Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ৩০ মে ২০২৬
আপডেট: ১৯:০০, ৩০ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ৩০ মে ২০২৬
আপডেট: ১৯:০০, ৩০ মে ২০২৬
আরও খবর
বিশ্বকাপ জিতলে কী করবেন, জানালেন ইয়ামাল
যুক্তরাষ্ট্রের গরম প্রভাব ফেলবে না ইংল্যান্ড দলে, দাবি কেইনের
ওয়েসলির জায়গায় ব্রাজিল দলে এডারসন
পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে
কোচকে বিশ্বকাপ উপহার দিতে চান ফরাসি তারকা দেম্বেলে

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ৩০ মে ২০২৬
আপডেট: ১৯:০০, ৩০ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ৩০ মে ২০২৬
আপডেট: ১৯:০০, ৩০ মে ২০২৬
বিশ্বকাপের সোনালি ট্রফি (বামে) ও ইউটিউবের লোগো (ডানে)। ফাইল ছবি

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। তবে ভারত ও বাংলাদেশে টুর্নামেন্টের ম্যাচগুলো কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

দুই দেশের ফুটবল ভক্তরা খেলা দেখা নিয়ে যখন চরম দুশ্চিন্তায়, ঠিক তখনই জানা গেল এক চমকপ্রদ খবর। এবার বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সবকটিই একদম বিনামূল্যে (ফ্রি) সরাসরি দেখা যাবে ইউটিউবে! আর এই অবিশ্বাস্য উদ্যোগের পেছনে জড়িয়ে আছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।

রোনালদোর বড় অঙ্কের বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল এবারের বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে সরাসরি সম্প্রচার করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তবে এই দারুণ খবরের মাঝেও উপমহাদেশের দর্শকদের জন্য রয়েছে একটি বড় ‘কিন্তু’।

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর খেলা ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি ব্রাজিলের জনপ্রিয় স্পোর্টস মিডিয়া কোম্পানি ‘লাইভমোড’-এ বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। এই লাইভমোডের সঙ্গেই যৌথ অংশীদারত্বে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কেজটিভি’। এই ইউটিউব চ্যানেলটিই মূলত এবারের বিশ্বকাপের সব ম্যাচ কোনো টাকা ছাড়াই সরাসরি দেখাবে।

ব্রাজিলের বিখ্যাত ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল ২০২২ সালে এই কেজটিভি চালু করেন। সে বছর কাতার বিশ্বকাপের কিছু নির্বাচিত ম্যাচ দেখিয়ে তারা ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মেগা টুর্নামেন্টগুলোও সফলভাবে সরাসরি সম্প্রচার করেছে এই প্ল্যাটফর্ম।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের জন্য আরও বড় পরিকল্পনা হাতে নিয়েছে কেজটিভি। তারা দর্শকদের সম্পূর্ণ নিখুঁত ও হাই-কোয়ালিটি অর্থাৎ ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচগুলো দেখার সুবিধা দেবে। শুধু মাঠের খেলাই নয়, ফুটবলারদের পর্দার পেছনের নানামুখী দৃশ্য, বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাইভ চ্যাটিং বা ইন্টারঅ্যাক্টিভ সেশনেরও আয়োজন করবে তারা।

ইউটিউবে খেলা দেখার এই মহোৎসবের খবরটি যতটা আনন্দের, উপমহাদেশের দর্শকদের জন্য তা ততটাই হতাশার। কারণ, বাংলাদেশ বা ভারতের ফুটবল ভক্তরা নিজেদের ইউটিউব কিংবা টুইচ অ্যাপ থেকে এই চ্যানেলে ঢুকলেও সরাসরি ম্যাচগুলো দেখতে পারবেন না। কেজটিভি ও এর মূল সংস্থা লাইভমোড কেবল ব্রাজিল অঞ্চলের জন্য এই ডিজিটাল সম্প্রচার স্বত্ব (ব্রডকাস্ট রাইটস) কিনেছে। ফলে ব্রাজিল ছাড়া বিশ্বের অন্য সব দেশের জন্য এই চ্যানেলের লাইভ স্ট্রিমিং পুরোপুরি ‘লক’ করা থাকবে।

বাংলাদেশ ও ভারতের দর্শকদের আপাতত টিভির অফিসিয়াল ঘোষণার জন্যই অপেক্ষা করতে হচ্ছে। তবে জানা গেছে, ভারতে বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচারের দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছে ‘জি’ নেটওয়ার্ক। সবকিছু ঠিক থাকলে তারা তাদের স্পোর্টস চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’ অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো সরাসরি দেখাতে পারে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

০৮ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের গরম প্রভাব ফেলবে না ইংল্যান্ড দলে, দাবি কেইনের
০৮ জুন ২০২৬
পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে
০৮ জুন ২০২৬
কোচকে বিশ্বকাপ উপহার দিতে চান ফরাসি তারকা দেম্বেলে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নির্বাচনের একদিন পরই পদত্যাগ বিসিবি পরিচালকের
  2. বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরু মঙ্গলবার
  3. বিশ্বকাপ জিতলে কী করবেন, জানালেন ইয়ামাল
  4. যুক্তরাষ্ট্রের গরম প্রভাব ফেলবে না ইংল্যান্ড দলে, দাবি কেইনের
  5. আবারও রিয়ালের প্রেসিডেন্ট হলেন পেরেজ
  6. ওয়েসলির জায়গায় ব্রাজিল দলে এডারসন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x