িয়ে পড়ার কোনো প্রয়োজন নেই।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের স্মৃতি মরক্কোর জন্য এখনও তাজা। তাই এবারের লড়াইকে অনেকেই প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন। তবে দেশমের চোখে বিষয়টি ভিন্ন। তিনি বলেন, ‘ম্যাচের দিন যে দল ভালো খেলবে, জয় তারই হবে। এখানে প্রতিশোধের কোনো বিষয় নেই।’

মরক্কোকে নিয়ে দেশমের কণ্ঠে ছিল সতর্কতার সুর। শেষ ষোলোতে নেদারল্যান্ডসকে বিদায় করা দলটিকে যথেষ্ট সমীহ করছেন তিনি। ফরাসি কোচের ভাষায়, ‘তারা খুব ভালো ফুটবল খেলছে। তাদের হারাতে হলে আমাদের আরও ভালো খেলতে হবে।’

কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল ওলিসেকে নিয়ে ফ্রান্সের আক্রমণভাগ এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে। তবে সেই পারফরম্যান্সে আত্মতুষ্টির সুযোগ দেখছেন না দেশম।

তার মতে, মরক্কোর মতো শৃঙ্খলাবদ্ধ ও সংগঠিত দলের বিপক্ষে সামান্য ভুলেরও মূল্য দিতে হতে পারে। তাই সুযোগ তৈরি করার পাশাপাশি সেগুলো কাজে লাগানোর দিকেও থাকতে হবে সর্বোচ্চ মনোযোগ।

সংবাদ সম্মেলনে উঠে আসে দেশমের ভবিষ্যতের প্রসঙ্গও। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে এবং কোচ হিসেবে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি আগেই জানিয়ে রেখেছেন, চলতি বিশ্বকাপই জাতীয় দলের কোচ হিসেবে তার শেষ আসর। তবে বিদায়ের চিন্তা এখন মাথায় আনতে চান না তিনি। দেশম বলেন, ‘এখন আমার সব মনোযোগ মরক্কো ম্যাচে। আগামীকালই সব শেষ হয়ে যাবে, এমনটা আমি ভাবছি না।’

বিশ্বকাপজুড়ে যখন রেফারিং, প্রতিশোধ আর নানা বিতর্ক আলোচনার কেন্দ্রবিন্দু, তখন দেশম বারবার ফিরেছেন এক জায়গাতেই। তার বিশ্বাস, শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেবে মাঠের পারফরম্যান্স, অন্য কিছু নয়।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফ্রান্স ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১ ঘন্টা আগে
মেসিকে ভালোবাসে স্পেন, আবার হারাতেও চায়
১ ঘন্টা আগে
বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসিদের বেদনার স্মৃতিতে জড়িয়ে আছে তার নাম
১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনা নাকি স্পেন, পরিসংখ্যানে কারা এগিয়ে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্জেন্টিনাকে ‘মধুর খোঁচা’ স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়কের
  2. মেসিদের কেন ‘আলবিসেলেস্তে’ বলা হয়
  3. গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির সঙ্গে কারা আছেন?
  4. বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন শেষ দেখায় জিতেছিল কারা?
  5. ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বললেন মেসি
  6. মেসির সঙ্গে কী ঘটেছিল, জানালেন বেলিংহাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x