Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
জহিরুল কাইউম ফিরোজ
১৯:০৫, ১০ জুন ২০২৬
আপডেট: ১৯:১৩, ১০ জুন ২০২৬
জহিরুল কাইউম ফিরোজ
১৯:০৫, ১০ জুন ২০২৬
আপডেট: ১৯:১৩, ১০ জুন ২০২৬
আরও খবর
উয়েফা নেশনস লিগে জার্মানি ও নেদারল্যান্ডসের জয়
রেফারির সমালোচনা করে ফিফার শাস্তির মুখে মিসর
বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এবার মুখ খুললেন মেসি
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের বিতর্কে মুখ খুললেন ইয়ামাল
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস

কমলা রঙের বিষাদ!

জহিরুল কাইউম ফিরোজ
১৯:০৫, ১০ জুন ২০২৬
আপডেট: ১৯:১৩, ১০ জুন ২০২৬
জহিরুল কাইউম ফিরোজ
১৯:০৫, ১০ জুন ২০২৬
আপডেট: ১৯:১৩, ১০ জুন ২০২৬
বিশ্বকাপে বিষাদই যেন সঙ্গী নেদারল্যান্ডসের!

দুঃখের রঙ কি নীল? সবাই তো তাই বলে! যদি বলি কমলা, পাগল বলবেন? বলতে পারেন! আলিঙ্গনও করতে পারেন, যদি কাট্টা ফুটবলামোদী হোন। আপনি জানেন, আর্জেন্টিনার আকাশী নীলে বিষাদ মিশে আছে। ২০১৪-তে মেসির জন্য অশ্রু ঝরায়নি, এমন লোক পাওয়া অসম্ভব কঠিন! ২০০৬ সালে জিদানের জন্য আফসোস করেছে কতজন, তার ইয়ত্তা নেই। তারও বহু বছর আগে, ১৯৫৪-তে তো গোটা ফুটবল বিশ্ব থমকে গিয়েছিল। হাঙ্গেরি বিশ্বকাপ ফাইনালে হেরে গেছে, ফেরেঙ্ক পুসকাস হেরে গেছেন! এত বছর পরেও বিশ্বাস করতে কষ্ট হয় পৃথিবীতে বেঁচে থাকা নবতিপর কোনো ফুটবল ভক্তের! 

এগুলো ব্যক্তিগত দুঃখ। সবার কিছু ব্যক্তিগত দুঃখ থাকে। তাতে প্রলেপও দেওয়া হয়। মেসিই যেমন বিশ্বকাপ জিতে দুঃখ ভুলেছেন। আর্জেন্টিনার বেদনার নীলও এখন উৎসবের রঙ হয়ে উঠেছে। 

কিন্তু ফুটবল দলগত খেলা। জাতিগত আনন্দের খোরাক। নাগরিক দুঃখের সম্মিলিত প্রতিচ্ছবি। এই দুঃখের দৌড়ে সবাইকে পেছনে ফেলে এগিয়ে আছে একটি দেশ, যারা এগিয়ে গিয়েও সুখে নেই। একবার, দুইবার, তিনবার! ছুঁতে ছুঁতেও যাদের ছোঁয়া হলো না শ্রেষ্ঠত্ব। অথচ সেই দলের তারকাদের নাম শুনলে শ্রদ্ধায় স্বয়ং নতজানু হন ফুটবল দেবালয়ের নামজাদা দেবদেবীরা! দেশটি নেদারল্যান্ডস! দলটি নেদারল্যান্ডস ফুটবল দল! তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলেও যারা সোনালি গোলকে আঁকতে পারেনি কমলা চুমুর স্বাদ!

আরেকটি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ডাচরা

স্যার ইয়োহান ক্রুইফ, ফ্রাঙ্ক রাইকার্ড, মার্কো ফন বাস্তেন, রুদ খুলিত, ক্লারেন্স সিডর্ফ, রুদ ফন নিস্তলরয়, রুদ ক্রল, এডউইন ফন ডার স্যার, প্যাট্রিক ক্লাইভার্ট, রবিন ফন পার্সি, আরিয়েন রোবেন, ওয়েসলি স্নাইডার– নাম পড়তে পড়তে হাঁপিয়ে উঠলেন নিশ্চয়ই? ভাবুন তো, এত এত তারার ঔজ্জ্বল্য ছড়িয়েও আকাশের চাঁদটাকে বাগাতে পারলো না। ডাচদের আকাশে নিয়ম করে তারার হাঁট বসলেও সোনালি আভায় সবুজ গালিচা আলোকিত করা চাঁদটাকে আজও পাওয়া হয়ে উঠেনি!

