রোনালদোর রেকর্ড গড়া গোলে এগিয়ে গেল পর্তুগাল
গোল করার পাহাড়সম চাপ নিয়ে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যেই ম্যাচের চতুর্থ কাছে গিয়েও মিস করেন গোল। তবে সেই হাতাশা কাটাতে সময় নেননি তিনি। তিন মিনিট পরই দারুণ ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন সিআরসেভেন।
আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগাল। রোনালদোর গোলে ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেল পর্তুগিজরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই জোড়ালো আক্রমণ হানে পর্তুগাল। উজবেকিস্তানের বক্সের নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া করে শট নিয়েছিলেন বার্নান্দো সিলভা। কিন্তু সেটি উজবেক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় বাহিরে।
চতুর্থ মিনিটে গোলের সেরা সুযোগ মিস করে পর্তুগাল। বামপ্রান্ত দিয়ে বল নিয়ে আক্রমণে ওঠে পর্তুগাল। অনেকটা এগিয়ে গিয়ে বক্সের মধ্যে দারুণ ক্রস বাড়িয়েছিলেন নুনো মেন্দিস। কিন্তু সেটাতে পা ছোঁয়াতে পারেননি ক্রিস্টয়ানো রোনালদো।
তবে গোল খরা কাটাতে খুব বেশি সময় নেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের সপ্তম মিনিটেই উজবেকিস্তানের জাল খুঁজে নেন তিনি। ডানপাশ থেকে ক্রস এসেছিল বক্সের মধ্যে। দৌঁড়ে গিয়ে জায়গা বানিয়ে নিয়ে দারুণ ফিনিংশয়ে বল জালে পাঠান সিআরসেভেন।
এই গোলের মাধ্যমে গড়েছেন নতুন একটি রেকর্ডও। একমাত্র ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করলেন রোনালদো। একই সঙ্গে টানা দশ ম্যাচ পরে জাতীয় দলের জার্সিতে গোলে পেলেন তিনি।

স্পোর্টস ডেস্ক