Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
জাহিদুর রহমান
০৯:৪০, ২৮ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৭, ২৮ জুন ২০২৬
জাহিদুর রহমান
০৯:৪০, ২৮ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৭, ২৮ জুন ২০২৬
আরও খবর
৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়লো স্পেন
সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে-কখন?
কেন এত পেনাল্টি মিস করছেন মেসি-এমবাপ্পেরা?
এবার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভোজিনহা
শেষের নাটকীয়তায় বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

সাভারে ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাসে শামিল আর্জেন্টিনার রাষ্ট্রদূত

জাহিদুর রহমান
০৯:৪০, ২৮ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৭, ২৮ জুন ২০২৬
জাহিদুর রহমান
০৯:৪০, ২৮ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৭, ২৮ জুন ২০২৬

আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দের মধ্যে সাভারে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

ফুটবল বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনা দেখতে আজ রোববার (২৮ জুন) সকালে লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু ও ইনফ্লুয়েন্সার রুলিসহ দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যান মার্সেলো কার্লোস সেসা।

সেখানে তাকে স্বাগত জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য  অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেখান থেকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত সরাসরি চলে যান স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে। সেখানে জায়েন্ট স্ক্রিনে উপভোগ করেন খেলা। এ সময় সবার ওপরে ধরে রাখা বাংলাদেশের লাল সবুজের পতাকার চারপাশে আকাশী আর সাদা রঙের জার্সির ভিড়ে পুরো সম্মেলন কেন্দ্র জুড়ে তৈরি হয় আর্জেন্টিনার আবহ। আর্জেন্টিনার সমর্থকদের মুহুর্মুহু স্লোগান আর উচ্ছ্বাসে মেতে ওঠেন রাষ্ট্রদূত নিজে।

জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে জিওভানি লো সেলসো ফ্রি কিক থেকে প্রথম গোলের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়া শিক্ষার্থীদের সঙ্গে নিজেই উঠে যান স্টেজে। এর ১২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করেন লাওতারো মার্তিনেজ। আর্জেন্টিনার জার্সি পরা ভক্ত সমর্থকদের সঙ্গে এবারও তিনি মাতোয়ার হন উৎসবে। এক পর্যায়ে মাঠ থেকে তুলে নেওয়া হয় লাওতারো মার্তিনেজকে। এ সময় লিওনেল মেসিকে মাঠে নামতেই হর্ষধ্বনিতে ফেটে পড়েন সমর্থকরা।

এ সময় আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসের মধ্যে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো বলেন, ‘আমি নিজের দেশের মতো অনুভব করছি। মনে হচ্ছে, আমি আর্জেন্টিনায় আছি। বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার মানুষের আবেগের মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। এই অভিন্ন ভালোবাসাই দুই দেশের মানুষের মধ্যে এক বিশেষ বন্ধন তৈরি করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আর্জেন্টাইন লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক দূত ড্যান লান্দে; আর্জেন্টিনার ইনফ্লুয়েন্সার রুলি; আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন; মার্তিন দে এসকালাদা; মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উচ্ছ্বাস আর্জেন্টিনার রাষ্ট্রদূত

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৫ ঘন্টা আগে
সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে-কখন?
৬ ঘন্টা আগে
কেন এত পেনাল্টি মিস করছেন মেসি-এমবাপ্পেরা?
৭ ঘন্টা আগে
শেষের নাটকীয়তায় বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপে পরিসংখ্যানেও আধিপত্য আর্জেন্টিনার
  2. কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড
  3. কিংবদন্তিদের পেছনে ফেলে এমবাপ্পের নতুন মাইলফলক
  4. মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
  5. ইনফান্তিনোকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি
  6. আক্রমণে একচেটিয়া ফ্রান্স, তবুও গোলশূন্য প্রথমার্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x