শুরুটা ১৯৭৪ সালে। টোটাল ফুটবলের মায়ায় বিশ্বকে টোটালি মোহিত করে রেখেছে নেদারল্যান্ডস। উর্বর ফুটবলীয় মস্তিষ্কের প্রতিফলন সেবার হাঁ করে দেখেছে সবাই। ফুটবলের প্রথাভাঙা যাবতীয় চিন্তা-চেতনার বাইরে এসে মুক্তচর্চার আরেক নাম ‘টোটাল ফুটবল।’ ইয়োহান ক্রুইফ অ্যান্ড কোম্পানি চুয়াত্তরের বিশ্বকাপে যা করেছে, এর আগ অবধি কেউই দেখেনি! রাইনাস মিশেলের কোচিংয়ের ধারাপাত ছিল, দশে মিলে পুরো মাঠ কাঁপাও।

১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের হারে অবাক হয়েছিল ফুটবল দুনিয়া

রক্ষণ থেকে হুট করে ওপরে উঠে যাওয়া, ওপরের জন মাঝে নেমে যাওয়া, পরেরটা আগে, আগেরটা পরে! থতমত খেয়ে বসে দুনিয়া! টোটাল ফুটবল, টোটালি আউট অব দ্য ওয়ার্ল্ড! এই করে করে স্বপ্নের ফাইনালে প্রবেশ। ১৯৭০ এর বিশ্বকাপে তৃতীয় শিরোপা উঁচিয়ে ধরে ব্রাজিল, চিরদিনের জন্য নিজেদের করে নেয় জুলে রিমে ট্রফি। নতুন মোড়কে, নতুন নামে ফুটবলের নতুন দিগন্ত উন্মোচিত হয় চুয়াত্তর বিশ্বকাপের হাত ধরে। শিরোপা জিতলে ইতিহাস হতো। কিন্তু যাদের জন্ম ট্র্যাজিক হিরো হতে তারা জিতে গেলে কেমন দেখাবে! সেই চিন্তা থেকেই বোধকরি ফুটবল বিধাতা হারিয়ে দিলেন তাদের। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পশ্চিম জার্মানির কাছে ২-১ গোলে পরাজয় বরণ করলো হল্যান্ডের সর্বকালের সেরা দলটাই! 

পরাজয়ে ডরে না বীর। আটাত্তর বিশ্বকাপ ফাইনালে একটি দল অপরিবর্তিত। জার্মানির বদলে ফাইনালে আর্জেন্টিনা। অটল নেদারল্যান্ডস। ১৯৭৮ বিশ্বকাপটা ফুটবলের গ্রেটেস্ট শোর সবচেয়ে কলঙ্কিত আসর। সেবার আসর বসে আর্জেন্টিনায়। আকাশি-নীলদের জেতাতে সম্ভাব্য যা যা করা প্রয়োজন, সবই করেছে দেশটির তৎকালীন জান্তা সরকার।

শুরুর আগে বিশ্বকাপ বয়কট করেন ইয়োহান ক্রুইফ। কোচ আর্নেস্ট হ্যাপেল তবু দলটাকে ফাইনালে নিয়ে আসেন। এবারেও বেরসিক ফুটবল বিধাতা। আর্জেন্টিনার জান্তা সরকার ম্যাচের আগে খেলে সাংঘাতিক মাইন্ড গেম! নেদারল্যান্ডসকে ফাইনালের ভেন্যু বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্টালে আনা হয় বহু পথ ঘুরিয়ে। মাঠে পৌঁছানোর পর গ্যালারি ভর্তি দর্শকের সামনে ছেড়ে দেওয়া হয় আর্জেন্টিনা সমর্থকদের দুয়ো খাওয়ানোর জন্য! হারার আগে হেরে বসাটা তখন নিয়তি। মাত্রই আগের বিশ্বকাপে ফুটবলের প্রাচীন ইতিহাস ভেঙে নতুন ধারা সৃষ্টি করেছে যারা, তারা নিয়তির কাছে নিজেদের সহজে সঁপে দেবে কেনো? পিছিয়ে পড়েও ১-১ সমতা এনে খেলা নেয় অতিরিক্ত সময়ে। কিন্তু, ভবিতব্য কে ঠেকায়! জোড়া গোল হজম করে ৩-১ এ হার মানে! টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল, টানা দ্বিতীয়বার স্বপ্নভঙ্গ। কমলা রঙের কান্নায় ছেয়ে যায় সবুজ গালিচা। 

আর্জেন্টিনার কূটকৌশলের কাছে পরাজিত হয়ে ফের বিশ্বকাপ হারায় নেদার‌ল্যান্ডস

এমন কষ্টে কি না ১৯৮২ বিশ্বকাপে উত্তীর্ণই হতে পারেনি ডাচরা। এরপর ফিরে আসে। ফাইনালে ওঠা হয় না। ১৯৯৮ বিশ্বকাপে খুব কাছে গিয়েও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়। এরপর আরও দু'টো আসর পেরিয়ে ২০১০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় বসা বিশ্বকাপে আরেক দফা ফাইনালে কমলা সৈন্যের দল। শিল্পী কিনানের কালজয়ী ‘ওয়েভিং ফ্ল্যাগ’ গানটার সাথে সেবারই প্রথম পরিচয় ঘটে মননশীল তারুণ্যের। সর্বজনের জন্য ছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা।’

