বড় তারকাকে ছাড়াই কানাডার ঘরের মাঠের লড়াই
ঘরের মাঠে দর্শকদের সামনে নামছে স্বাগতিক কানাডা, তবে বড় ধাক্কা হিসেবে নেই তাদের সবচেয়ে বড় তারকা আলফন্সো ডেভিস। চোটের কারণে পুরোপুরি ফিট না থাকায় তাকে একাদশে রাখা হয়নি।
অন্যদিকে, বসনিয়া-হার্জেগোভিনাও শুরুর একাদশে রাখেনি অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকোকে। তাকে দ্বিতীয়ার্ধে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
কানাডার আক্রমণের মূল ভরসা হিসেবে থাকছেন জনাথন ডেভিড। ঘরের মাঠে দর্শকদের সামনে জয় তুলে নিতে মরিয়া স্বাগতিকরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে চাপ তৈরি করতে চাইবে। অন্যদিকে, বসনিয়াও দ্রুত পাল্টা আক্রমণে ম্যাচে প্রভাব ফেলতে প্রস্তুত।
কানাডা একাদশ : ম্যাক্সিম ক্রেপিউ, অ্যালিস্টার জনস্টন, লুক ডি ফুগেরোলেস, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে, লিয়াম মিলার, জনাথন ডেভিড, তানি ওলুওয়াসে, তাজন বুকানন।
বসনিয়া-হার্জেগোভিনা একাদশ : নিকোলা ভাসিলজ, তারিক মুহারেমোভিচ, সাইদ কোলাসিনাক, অমর দেদিক, নিকোলা কাতিচ, ইভান বেসিক, বেঞ্জামিন তাহিরোভিচ, অমর মেমিচ, এরমেদিন দেমিরোভিচ, এসমির বাজরাকতারেভিচ, জোভো লুকিক।

স্পোর্টস ডেস্ক