Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১০:০০, ২৮ মে ২০২৬
আপডেট: ১০:০২, ২৮ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১০:০০, ২৮ মে ২০২৬
আপডেট: ১০:০২, ২৮ মে ২০২৬
আরও খবর
রেফারির সমালোচনা করে ফিফার শাস্তির মুখে মিসর
বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এবার মুখ খুললেন মেসি
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের বিতর্কে মুখ খুললেন ইয়ামাল
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস
বিশ্বকাপ না পাওয়ার হতাশা নিয়ে এমবাপ্পের বার্তা

বিশ্বকাপের বাকি ১৪ দিন

পেনাল্টি স্পটে স্পেনের টানা গোল করার অনন্য বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১০:০০, ২৮ মে ২০২৬
আপডেট: ১০:০২, ২৮ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১০:০০, ২৮ মে ২০২৬
আপডেট: ১০:০২, ২৮ মে ২০২৬
২০০২ বিশ্বকাপে স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন স্পেনের ডিফেন্ডার ফার্নান্দো হিয়েরো। ছবি : ফিফা

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ১৪ দিন। বিশ্বমঞ্চের লড়াই শুরুর আগে ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায় স্পেনের এক অবিশ্বাস্য রেকর্ডের কথা। নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়ের খেলায় পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দল স্পেন। ১৯৩৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত দীর্ঘ ৭২ বছরে বিশ্বকাপে টানা ১৪টি পেনাল্টি থেকে গোল করার এক অনন্য বিশ্ব রেকর্ড গড়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

পেনাল্টি স্পট থেকে স্পেনের এই নিখুঁত ও বিরতিহীন গোল উৎসবের শুরু হয়েছিল ১৯৩৪ সালে হোসে ইরারাগোরির হাত ধরে। এরপর ২০০৬ সাল পর্যন্ত একে একে গোল করেন রবার্তো লোপেজ উফার্টে, হুয়ানিতো, আন্দোনি গোইকোয়েচিয়া, এমিলিও বুত্রাগুয়েনো এবং মিশেল।

পরবর্তীতে পেপ গার্দিওলা ও চিকি বেগিরিস্তাইনও ১৯৯৪ বিশ্বকাপে এই তালিকা সমৃদ্ধ করেন। এরপর স্পেনের বিখ্যাত ডিফেন্ডার ফার্নান্দো হিয়েরো ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপ মিলিয়ে টানা তিনটি পেনাল্টি গোল করেন। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে ডেভিড ভিয়া, ফার্নান্দো তোরেস এবং আবারও ডেভিড ভিয়ার সফল পেনাল্টি কিকের মাধ্যমে স্পেনের এই টানা গোল করার সংখ্যাটি ১৪-তে গিয়ে থামে।

এই দীর্ঘ সময়ে স্পেনের বিপক্ষে প্রতিপক্ষ দল পেনাল্টি পাওয়ার পর সুবিধা করতে পারেনি। স্পেনের বিরুদ্ধে নেওয়া পাঁচটি পেনাল্টির মধ্যে কেবল ডেনমার্কের জেসপার ওলসেন ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের রবি কিন গোল করতে পেরেছিলেন।

বাকি তিনটি পেনাল্টির মধ্যে ব্রাজিলের ভালদেমার দে ব্রিতোর শট স্পেনের কিংবদন্তি গোলরক্ষক রিকার্দো জামোরা ও আয়ারল্যান্ডের ইয়ান হার্টের শট ইকার ক্যাসিয়াস দুর্দান্তভাবে সেভ করে দেন। আর উরুগুয়ের রুবেন সোসার নেওয়া শটটি গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়।

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পেনাল্টি নেওয়ার দীর্ঘ ৭৬ বছর পর, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এসে প্রথমবারের মতো পেনাল্টি মিস করে স্পেন। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে স্পেনের হয়ে এই ভুলটি করেন ডেভিড ভিয়া। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেই তার হ্যাটট্রিক পূর্ণ হতো, কিন্তু তিনি বলটি পোস্টের বাইরে মারেন।

মজার বিষয় হলো, সেই আসরেই প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে স্পেনের পরের পেনাল্টিটি মিস করেন জাবি আলোনসো। তবে ম্যাচের শেষ মুহূর্তে ডেভিড ভিয়া নিজেই জয়সূচক গোল করে আলোনসোকে সেই পেনাল্টি মিসের লজ্জা থেকে বাঁচিয়েছিলেন।

পরবর্তী বিশ্বকাপগুলোতে জাবি আলোনসো ও ফেরান তোরেস স্পেনের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন। সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে নির্ধারিত সময়ে মোট ১৮টি পেনাল্টি নিয়েছে স্পেন, যার মধ্যে ১৬টিতেই তারা গোল করেছে আর মিস হয়েছে মাত্র দুটি।

নির্ধারিত সময়ে স্পেনের পেনাল্টি ভাগ্য এত চমৎকার হলেও, টাইব্রেকার বা ‘পেনাল্টি শুটআউট’-এর ক্ষেত্রে চিত্রটি একদম উল্টো। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত খেলা পাঁচটি পেনাল্টি শুটআউটের মধ্যে চারটিতেই হেরে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশদের। যা তাদের অন্যতম বড় এক আক্ষেপের নাম।

ফুটবল বিশ্বকাপ ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব!
  2. আড়াই দিনে ম্যাচ হেরে যে দোষ দিলেন শান্ত
  3. ইনফান্তিনোর বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি ফাঁস
  4. আবারও সূর্যবংশীর বয়স বিতর্ক, পরীক্ষার জোড়াল দাবি
  5. সিরিজ হেরে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
  6. সেঞ্চুরিয়ন টেস্ট: আড়াই দিনেই ম্যাচ হেরে হেয়াইটওয়াশ হলো বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x