সেবারই প্রথম ফাইনালে পৌঁছায় স্পেন। এতসব প্রথমের ভিড়ে পুরোনোও ছিল! নিপীড়িত নেলসন ম্যান্ডেলার মাটিতে বিশ্বকাপ স্বপ্নীলভাবে শুরু হয় নেদারল্যান্ডসের। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে পরের রাউন্ডে ওঠে। নকআউটের তিন ম্যাচে একে একে স্লোভাকিয়া, ব্রাজিল, উরুগুয়ের দেয়াল ভেঙে ফাইনালে। সেখানে প্রতিপক্ষ স্প্যানিশ ম্যাটাডোর স্পেন। যারা আগে কখনও বিশ্বকাপ ফাইনালের স্বাদ পায়নি।

সেই ফাইনালের আগে দুনিয়া দুইটি জিনিস জেনেছে। প্রথমত, একদম নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ফুটবল। দ্বিতীয়ত, জ্যোতিষী অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণী বলেছে কাপ উঠবে স্পেনের হাতে! পলের প্রেডিক্ট করা আগের সাত ম্যাচের প্রত্যেকটি ফলে যাওয়ায় তাকে ফেলে দেওয়ার জো ছিল না। কথায় বলে, ঘরপোঁড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। ডাচদেরও কী তাই হলো? বোধকরি প্রবাদবাক্যটি খাটেনি ও-বেলা। তবে খেটেছে পলের বাণী! আরও একটি ফাইনাল, আরও একটি অতিরিক্ত সময়, আরও একটি স্বপ্নভঙ্গ! আন্দ্রেস ইনিয়েস্তার একমাত্র গোল, বাঁশির শেষ হুইসেল, স্পেনের বিশ্বজয়।

২০১০ বিশ্বকাপ ফাইনালে হারের পর রোবেন-ফন পার্সিরা স্তব্ধ হয়ে যান

একদম অচেনা আনন্দের পাশে চেনা হতাশা। আয়োজক দেশ বদলেছে, চ্যাম্পিয়ন দেশ বদলেছে, শতাব্দী বদলেছে, ফুটবলের অসংখ্য নিয়ম বদলেছে। স্রেফ বদলায়নি একটি দেশ, একটি দুঃখ! তিনবারের রানার আপ হওয়ার গর্বিত দুঃখ যাদের সঙ্গী হয়েছে ততক্ষণে! ইয়োহান ক্রুইফ ভীষণ কষ্ট নিয়েই বলেছেন, ‘যদি আপনি প্রথম হন, আপনি প্রথম। যদি আপনি দ্বিতীয় হন, আপনি শূন্য!’ ভুল বলেননি ক্রুইফ। ’৭৪, ’৭৮, ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কারা সেটি অনেকেই বলতে পারবে, দ্বিতীয় কারা সেটি জানতে অন্যের সাহায্য নেওয়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি!

হল্যান্ডের সমকালীন কবি এস্টার নাওমি পারকুইনের একটি কবিতার কয়েকটি পঙক্তিমালা এমন...

“তুমি আরও কিছুক্ষণ থাকতে পারো 

ধরো কাল নরম সূর্য উঠবে

তোমার থাকার মতো

খুব সুন্দর দিন হবে!

আমরা বৃষ্টিতে খেলতে যাব

হয়তো কিছুই করব না

চাইলে থাকতে পারো

চলে যেতেও পারো…”

টিউলিপ ফুলের দেশ নেদারল্যান্ডসের ফুটবলের দুঃখী রাজপুত্রদের সঙ্গে কোথাও মিল পাওয়া যায় কবিতার কথাগুলোর? নরম সূর্যের সোনালি আভার অপেক্ষার প্রহরই তো গুনছে সে দেশের অগণিত ভক্ত থেকে খেলোয়াড় প্রত্যেকে। লেপের ওম মাখা সকালে কফির মগে চুমুক দিয়ে বিষাদ সংগীত আর কতকাল!

দুঃখ চাইলে থাকতে পারে, চলে যেতেও পারে। চিরস্থায়ী নয় বলেই সুখের সকাল আসে। হাসিমাখা সূর্যের সোনালি আলোয় টিউলিপের কমলা স্বর্গে বিশ্বকাপ উঁচিয়ে ধরার আনন্দ থেকে কতবার আর বঞ্চিত হওয়া যায়! ২০২৬ না হয় বয়ে আনুক সেই কাঙ্খিত সুখের হিমশীতল ঢেউ। নরম সূর্য, কফির মগ, টিউলিপ; সবই প্রস্তুত কমলা রঙের পুরোনো বিষাদকে আনন্দে মোড়াতে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ নেদারল্যান্ডস ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব!
  2. আড়াই দিনে ম্যাচ হেরে যে দোষ দিলেন শান্ত
  3. ইনফান্তিনোর বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি ফাঁস
  4. আবারও সূর্যবংশীর বয়স বিতর্ক, পরীক্ষার জোড়াল দাবি
  5. সিরিজ হেরে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
  6. সেঞ্চুরিয়ন টেস্ট: আড়াই দিনেই ম্যাচ হেরে হেয়াইটওয়াশ হলো বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x