Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৪:৩৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ০৪:৩৯, ১৫ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৪:৩৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ০৪:৩৯, ১৫ জুন ২০২৬
আরও খবর
নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা
আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই
রেকর্ড গড়ার মঞ্চে মেসি, নকআউটে চোখ আর্জেন্টিনার
হাইড্রেশন ব্রেক নিয়ে আপত্তি, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক আর্জেন্টিনা কোচ
পরিসংখ্যানে কারা এগিয়ে, আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া?

যুক্তরাষ্ট্রে টর্নেডোর কবলে আর্জেন্টিনা দল

স্পোর্টস ডেস্ক
০৪:৩৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ০৪:৩৯, ১৫ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৪:৩৫, ১৫ জুন ২০২৬
আপডেট: ০৪:৩৯, ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : এএফপি

ইতোমধ্যে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। এমন সময় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে টর্নেডো ও তীব্র ঝড়ের সতর্কতায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে আর্জেন্টিনা দল। তবে বৈরী আবহাওয়ার আশঙ্কা লিওনেল মেসিদের প্রস্তুতিতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। বরং দুর্যোগের মধ্যেও স্বাভাবিক ও প্রাণবন্ত সময় কাটাতে দেখা গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

স্থানীয় সময় শনিবার (১৩ জুন) রাতে কানসাস সিটি ও আশপাশের এলাকায় টর্নেডো এবং বজ্রঝড়ের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর। মোবাইল ফোনে পাঠানো বার্তায় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।

সেই সময় আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা রাতের খাবারের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই সবার ফোনে একসঙ্গে বেজে ওঠে সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, ঘণ্টায় প্রায় ১২৮ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তবে শেষ পর্যন্ত সম্ভাব্য টর্নেডোটি কানসাস সিটির কেন্দ্রস্থলে আঘাত হানেনি। যদিও প্রবল বাতাসের কারণে কয়েকটি এলাকায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আর্জেন্টিনা দলের ব্যবস্থাপনা অবশ্য আগেই বৈরী আবহাওয়ার সম্ভাবনার কথা জানত। সে কারণে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে নির্ধারিত অনুশীলনের সময়সূচিতে কিছু পরিবর্তনও আনা হয়।

ক্যাম্পের বাইরে যখন ঝড়ের শঙ্কা, ভেতরে তখন ছিল একেবারেই ভিন্ন দৃশ্য। খেলোয়াড়েরা অংশ নেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘আসাদো’ বারবিকিউ আয়োজনে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। আগুনে মাংস পোড়ানোর ছবির সঙ্গে তিনি লেখেন, ‘সব বাধা উপেক্ষা করে।’

মার্টিনেজের সেই রসিকতা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুর্যোগের মধ্যেও দলের ইতিবাচক ও স্বাভাবিক পরিবেশ দেখে স্বস্তি প্রকাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।

আগামী বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য, শিরোপা ধরে রাখার মিশন শুরু করা জয় দিয়ে।

আর্জেন্টিনা ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: আর্জেন্টিনা ফুটবল দল

১৭ জুন ২০২৬
আলজেরিয়া ম্যাচের আগে মেসিদের উদ্দেশে ডি মারিয়ার বার্তা
১৩ জুন ২০২৬
বিশ্বকাপ অভিযানের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা
১২ জুন ২০২৬
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেলেন সেনেসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কেপ ভার্দের নতুন চমক, হতাশার সাগরে ডোবাল উরুগুয়েকেও
  2. কেপ ভার্দের ইতিহাস ছাপিয়ে উরুগুয়ের চমক
  3. মেসিকে পেছনে ফেললেন ইয়ামাল
  4. গোলশূন্য সমতায় শেষ বেলজিয়াম-ইরানের লড়াই
  5. বিশ্বকাপে ১৫টি সেভের পর কুরাসাও গোলরক্ষকের চাওয়া
  6. আক্রমণ থাকলেও গোল নেই, প্রথমার্ধে সমতায় বেলজিয়াম-ইরান লড়াই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x