প্রথমার্ধে ঘানার ওপর ছড়ি ঘোরাল পানামা
বিশ্বকাপের গ্রুপ পর্বে জমে উঠেছে ঘানা ও পানামার লড়াই। তবে প্রথমার্ধ শেষে স্কোরবোর্ডে কোনো পরিবর্তন আসেনি গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে গেছে দুই দল।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় ‘এল’ গ্রুপের ম্যাচে কানাডার টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণত্মক ফুটবল খেলে পানামা। বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে তারা। প্রথমার্ধে ৬৪ শতাংশ বল দখলে রেখে গোলের ৩টি শট নেয় তারা। যার মধ্যে একটি লক্ষ্যে ছিল। বিপরীতে, ৩৬ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি ঘানা।
প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি ঘানা। রক্ষণাত্মক ঘানার ডিফেন্স গিয়ে আটকে যেতে হয় তাদের।
বিপরীতে কাউন্টার অ্যাটাকের সুযোগের অপেক্ষায় থাকা প্রথার্ধে কোনো আক্রমণই করতে পারেনি। এই অর্ধে প্রতিপক্ষের আক্রমণ সামলানো আর বল দখলের জন্যই কেটেছে তাদের।
ম্যাচের বিরতিতে দুই দলই এখন ড্রেসিংরুমে পরিকল্পনা সাজাচ্ছে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। এখন দেখার বিষয়, বিরতির পর কোন দল প্রথমে গোলের খাতা খুলতে পারে।

স্পোর্টস ডেস্ক