বসনিয়ার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে গেল যুক্তরাষ্ট্র
ম্যাচের শুরুতে আক্রমণে দেখা গেল বসনিয়া ও হার্জেগোভিনাকে। সময়ের সঙ্গে সঙ্গে বদলাল ম্যাচের চিত্র। বলের দখল নিয়ে ম্যাচে আধিপত্য শুরু করল যুক্তরাষ্ট্র। এতে কিছুটা কোনঠাসা হয়ে পড়ল বসনিয়া। চাপ তৈরি করে আদায় করা যুক্তরাষ্ট্রের প্রথম গোল অফসাইডে কাটা গড়লেও আবারও গোল করে দলকে এগিয়ে নেন ফোলারিন বালোগান।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র আর বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র।
পরিসংখ্যান বলছে, প্রথমার্ধে ৬৭ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৫টি শট নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অবশ্য একটি শটই লক্ষ্যে রাখতে পারে। সেখান থেকেই আদায় করে নেয় গোল। বিপরীতে, ৩৮ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য মোটে একটি শট নিতে পারে বসনিয়া। তবে সেটিই লক্ষ্যে ছিল।
ম্যাচের দশম মিনিটে আক্রমনে উঠে গোলের জন্য শট নিয়েছিল বসনিয়া। সেটি আটকে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক। পরের মিনিটে কর্ণার থেকে সরাসরি গোলের জন্য চেষ্টা করেছিল তারা। সেটিও আটকে দেন গোলরক্ষক।
এরপর বদলে যায় ম্যাচের চিত্র। ক্রমেই বল দখলে একক আধিপত্য তৈরি করে যুক্তরাষ্ট্র। বল দখলে রেখে বসনিয়ার রক্ষণে চাপ তৈরি করে তারা। সেটির সুফলও পেয়েছিল বসনিয়া। ডি-বক্সের সামনে বল পেয়ে দারুণ দক্ষতায় সেটি জালে জড়ান বালোগান। তবে, লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় সেটি বাতিল হয়ে যায়।
তবে বিরতির ঠিক আগে দলকে ঠিকই লিড এনে দেন বালোগান। বসনিয়া ডিফেন্ডারের ভুল কাজে লাগিয়ে একক দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্ক